লাইনচ্যুত আপ বিকানের এক্সপ্রেস, প্রচুর হতাহতের আশঙ্কা

লাইনচ্যুত আপ বিকানের এক্সপ্রেস, প্রচুর হতাহতের আশঙ্কা

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমহানি এলাকায় ঘটেছে ভয়াবহ রেল দুর্ঘটনা। বিকানের পাটনা -গৌহাটি এক্সপ্রেসে ঘটেছে এই দুর্ঘটনা। পাটনা গৌহাটি এক্সপ্রেস এর চারটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের গতিবেগ খুবই বেশি ছিল তার কারণ দুর্ঘটনার পর এই একটি বগির উপর আরেকটি বগি উঠে এসেছে। দুটো বগির সামনের অংশ একেবারেই বিধ্বস্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। স্থানীয় মানুষজন উদ্ধারকার্যে হাত লাগিয়েছে, ভাঙাচোরা বগির থেকে বার করা হচ্ছে আহতদের।দুর্ঘটনার পরেই দুটি বগি কাত হয়ে রেল লাইনের ধারেই উল্টে যায়। ইতিমধ্যে খবর গেছে রেলের সদর দপ্তরে। আলিপুরদুয়ার থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে স্থানীয় ময়নাগুড়ি হাসপাতালে এবং জলপাইগুড়ি…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে রেস্টুরেন্ট খুললো ফ্রাইডে রিলিজ

শিলিগুড়িতে একটি নতুন রেস্টুরেন্ট খুলছে ফ্রাইডে রিলিজ, যেখানে আছে বলিউডের আকর্ষণ আর পরিচয় হবে কলকাতার জনপ্রিয় স্বাদু খাদ্যের সঙ্গে। ফ্রাইডে রিলিজের খাদ্যতালিকায় অন্যান্য ডিশ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে কলকাতার বিখ্যাত ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। শিলিগুড়ির হিলকার্ট রোডের সেভক মোড়ে…
Read More
শিলিগুড়িতে নিউ রুটস হেয়ার ক্লিনিকের উদ্বোধন

শিলিগুড়িতে নিউ রুটস হেয়ার ক্লিনিকের উদ্বোধন

চুল পড়া বা চুল উঠে যাওয়ায় বর্তমানে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন হেয়ার এক্সপার্টদের মতামত সত্ত্বেও মাথায় টাক পড়া আটকানো যাচ্ছেনা। ব্যাপার হচ্ছে বিশেষজ্ঞদের মতামত বা মেডিসিন চুল পড়ার সমস্যা বন্ধ করতে পারে। কিন্তু এইসব মেডিসিন নতুন চুল গজাতে সাহায্যে করেনা। তারওপর পলিউশনের কারণে এই সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় হল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুল প্রতিস্থাপন চিকিৎসা। কিন্তু সবচেয়ে বড় কথা হল শিলিগুড়িতে এখনো পর্যন্ত আধুনিক প্রযুক্তি সম্বলিত কোন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক নেই, যাতে মানুষ টাক পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই কথা মাথায় রেখে শিলিগুড়ির সেভোক রোডস্থিত সিটি মলের  ফাস্ট ফ্লোরে খুলতে…
Read More
সুস্থতার জন্য শ্যাম স্টিলের উদ্যোগ, শিলিগুড়িতে আয়োজন করল ‘উইন্টার কার্নিভাল’

সুস্থতার জন্য শ্যাম স্টিলের উদ্যোগ, শিলিগুড়িতে আয়োজন করল ‘উইন্টার কার্নিভাল’

বর্তমান পরিস্থিতির কথা ভেবে এবং পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গ্রিন ইনিশিয়েটিভের কথা মাথায় রেখে, ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ৫ ডিসেম্বর শিলিগুড়ির স্থানীয় দাদাভাই স্পোর্টিং ক্লাব ময়দানে আয়োজন করছে ‘উইন্টার কার্নিভালের’। শিলিগুড়িতে এদিন কার্নিভালের সূচনাপর্বে ছিলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার, স্বপন দাস, শ্যাম স্টিলের (মার্কেটিং) জেনারেল ম্যানেজার বিনোদ জৈন, নরেশ চৌধুরি, অজয় চৌধুরি এবং উত্তরবঙ্গ সংবাদের জেনারেল ম্যনেজার প্রলয় কান্তি চক্রবর্তী। কার্নিভালে ছোটোদের জন্য সাইকেল চালনা, বড়দের স্লো সাইক্লিং, ওয়াকাথন, যোগা, কারাটে, এছাড়াও একাধিক প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়েছিল। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনে করে প্রত্যেক নাগরিকের শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আর…
Read More
চলতি সপ্তাহের শেষের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

চলতি সপ্তাহের শেষের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

বৃষ্টি যেন কিছুতেই থামতে চাইছেইনা। অনবরত বৃষ্টিতে বিপর্যস্ত বহু এলাকা। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরবঙ্গ। বিগত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টির কারণে একাধিক জায়গায় ধস পর্যন্ত নেমেছে। শেষ কয়েক দিনে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী। এই প্রেক্ষিতেই এবার বিপর্যস্ত উত্তরবঙ্গের পর্যবেক্ষণে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই সপ্তাহের শেষেই উত্তরবঙ্গ সফর করবেন তিনি বলে সূত্রের খবর। শিলিগুড়ি-কার্শিয়ং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ অক্টোবর উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হবেন তিনি। ২৫ অক্টোবর উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর ২৬ ও ২৭ অক্টোবর কার্শিয়ঙে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। পাহাড়-সমতল সহ…
Read More
শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

