মহিলার রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুরের  বিবেকানন্দ কলোনিতে

মহিলার রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ইসলামপুরের বিবেকানন্দ কলোনিতে

এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনা টি ইসলামপুর থানা গঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে বৃহস্পতিবার রাতের । ওই মহিলার নাম প্রমিলা দাস।কিন্তু কিভাবে মৃত্যু হলো এখনো পরিষ্কার নয়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার জানান, প্রাথমিক তদন্তে পুলিশ একটি আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। মৃতর পরিবারের তরফে অভিযোগ পেলে সামগ্রিক ঘটনা খতিয়ে দেখবে পুলিশ ।পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতার ছেলে শিব শংকর দাস জানান,এই মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী শম্পা সরকার। গত দুইদিন ধরে তার মাকে তিনি অশ্রাব্য ভাষায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করছিলেন। যদিও শম্পা সরকার জানিয়েছেন, এই মৃত্যুর বিষয়ে তার কিছুই জানা নাই।…
Read More
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬৬ বছরের এক বৃদ্ধের

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬৬ বছরের এক বৃদ্ধের

রমজান মাসের শেষ শুক্রবারের নামাজ পড়া হলো না এক বৃদ্ধের। নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না তার। এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ওই বৃদ্ধের। শুক্রবার গুঞ্জরিয়া এলাকায় জাতীয় সড়কে উপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাইঠু নামে ৬৬ বছরের এক বৃদ্ধের। বাড়ি ইসলামপুর থানার অন্তর্গত কুন্দরগাঁও এলাকায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ নামাজ পড়তে ইসলামপুরে আসার জন্য বাসের অপেক্ষায় গুঞ্জরিয়ায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ইসলামপুর থেকে কিশনগঞ্জ গামী এমটি গাড়ি ওই বৃদ্ধকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা…
Read More
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া হোম গার্ডের চাকরি আনন্দ বর্মনের পরিবার থেকে নেওয়া হবে

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দেওয়া হোম গার্ডের চাকরি আনন্দ বর্মনের পরিবার থেকে নেওয়া হবে

রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক হোম গার্ডের চাকরি গ্রহণ করবেন ১০এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রেপাঠানটুলি ২/২৮৫ নং বুথে রাজনৈতিক সংঘর্ষে নিহত আনন্দ বর্মণের পরিবার। শুক্রবার কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে এসে একথা জানিয়ে গেলেন নিহত আনন্দ বর্মনের মা বাসন্তী বর্মন এবং দাদা গৌতম বর্মন।গত ১০ এপ্রিল চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের পাঠানটুলি ২/২৮৫ নং বুথে গুলিতে নিহত হন বিজেপি সমর্থক বলে পরিচিত আনন্দ বর্মন। সেদিন থেকেই দাবি করে আসছিল বিজেপি আনন্দ বর্মন তাদের দলের কর্মী। ১০ এপ্রিল সকাল বেলায় প্রথম গুলি কান্ডের ঘটনা ঘটে আনন্দ বর্মন কে দিয়ে। তারপর বেলা গড়াতে গড়াতে শুরু…
Read More
সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আলিপুরদুয়ার জেলার সমস্ত সাংবাদিকদের টিকাকরন শিবির আয়োজন করেন। এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং টিকা নেন। আলিপুরদুয়ার জেলাশাসক নিজে সেখানে দারিয়ে থেকে সাংবাদিকদের টিকা গ্রহন করান। আলিপুরদুয়ার জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান সাংবাদিকেরা করোনার সময়ে সামনের সারিতে প্রতিনিয়ত কাজ করে চলছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কোভিড যোদ্ধা ঘোষণা করার পর থেকে আমরা জেলা প্রশাসনের পক্ষ্য থেকে জেলার প্রতিটি সাংবাদিকদের অর্থাৎ কোভিড যোদ্ধাদের কোভিড ১৯ টিকাকরন করানো হলো।
Read More
দুষ্কৃতী হামলায় আহত দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

