দেবাশীষ প্রামাণিককে ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

দেবাশীষ প্রামাণিককে ফের হেফাজতে নেওয়ার আবেদন পুলিশের

জমি কান্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রেফতার হয়েছেন তৃনমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সভাপতি দেবাশীষ প্রামাণিক। ইতিমধ্যে তাঁকে ৫ দিনের জন্য হেফাজতে নিয়েছিলো পুলিশ।হেফাজতের দিন শেষ হওয়ায় আজ তাঁকে আবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে ৭ দিনের জন্য ফের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পাশাপাশি ভোরের আলো এলাকার আরও একটি মামলা তার বিরুদ্ধে করার অনুমতি চেয়েছে পুলিশ।ইতিমধ্যে গত পরশু দেবাশীষকে দল বহিষ্কার করে। অপরদিকে আজ দেবাশীষ কে আদালতে আনা হলে কোনো ইস্যুতেই স্পিকটি নট ছিলেন দেবাশীষ প্রামাণিক। হাসিমুখে হাতজোর করে থাকলেন।
Read More
চা বাগান শ্রমিকের খরস্রোতা মাল নদী পেরতে গিয়ে মৃত্যু

চা বাগান শ্রমিকের খরস্রোতা মাল নদী পেরতে গিয়ে মৃত্যু

ডুয়ার্স জুড়ে বর্ষার তাণ্ডপ, খরস্রোতা মাল নদী পেরিয়ে বাড়ি ফিরতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে মাল নদী সংলগ্ন বাটাইগোল ডিভিশনে। মৃত ব্যাক্তির নাম রাম মুন্ডা (৪২)। ব্যক্তিগত কাজে এদিন দুপুরে মৃত ব্যক্তি মাল শহরে এসেছিলেন ব্যাংক থেকে টাকা তুলতে। কাজ সেরে বাড়ি ফিরবার সময়  শহরের পূর্ব দিক দিয়ে বহমান মাল নদী পার হতে গিয়েই ঘটে বিপত্তি। ডুয়ার্স সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে খরস্রোতা মাল নদীর জলস্তর বৃদ্ধি পায়। পাশাপাশি নদীর জলের স্রোত ছিল অনেকটাই বেশি। আর সেই স্রোতেই ভেসে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। সোনগাছি চা বাগানের বাটাইগোল ডিভিশনে মৃত ব্যক্তির বাড়ি বলেই জানা…
Read More
বনদপ্তরের জমি দখলমুক্ত করতে বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ চালালো অভিযান

বনদপ্তরের জমি দখলমুক্ত করতে বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ চালালো অভিযান

বনদপ্তরের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। বুধবার সকালে ফাঁড়াবাড়ি এলাকায় বনদপ্তরের 0.96হেক্টর জমি দখলমুক্ত করল বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গেছে আশিঘর এলাকার বাসিন্দা মন্টু চন্দ্র রায় দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ওই জমিতে চাষ আবাদের আড়ালে জমি দখল করার ছক কসেছিল। বিষয়টি নিয়ে ২০০৯ সালে বনদপ্তরের তরফে অভিযোগ দায়ের করা হয়। মামলার জলগড়ায় কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে। এরপর এপ্রিল মাসে আদালত বনদপ্তর এর পক্ষেই রায় দেয়। বুধবার সকালে বৈকন্ঠপুর বন বিভাগের এডিএফ ও মঞ্জুলা তির্কির ও রাজীব লামাই নেতৃত্বে বনকর্মীরা ওই জমি দখল মুক্ত করে। জানা গেছে আপাতত সেখানে বনদপ্তরের তরফে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হবে।…
Read More
লিসনদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

লিসনদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

মাঝ আষাঢ় মাসের প্রবল বর্ষনে জলচ্ছাস ঘটল মাল ব্লকের লিস নদীতে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সরকের উপর এসে দাঁড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। সোমবার রাতভর কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষন চলে।সেই বর্ষনের জলধারা লিস,ঘিস সহ বিভিন্ন নদী দিয়ে সমতল অভিমুখে নেমে আসে। সৃষ্টি হয় লিস নদীতে জলস্ফীতি। প্রবল জলস্রোতের ধাক্কায় লিস নদীর জাতীয় সরক ও রেললাইনের মাঝে থাকা গাইড বাঁধের প্রায় ২০-২৫ মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালে জলস্রোত ঢুকে পড়ে চান্দা কলোনিতে। বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা জাতীয় সরকের উপর উঠে আসে। লিস নদীর জলস্রোত চান্দা কলোনিকে ডুবিয়ে…
Read More
চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