শিলিগুড়িতে মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্ট

বাংলার অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ প্রতিযোগিতার সিজন-২ সমাপ্ত হল ২৪ সেপ্টেম্বর, হোটেল মন্টানা ভিস্তায়। সন্দীপজি রিয়ালএস্টেট লিমিটেড চালিত এই প্রতিযোগিতাটি এসআর মডেলিং স্টুডিয়োর একটি প্রকল্প। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রতিযোগিতা তরুণ-বয়স্ক ও বিবাহিত মহিলাদের সর্ববৃহৎ প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে প্রতিযোগীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধার পাশাপাশি মডেলিং জগতে প্রবেশের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ পেয়ে যান। মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া কনটেস্টের চেয়ারম্যান সম্রাট রাজপুত ও ভাইস-চেয়ারপার্সন মিস রেশমী দেওকোটা। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শেডস এন্টারটেনমেন্টের ডিরেক্টর মিঠুন সাহা। বাংলার বিভিন্ন স্থান থেকে প্রতিযোগীরা এসেছিলেন ‘মি. মিস ও মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ টাইটেল অর্জনের মাধ্যমে তাদের স্বপ্নপূরণের…
Read More
পূর্ব পুরুষদের ৫০ বছর আগের দুর্গাপুজো করছেন দাঁ পরিবারের দুই মেয়ে

পূর্ব পুরুষদের ৫০ বছর আগের দুর্গাপুজো করছেন দাঁ পরিবারের দুই মেয়ে

সামর্থ্য নেই,  তবুও পূর্ব পুরুষদের হাতে শুরু হওয়া দুর্গাপুজোর অস্তিত্ব টিকিয়ে রেখেছেন দাঁ পরিবারের দুই মেয়ে। রোজগার বলতে গৃহশিক্ষকতা এবং অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ এই চলে পুরাতন মালদার দাঁ পরিবারের দুই বোনের সংসার । আর সারা বছরের অল্প অল্প করে জমানো টাকা এবং প্রতিবেশীদের আর্থিক সহযোগিতা নিয়ে বংশের দুর্গাপুজোর ঐতিহ্যকে ধরে রেখেছেন দাঁ পরিবারের দুই সদস্য প্রভাদেবী এবং জয়াদেবী।  পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকায় রয়েছে দাঁ পরিবারের জরাজীর্ণ বাড়িটি। সেখানে থাকেন দুই বোন প্রভা দাঁ এবং জয়া দাঁ। প্রভাদেবী বিবাহিত হলেও স্বামীর সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। তিনি তার বাবার বাড়িতে একমাত্র মেয়েকে নিয়ে থাকেন। প্রভাদেবীর ছোট বোন…
Read More
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার প্রয়াত জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার প্রয়াত জলপাইগুড়ি‌র প্রবীণ সিপিআই (এমএল) নেতা মানিক ঘোষ

জলপাইগুড়ি‌র শ্রমিক সংগঠনের নেতা হিসেবে বিশেষ‌ভাবে পরিচিত ছিলেন মানিক ঘোষ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকালে জীবনাবসান তাঁর হয়। তাঁর নেতৃত্বে বহু আন্দোলন সংগঠিত করেছেন জলপাইগুড়ি‌র মোটরকর্মী ইউনিয়নের নেতা কর্মীরা। একজন সুবক্তা হিসেবে‌ও পরিচিত ছিলেন মানিক ঘোষ। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দলের নেতা কর্মীরা। এদিন দুপুরে জলপাইগুড়ির কদমতলা বাস স্ট্যান্ডে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। মোটর কর্মী ইউনিয়নের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তাঁকে। মরদেহের ওপরে রক্ত পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এই শ্রমিক নেতা‌কে।
Read More
মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে ২৪ শে সেপ্টেম্বর

মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া গ্র্যান্ড ফিনালে ২৪ শে সেপ্টেম্বর

‘মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া’ ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টটি এসআর মডেলিং স্টুডিওর চেয়ারম্যান সম্রাট রাজপুতের একটি উদ্যোগ। মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া প্রোজেক্টের কো-চেয়ারম্যান হলেন মিস রেশমি দেওকোটা। এই অনুষ্ঠানটি তৈরি করেছেন মিঠুন সাহা এবং অনুষ্ঠানটি সন্দীপগ রিয়েলস্টেট লিমিটেড দ্বারা পরিচালিত। উল্লেখ্য, মিস্টার, মিস এবং মিসেস বেঙ্গল ইন্ডিয়া সফলভাবে সিজন ১ সম্পন্ন করেছে এবং সিজন ২ সফলভাবে পরিচালনা করছে। এই মেগা ইভেন্টের (মিস্টার, মিস অ্যান্ড মিসেস বেঙ্গল ইন্ডিয়া) গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ২৪ শে সেপ্টেম্বর হোটেল মন্টানা ভিস্তা, শিলিগুড়িতে।
Read More