মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু

মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে থাকছে চাষের জমি । এই অবস্থায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ, বিধানগর, চরলক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড় সহ ওই গ্রামগুলিতে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে । সেখানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভলক্ষী গাইন,…
Read More
শীতলখুচি বিধানসভার ঘটনাই এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু তাই কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শীতলখুচি বিধানসভার ঘটনাই এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু তাই কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার:-শীতলখুচি কান্ডের রেশ , বুধবার কোচবিহার জেলায় এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।চতুর্থ পর্বের কোচবিহার জেলার ভোট পর্ব সমাপ্ত হলেও ঘটনাবহুল এই ভোটের অন্যতম ক্ষত, গুলি কান্ড। দুটি পৃথক ঘটনায় মৃত্যু হয় পাচ জনের। জেলার শীতলখুচি বিধানসভায় এলাকার এই ঘটনায় এখন সর্বভারতীয় রাজনৈতিক ইস্যু।আর এই ইস্যুকে সামনে রেখে চড়ছে রাজনৈতিক পারোদ। এই অবস্থায় কোচবিহার জেলার মাথাভাঙা এলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গুলি কাণ্ডে নিহত পরিবারের সাথে কথা বলেন ।এদিন শ্রদ্ধা জানান মৃতদের উদ্দেশ্যে ।ভোটের দিন রাজনৈতিক হিংসা মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক যুবকের। পৃথক ঘটনায় মৃত্যু হয় চারজনের। অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুলিতে মৃত্যু হয় ঐ চার যুবকের…
Read More
গৃহবধূর রহস্যজনক অবস্থায় ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার

গৃহবধূর রহস্যজনক অবস্থায় ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার

বিয়েতে পণের দাবি মতো এন্ড্রোয়েড মোবাইল সেট না দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এরপরই বুধবার সকালে রহস্যজনক অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুর বাড়ির শোবার ঘর থেকে। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ , তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে অভিযুক্ত জামাই সহ শ্বশুর বাড়ির লোকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার রাহুত গ্রামে। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় তদন্ত যায় পুরাতন মালদা থানার পুলিশ। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ। পাশাপাশি মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে ,…
Read More
আলিপুরদুয়ারে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ারে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালালো বাইসন

আলিপুরদুয়ারঃসকাল সকাল লোকালয়ে বাইসন প্রবেশ করে তাণ্ডব চালালো । ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আলিপুরদুয়ার ভোলারডাবরি এলাকায় এদিন সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি বাইসন ভোলারডাবরি এলাকায় প্রবেশ করে। বাইসনটি এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায় । গ্ৰামবাসীরা বনদপ্তরে খবর দেয় ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের দমনপুর পূর্ব,দমনপুর পশ্চিম রেঞ্জের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছায় । বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করে বনকর্মীরা বাইসনটিকে উদ্ধার করে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে নিয়ে যায়।
Read More
পরকীয়ার প্রতিবাদ করায় সদ্য বিবাহিত গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে

পরকীয়ার প্রতিবাদ করায় সদ্য বিবাহিত গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে

পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় সদ্য বিবাহিত এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাচোল থানা শেরবাবর গ্রামে। এই ঘটনার পর তদন্তে আসে চাচল থানার পুলিশ। মৃত ওই গৃহবধূর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে তদন্তকারী পুলিশ কর্তারা।  মৃতের পরিবার অভিযুক্ত স্বামী রেজ্জাক আলী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে চাচোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃত ওই গৃহবধূর  নাম মোশরেফা খাতুন(১৯)। তার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ, জামাইয়ের পরকিয়ার প্রতিবাদ করায় মেয়েকে…
Read More
মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা

মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা

ব্যাংকের পর এবার মালদহের হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ে করোনার থাবা,বন্ধ হলো স্কুল, নেতা-মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলে দিলো অষ্টম শ্রেণীর পড়ুয়া,যদিও নেতারা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মালদা ;১২এপ্রিল: নির্বাচনকে গুরুত্ব দিতে গিয়ে শিকেয় উঠেছে করোনা বিধি। সচেতনতা নেই কোনো নেতা মন্ত্রীদের মধ্যেও। জমায়েত হচ্ছেন মানুষ। মাস্ক পরতেও দেখা যাচ্ছে না অনেককে। সে কারণেই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রী সহ সমস্ত মানুষ অসচেতন ও করোনাকে অবজ্ঞার চোখে দেখছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিছুদিন আগে মালদহের হরিশ্চন্দ্রপুরের স্টেট ব্যাঙ্কের সার্ভিস ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার করোনা পজিটিভ ধরা পড়ল হরিশ্চন্দ্রপুর পিপলা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক,একজন ক্লার্ক…
Read More
তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো  করলেন  সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করলেন সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী‌র সমর্থনে জলপাইগুড়ি শহরে রোড শো করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় হেলিকপ্টারে এসে পৌঁছান মিমি। পরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইনের টিকিয়াপাড়া এলাকা থেকে সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী‌কে দেখার জন্য এদিন হাজারো মানুষের ভিড় ছিল রাস্তার দু'পাশে। মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে খুশি প্রকাশ করেন মিমি। রোড শো করার সময় সকলকেই তৃণমূলের দিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এক‌ইদিনে ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে মিমির।
Read More
ব্রিজের নিচে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি দিনবাজার এলাকায়

ব্রিজের নিচে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি দিনবাজার এলাকায়

আগুন লাগার ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি দিনবাজার এলাকায়। এদিন জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন করলা ব্রিজের নিচে আগুন লাগে । এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়ায়। আগুন দেখে ব্যবসায়ীরা করলা নদী থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করার আগেই জলপাইগুড়ির দমকলে খবর দেওয়া হয় । তড়িঘড়ি জলপাইগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের অনুমান কোন নেশা জাতীয় কোন ধূমপান জাতীয় বস্তু থেকে আগুন এই আগুন লেগেছে, তারা জানান আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে ।
Read More
জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহত ৪ জনের মৃত্যুর প্রতিবাদে, শিলিগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড় হয় ধিক্কার মিছিল

জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহত ৪ জনের মৃত্যুর প্রতিবাদে, শিলিগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড় হয় ধিক্কার মিছিল

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহতদের ৪ জনের মৃত্যুর প্রতিবাদে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল। সারা রাজ্যর পাশাপাশি এদিন শহরের বাঘাযতিন ময়দানে সামনে থেকে ধিক্কার মিছিল বার হয়ে হিলকার্ড রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ ধিক্কার মিছিল জেলা সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে অমরিতা মুখার্জি বিশ্বাস সহ জেলা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করে। জেলা সভাপতি রঞ্জন সরকার জানান গতকালের ঘটনার প্রতিবাদ জানানো পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে।
Read More
অচেনা এক মদ্যপ যুবকের হাতে ছুরিবিদ্ধ হল আর এক যুবক

অচেনা এক মদ্যপ যুবকের হাতে ছুরিবিদ্ধ হল আর এক যুবক

স্ত্রীকে কটূক্তির অভিযোগ তুলে এক যুবককে ছুরি মারলো মদ্যক আরেক যুবক ।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এর শ্মশান কালী মন্দিরের সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্ত ওই মদ্যক যুবক ও তার আরেক সঙ্গীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে আসে। এদিকে আহত যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত যুবকের নাম সঞ্জয় চৌধুরী তার বয়স 25 বছর সে পেশায় রাজমিস্ত্রির কাজ করে। অভিযুক্ত ওই মদ্যক যুবকের নাম এখনো জানা যায়নি। রবিবার দুপুরে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর শ্মশান কালী মন্দিরে আক্রান্ত সঞ্জয় চৌধুরী ও তার বন্ধু সুব্রত দাস…
Read More