স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যেতে অনশনে বসল যুবক

দীর্ঘ ৬ বছরের প্রেমিকা এবং মোহরকে নিজের বাড়ি নিয়ে যেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসল যুবক। ঘটনাটি ঘটেছে ধুপগুড়িতে। জানা গেছে ধুপগুড়ি নিবাসী আনোয়ার হোসেনের সঙ্গে ছয় বছর আগে সম্পর্কে জড়ায় সুলেখা জেসমিন । তারও বাড়ি ধুপগুড়িতে। ক্রমে সুসম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। ছেলের বাড়ি থেকে অভিযোগ আনোয়ার হোসেন মেয়েটির পড়াশোনা , নার্স ট্রেনিং শেখানো বাবদ অনেক টাকা খরচ করেছে এমনকি প্রেমিকার নামে ছয় বিঘা জমিও কিনে রেখেছিল। গত একবছর আগে দুজনের মোহর ও হয়ে যায়। ছেলের অভিযোগ এখন তার প্রেমিকা নার্স অন্য এক ডাক্তারের সঙ্গে বিয়ে করবে শুনে গতকাল থেকে ধর্ণায় বসেছে ওই যুবক। ওই যুবক জানিয়েছে "আমার জীবনের…
Read More
উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

উত্তরবঙ্গে চাবাগানে এবার ২০ শতাংশ বোনাস

প্রায় ৩ বছর পর ২০ শতাংশ হারে বোনাস পাচ্ছে তরাই ও ডুয়ার্সের চাবাগান গুলি। এবারে শ্রমিকদের বোনাস নিয়ে ভার্চুয়াল বৈঠক বসে গতকাল। দীর্ঘ বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে এবার বাগানের শ্রমিকরা ২০শতাংশ হারে বোনাস পাবে। বৈঠক শেষে সিসিপিএ-র অধিকর্তা অরিজিৎ রাহা জানিয়েছেন "আগামী ৭ অক্টোবরের মধ্যে শ্রমিকরা বোনাস পেয়ে যাবে" গতকালের বৈঠকে উত্তরের তরাই-ডুয়ার্সের প্রায় দেড়শোরও বেশি চাবাগান অংশ নেয়। সূত্রের খবর আগামী বছরের ১৮.৫০শতাংশ বাড়িয়ে এবারে শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তে খুশি তরাই ডুয়ার্সের চাবাগান শ্রমিকরা। করোনা এবং লকডাউন আবহে অন্যান্য শিল্পের উৎপাদন ব্যাহত হলেও চাশিল্প অনেকটা ভালোই ছিল। বেড়েছে চাপাতার দাম। তাই…
Read More
এইবার ‘চায়ে পে চর্চা’ -এ সৌমিত্র খাঁ

এইবার ‘চায়ে পে চর্চা’ -এ সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর যাওয়ার পথে ইসলামপুর বাস টার্মিনাস 'চায়ে পে চর্চা' তে যোগদান করলেন আজ। শিলিগুড়িতে একটি দলীয় কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি কার্যক্রমে যাচ্ছেন। তিনি এই অনুষ্ঠানে দাড়িভিটের ছাত্র মৃত্যুর কথা‌ উল্লেখ করেন , এছাড়াও বিভিন্ন কার্যক্রম রয়েছে দাড়িভিটের আন্দোলন নিয়ে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব তথা জেলা নেতৃত্ব। সারা রাজ্য জুড়ে বিভিন্ন কার্যক্রম রয়েছে। রাজ্য সরকার কোনমতেই চাইছে না যে সিবিআই তদন্ত হোক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্ত, জেলার সেবা প্রমুখ দুলাল নন্দী…
Read More
৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

ডুয়ার্সের চালসায় ৬০ টি জ্যান্ত টিয়া পাখি সহ গ্রেপ্তার এক চোরাশিকারী। গোপনসূত্রে খবর পেয়ে চালসার রেঞ্জার এবং বিট অফিসারের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। জানা গেছে ওই যুবকের বাড়ি নকশালবাড়িতে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই যুবক জঙ্গল থেকে টিয়া পাখি সহ মূল্যবান পাখি ধরে চোরাবাজারে পাঁচার করতো বলে অভিযোগ। গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে পাখি ধরার জাল সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে বনকর্মীরা। চালসা রেঞ্জ অফিসার পল্লব মুখার্জি জানিয়েছেন ধৃত ওই যুবক দীর্ঘদিন ধরে পাখি পাঁচার করতো বলে আমাদের কাছে খবর এসেছে। এদিন হাতেনাতে প্রায় ৬০টি টিয়া পাখি সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু…
Read More
করোনামুক্ত  রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনামুক্ত রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনা মুক্ত হলেন দার্জিলিংয়ের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। গত ১৩ সেপ্টেম্বর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।এবং ডিসান কোভিড হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।উল্লেখ্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর আগে দেশের সব সাংসদকে কোভিড টেস্ট করার নির্দেশ দেন লোকসভার স্পিকার। কোভিড টেস্ট করতেই রাজ্যসভার সাংসদ শান্তা দেবীর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ হয়েছেন বলে সূত্রের খবর।
Read More
বর্ষার ভাঙনে  তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