দুষ্কৃতী হামলায় আহত দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

প্রকাশ্য দিবালোকে দিনহাটা শহরের ওপর ভয়াবহ আক্রমণের শিকার দিনহাটার তৃণমূল নেতা তথা এবারের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। বৃহস্পতিবার দুপুরে প্রাণঘাতী হামলা হলো তার ওপর। বেপরোয়া আক্রমণে হাত ভেঙে যায় উদয়ন গুহর। এই আক্রমণে গুরুতর ভাবে আহত হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ও গাড়ির চালক। অভিযোগের তির বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দিনহাটা শহর এবং শহর সংলগ্ন এলাকায়।জানা যায়, এদিন দুপুরে নিজের গাড়িতে চেপে দিনহাটা শহরের ৪নম্বর ওয়ার্ডে বয়েজ ক্লাব সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন উদয়ন গুহ। এই সময়ে অতর্কিতে তার গাড়িতে আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। তাদের আক্রমণে হাত ভেঙে যায় উদয়ন…
Read More
অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ার ম্যান করা হল গৌতম দেবকে।

অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ার ম্যান করা হল গৌতম দেবকে।

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পরের দিনই রাজ্যের যে সমস্ত পৌরসভা এবং পৌরনিগমের গুলিতে প্রশাসক ছিল সেখানে আবারো জনপ্রতিনিধিদের বসানো হয়। এই ক্ষেত্রে কলকাতা পৌর নিগমমে আবারো পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় ফিরহাদ হাকিম কে। কিন্তু শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য থাকলেও অশোক ভট্টাচার্যকে আবারো না ফিরিয়ে এবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় গৌতম দেবকে। একই সাথে বোর্ডে রয়েছেন আরো তিনজন সদস্য। এরা হলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা 20 নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার, তৃণমূল নেতা অলক চক্রবর্তী এবং ব্যবসায়ী বিবেক বৈদকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে…
Read More
টোটোতে ৪ জনের বেশি নিশেধ শিলিগুড়িতে

টোটোতে ৪ জনের বেশি নিশেধ শিলিগুড়িতে

একটি টোটোতে ৪ জনার বেশী লোক নামিয়ে দিলো পুলিশ। শিলিগুড়ির হাসমিচকের এলকায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাজাই রাখার কথা বললো হলেও অনেকে তা মানছে না শিলিগুড়িতে। এদিন বিকালে এমনি এক দৃশ্য দেখা যায় হাসমিচকে, একটি টোটোতে ৪ জনের জায়গাতে ৬-৮ জনকে চাপিয়ে চলাফেরা করছিল তিন চাকার ইলেকট্রনিক গাড়ি। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের নজরে আসতেই চালককে সর্তক করার পাশাপাশি নামিয়ে নেওয়া হল অতিরিক্ত যাত্রীদের।
Read More
করোনা নিয়ে অপপ্রচার,কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর

করোনা নিয়ে অপপ্রচার,কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর

সোশ্যাল মিডিয়ায় ভুল খবর হলেই কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্য দপ্তর। করোনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে জানালেন জনস্বাস্থ্যবিষয়ক উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। জলপাইগুড়িতে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে অপপ্রচার চলছে। যারা এই কাজ করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার এমনই জানালেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্যবিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। করোনার অপপ্রচার নিয়ে এদিনই জলপাইগুড়ি পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হচ্ছে। মৃত্যুর খবরটি কখনো লুকানো যায়না। কেননা যেখানে দাহ করা হবে সেখানে ডেথ সার্টিফিকেট দেখানোটা বাধ্যতামূলক। তাই এক্ষেত্রে লুকানোর কিছু নেই বলে জানান ওএসডি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালের বিভিন্ন নার্সরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এরই মধ্যে সাতজন…
Read More
জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতি উদ্বেগ জনক

জলপাইগুড়ি শহরে করোনা পরিস্থিতি উদ্বেগ জনক

বুধবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০জন। আক্রন্তদের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। আক্রান্তের সংখ্যা বাড়লেও শহরবাসী এখনো করোনা নিয়ে সচেতন হয়নি বলে অভিযোগ। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, সংক্রমণের ধারা অনেক বেশি। শহর বাসীকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেন। এদিন মৃত্যু হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডে একজন।পরিস্থিতি উদ্বেগ জনক। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলুন।
Read More
জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক

জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক

কোভিড সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। তাও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সোমবার জানান জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি বলেন দীর্ঘ সময় ধরে চলা ভোটের প্রক্রিয়া কোভিড পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে। তাই তিনি শহরবাসীকে সতর্ক করেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত স‍্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন যেখানে সেখানে থুথু ফেলবেন না অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি আরো বলেন গতকাল রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট এসেছিল তাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২ জন এবং…
Read More