চুরি যাওয়া মোবাইল ফোন গুলি উদ্ধার করলো পুলিশ

দীর্ঘদিন থেকেই মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে ফোন চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়ার অভিযোগ উঠে আসে। সেই ঘটনার তদন্তে নেমেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মোবাইল ফোনগুলি উদ্ধার করে । সোমবার চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোট ৪১ টি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়।  মোবাইল ফোন হাতে পেয়ে তারা মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
Read More
উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন

উদ্ধার বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার রাত এই প্রাণীকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের ফালাকাটার কুঞ্জনগরের উত্তরপাড়া এলাকায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার এক স্থানীয় বাসিন্দা প্রথম বার প্যাঙ্গোলিনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন বন দফতরে। ঘটনাস্থলে এসে পৌঁছন কুঞ্জনগর বিটের বনকর্মীরা। ওই প্যাঙ্গোলিনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যান। এদিকে ওই প্রাণীটিকে দেখতে উপচে পড়ে গ্রামবাসীদের ভিড়।
Read More
গভীর রাতে বীরপাড়ার দিন বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

গভীর রাতে বীরপাড়ার দিন বাজারে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড

গভীর রাতে কাপড়ের দোকানে অগ্নিকাণ্ড। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়ার দিন বাজারের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এই আগুনের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের দীর্ঘক্ষনের চেষ্টায় শেষে এই আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ওই দোকানের বেশিরভাগ জিনিসপত্র। ওই দোকানের মালিক জানিয়েছেন, ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
Read More
১০ নম্বর জাতীয় সড়কে লিকুভির এলাকায় প্রবল বৃষ্টির কারণে আবারো ধস

১০ নম্বর জাতীয় সড়কে লিকুভির এলাকায় প্রবল বৃষ্টির কারণে আবারো ধস

বেশ কয়েকদিন ধরেই পাহাড়ে মাঝারি থেকে বাড়ি ধরনের বৃষ্টিপাত হয়ে চলেছে যার কারণে ইতিমধ্যেই পাহাড়ে বেশ কিছু জায়গায় ধসের খবর উঠে এসেছে। আবারো ১০ নম্বর জাতীয় সড়কের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে গেল যান চলাচল। ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।
Read More
সামান্য বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগ, ধুপগুড়ি পৌরসভা এলাকায়

সামান্য বৃষ্টিতেই জল জমে যাতায়াতে দুর্ভোগ, ধুপগুড়ি পৌরসভা এলাকায়

অল্প বৃষ্টিতেই জল জমে যাতায়াতে চরম দুর্ভোগ। এটাতো পুরসভা না গরুসভা পুরসভা কে কটাক্ষ স্থানীয়দের। জুতো হাতে জল পেরিয়ে যাতায়াত। চরম সমস্যায় এলাকাবাসী। ধুপগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা। বারংবার পৌরসভা সহ বিভিন্ন জায়গায় জানিও কোন লাভ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ধুপগুড়ি শহরের স্টেশন পাড়া এলাকার 15 নম্বর ওয়ার্ডের একাংশে র বাসিন্দাদের অভিযোগ, আজ পর্যন্ত কোনো রকম রাস্তায় বানানো হয়নি ওই এলাকায়। পাশাপাশি গর্ভবতী মা থেকে শুরু করে অসুস্থ রোগী সকলকেই কোলে করে প্রায় এক কিলোমিটার নিয়ে আসার পর অ্যাম্বুলেন্সে তুলতে হয়। এমনকি একটু বৃষ্টিতেই কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে তা দিয়েই চলে যাতায়াত। এলাকাবাসীদের অভিযোগ, বারংবার ধুপগুড়ি পৌরসভার…
Read More
কোচবিহার শহর রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন

কোচবিহার শহর রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন

রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোচবিহার শহর।কোচবিহার শহরের দুই নম্বর ওয়ার্ড, তিন নম্বর ওয়ার্ড, সাত নম্বর ওয়ার্ড, ১২ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর ওয়ার্ড,উনিশ নম্বর ওয়ার্ডে সবথেকে বেশি জল জমেছে। শহরের ব্যস্ততম কোচবিহার মিনি বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে যাওয়ায় নাজেহাল পরিস্থিতি পথচারী থেকে শুরু করে যাত্রীদের।
Read More