বর্ষার ভাঙনে তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

প্রবল বর্ষণের জেরে নদীর পাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত তরাইয়ের বহু চাবাগান। দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়া ব্লকের প্রায় বিশটিরও বেশি বাগান ভাঙনের কবলে। এবারের বর্ষায় তুলনামূলক বেশি বৃষ্টির জন্য তরাইয়ের নদীগুলিতে দেখা দিয়েছিল বন্যা পরিস্থিতি। এর ফলে ভূমি ধ্বসে পড়েছে বহু চাবাগান। জানা গিয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলমা, মোহরগাঁও দাগাপুর চাবাগান। কারন এই বাগানগুলির মধ্য দিয়ে বয়ে চলা পঞ্চনই নদীর স্রোতে ভেঙেছে বাগানের বিস্তীর্ণ এলাকা। নদীর পার ভাঙনে বাগানের চা গাছ এবং চাষের জমির প্রায় ত্রিশ-চল্লিশ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অভিযোগ, গত কয়েকবছর আগে রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে পঞ্চনই নদীর তীরে পার বাঁধ দেওয়া…
Read More
শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

শামুকতলায় জাতীয় সড়কে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক

আলিপুরদুয়ারের শামুকতলার চালতাতলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বস্তা বোঝাই ট্রাক। জানা গেছে বৃহস্পতিবার সকালে চালতাতলা এলাকায় একটি বস্তা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। খবর পেয়ে স্থানীয় শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর পুলিশসূত্রে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বাগানের শ্রমিকদের বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বাগানের শ্রমিকদের বিতরণ করা হলো ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন

বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে আলিপুরদুয়ার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকদের ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন প্রদান করা হয়। প্রধানত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলেই জানা গিয়েছে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক ,আলিপুরদুয়ার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার পুলিশ সুপার অমিতাভ মাইতি, আলিপুরদুয়ার জেলাপরিষদের মেণ্টর মোহন শর্মা, আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ অন্যান্য বৈশিষ্ট্য ব্যক্তিবর্গ। এদিন মুজনাই চা বাগানের সমস্ত শ্রমিকদের হাতে ক‍্যাশ জিয়ার ও ফুড টোকন তুলে দেন বাগানের বিশিষ্ট কর্মকর্তারা।
Read More
৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান অনুষ্ঠান

৮ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পালিত হল কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মান অনুষ্ঠান

বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি ৮ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের মোট ৫৪ জন পরীক্ষার্থীকে সম্মানিত করা হয়। জানা গিয়েছে, এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ওয়ার্ডের কো-অর্ডিনেটর খুশবু মিত্তল।এই দিন এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রী ছাড়া ও এই করোনা পরিস্থিতিতে যেসব চিকিৎসকেরা দিনরাত প্রাণপাত করে মানুষের সেবা করেছেন তাদের কেউ সম্মানিত করা হয়। এছাড়া এইদিন সিকিমের রঞ্জি দলে সুযোগ পাওয়া শাহানওয়াজ আনোয়ারকেও সম্মানিত করা হয়।
Read More
জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

জলপাইগুড়িতে পালিত হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান

বুধবার জলপাইগুড়িতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অ্যাথলেটিক জগতের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত হল ম‍্যারাথন দৌড় প্রতিযোগিতা‌। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একশোর ও বেশী খেলোয়াড় । এই প্রতিযোগিতার নেতৃত্বে দেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ। এই দিন এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের সাই কমপ্লেক্স থেকে। খেলোয়াড়‌দের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই তাদের উৎসাহ প্রদান করার জন্য সারা দেশ জুড়ে এই দিন টি পালন করা হয় বলেই জানায়স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি কেন্দ্রের ইনচার্জ ওয়াসিম আহমেদ।
Read More