সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

রাজ্যে চলছে নির্ধারিত দিনে সম্পুর্ন লকডাউন। এই সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা করেছে রাজ্য।ফলে চা চাষি মহলে মুখে চওড়া হাসি। বর্তমান করোনা পরিস্থিতিতে চায়ের দাম ঊর্ধমুখী হওয়ায় স্বস্তির হাওয়া চা মহলে। কিছুদিন ধরেই কাঁচা চা পাতার ভালোই দাম পাচ্ছে ক্ষুদ্র চাষীরা। আর এই আশাকে সম্বল করে ঘুরে দাঁড়াতে মরিয়া চাশিল্প ।পাহাড়ের পাশাপাশি সমতলেও এখন চা চাষে আগ্রহ বাড়ছে।আর বর্তমানে চা শিল্প কে লকডাউনের বাইরে রাখায় দ্রুত গতিতে চলছে চা তোলা ও চা তৈরি। বর্তমানের লকডাউনে যখন সব ব্যবসায় মন্দা চলছে ,তখন লকডাউনে ছাড় চা শিল্পকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল
Read More
গোটা কোচবিহারে  উৎসবের আমেজ: রাম মন্দির

গোটা কোচবিহারে উৎসবের আমেজ: রাম মন্দির

অযোধ্যায় চলছে রাম মন্দিরের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানের আমেজে মাতোয়ারা কোচবিহার।এই উপলক্ষে সেজে উঠছে কোচবিহার শহর।রাম মন্দির ভূমি স্থাপনের পর গোটা কোচবিহারে উৎসবের চেহারা নিয়েছে । সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে চলে পুজো আর্চনা এবং দুপুর হতেই রাস্তার বিভিন্ন মোড়ে ফাটানো হয় আতশবাজি এবং মিষ্টি মুখ করোনা হয় সাথে বাড়ি বাড়িতে শঙ্খ ধ্বনি দেওয়া হয় । অকাল দিপাবলি নেমে এসেছে কোচবিহারে এবং বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যা হওতেই প্রদীপ চালানো হবে যেহেতু করোনা আবহ চলছে তাই প্রত্যেকটা বাড়ি থেকেই প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হবে।
Read More
বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা শিলিগুড়িতে

বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা শিলিগুড়িতে

রাম মন্দিরের ভিত্তি প্রস্তর তথা মন্দির পুনঃনির্মাণ উপলক্ষে শিলিগুড়ি বিজেপির কর্মীরা পতাকা ও ব্যানার লাগাতে গেলে সংঘর্ষ বাধে তৃণমূলের কর্মী সমর্থকের সঙ্গে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডের বলাকা মোড়ে। জানা গিয়েছে আজ সকাল থেকেই ৩২ নম্বর ওয়ার্ড জুড়ে পতাকা লাগানোর কর্মসূচি নেয় বিজেপি কর্মী-সমর্থকরা।এমন সময় চড়াও হয় তৃণমূল কর্মীরা।বিজেপি-তৃণমূলের হাতাহাতিতে উত্তেজনা ছড়ায় বলাকা মোড়ে।পুলিশ এসে দুজনকে গ্রেপ্তার করেছে।জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া ওই দুইজন বিজেপি কর্মী।পুলিশ এসে ঘটনাটিকে নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় তৃণমূল পাল্টা অভিযোগ করে যে লকডাউনের দিন বাইরে থেকে গাড়ি করে লোক এনে মোড়ে জয় শ্রী রাম বলে তৃণমূল কর্মীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করে।
Read More
ময়নাগুড়িতে খুন বিজেপি নেতা

ময়নাগুড়িতে খুন বিজেপি নেতা

উত্তরবঙ্গে ফের বিজেপি নেতাকে খুন। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধায়কের পর এবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক মিঠুন বর্মনকে খুন করা হয়এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে । অভিযোগের তির শাসকদল তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় ময়নাগুড়ি জুড়ে।এদিন মৃত কর্মীর প্রতি শ্রদ্ধা ও ঘটনার বিস্তারিত জানতে ময়নাগুড়ি পৌঁছান রাজ্য বিজেপি নেতা রথিন বোস।তিনি মিঠুনের পরিবারকে শান্তনা জানান।এবং অন্যান্য কর্মীদের কাছে ঘটনার বিবরণ শোনেন।তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং পুলিশকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন ।অপরাধীকে চিহ্নিত করে ফাঁসির দাবি তুলেছেন বিজেপি নেতা কর্মীরা
Read More
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ বুধবার, ৫ অগাস্ট শুরু হচ্ছে রাম মন্দিরের নির্মাণ কাজ৷ সেই উপলক্ষে অযোধ্যায় ভূমি পুজোর আয়োজন করা হয়েছে৷রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষে সেজে উঠছে গোটা অযোধ্যা ৷ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার বিশ্ব হিন্দুপরিষদের পক্ষ থেকে  দফতরের সামনে নাম সংকীর্তন চলছে। পুজোয় অংশ নিলেন বিজেপির মহিলা কর্মীরা। শঙ্খ বাজিয়ে ,উলুধ্বনি দিয়ে রামের নামে জয়গান। আজ ঐতিহাসিক দিন বললেন বিজেপির মহিলা কর্মীরা।
Read More
রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে শোভাযাত্রা  আটকাল পুলিশ

রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে শোভাযাত্রা আটকাল পুলিশ

রাম মন্দিরের পুনঃনির্মাণ উপলক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্দেশে মাথাভাঙ্গায় বের করা হল বর্ণাঢ্য শোভাযাত্রা।কিন্তু মাথাভাঙ্গা পুলিশ এসে এই শোভাযাত্রা বন্ধ করে দেয় পুলিশ। দক্ষিণ পচাগর থেকে রেলিটি পচাগর মেইন রোডে উঠতে গেলে পুলিশ আটকে দেয়।পুলিশ জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কোনোমতে র‍্যালি বের করা যাবে না। লকডাউন থাকায় র‍্যালিটি মেইন রোডে উঠতে বাধা দিয়ে নিজ এলাকায় রেলী করতে বলেন পুলিশ। এরপর র‍্যালিটি মাথাভাঙ্গা ১০ নাম্বার ওয়ার্ড পরিক্রমা করে।পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে হিন্দু জাগরণ মঞ্চের এক কার্যকর্তা বলেন, আমরা সামাজিক দূরত্ব মেনে রেলি করছিলাম কিন্তু পুলিশ অনৈতিকভাবে আমাদের এই শোভাযাত্রা আটকে দেয়।
Read More
রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে শিলিগুড়িতে পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা কর্মীরা

রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে শিলিগুড়িতে পতাকা লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপি নেতা কর্মীরা

রাম মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে শিলিগুড়ির রাস্তায় গেরুয়া পতাকা লাগাতে গিয়ে গ্রেপ্তার অনেক নেতা কর্মীরা।এদিন বিকেলে হিলকার্ড রোড ও হাসমিচকে বিজেপি নেতা কর্মীরা গেরুয়া পতাকা ও ধ্বজ লাগানোর কর্মসূচি নেয়। রাম মন্দির ভূমি পূজন উপলক্ষে তারা এই পতাকা গুলো রাস্তার ব্যারিকেডের দুপাশে লাগাচ্ছিল বলে জানা যায়। কিন্তু হঠাৎ শিলিগুড়ি থানার পুলিশ এসে ওই নেতা কর্মীদের জোরপূর্বক ভ্যানে তোলার চেষ্টা করে। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের একপ্রস্থ ধস্তাধস্তিও হয়। বিজেপি কর্মীদের অভিযোগ তারা শান্তিপূর্ণ ভাবে,সমস্ত স্বাস্থ্য বিধি ও বিধিনিষেধ মেনেই রাস্তার দুপাশে পতাকা লাগাচ্ছিল কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে।এই ঘটনায় পুলিশের তীব্র নিন্দা করেছেন শিলিগুড়ি জেলা বিজেপির…
Read More
কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক

কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক

এবারে টেলি কনফারেন্সের মাধ্যমে মৃদু উপসর্গ যুক্ত বা হোম আইসোলেশনে থাকা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দানে এগিয়ে এলেন রায়গঞ্জের চারজন বিশিষ্ট চিকিৎসক।চিকিৎসকদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।  উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি রায়গঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। আক্রান্তদের অনেকেই মৃদু উপসর্গ যুক্ত। স্বাস্থদপ্তরের নির্দেশে হোম আইসোলেশনে রয়েছেন তারা। হোম আইসোলেশনে থাকলেও অনেকেই বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন। ইতিমধ্যেই শহরের অনেক চিকিৎসক করোনা সংক্রমনের কারনে চেম্বার বন্ধ করে দিয়েছেন। ভয়ে সাধারণ মানুষ  হাসপাতালে যেতে চাইছেন না। ফলে সমস্যা জটিল আকার ধারন করেছে। এই পরিস্থিতিতে হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন
Read More
১০০ দিনের কাজে ভারতে দ্বিতীয় কোচবিহার

১০০ দিনের কাজে ভারতে দ্বিতীয় কোচবিহার

১০০ দিনের কাজে আবারও সাফল্য পেল কোচবিহার।পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার ১০০ দিনের কাজে সমগ্র ভারত বর্ষে দ্বিতীয় স্থান হয়েছে। এই সাফল্যে খুশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নিজের ফেসবুক পেজে কোচবিহারে সাফল্যের খবর জানিয়েছেন সকলকে।সেই সঙ্গে উচ্ছসিতও। এর আগেও কোচবিহার ১০০ দিনের কাজে বাংলায় প্রথম হয়েছিল ।এবার সমগ্র ভারতে দ্বিতীয় স্থান লাভে খুশি সবাই।
Read More
কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ

কোচবিহারে পালিত হলো খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ।সাগরদিঘীর শহীদ বেদীতে অনুষ্ঠিত হয় শহীদ স্মরণ সভা। উল্লেখ্য  ১৯৮৮ সালের ৪ঠা আগস্ট পুলিশের গুলিতে কোচবিহার সাগরদিঘীর পাড়ে খাদ্য আন্দোলনে শহীদ হয়েছিলেন রবিন চন্দ্র, বিমান দাস ও হায়দার আলী। সভায় উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও অন্যান্য নেতৃত্ব।প্রথমেই শহীদ বেদিতে একে একেসবাই উপস্থিত মাল্যদান করেন।
Read More