10
Jul
২০০৫-এ সৌরভকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য সচরাচর কাঠগড়ায় তোলা হয় গ্রেগ চ্যাপেলকে। সৌরভ জানান, একা চ্যাপেল দায়ি ছিলেন না তাঁর বাদ পড়ার জন্য।সৌরভ বলেন, ‘আমি একা গ্রেগ চ্যাপেলকে দোষ দিতে চাই না। অবশ্যই কোচই এটা শুরু করেছিল। তবে আমি জানি, অন্যরাও সাধু ছিল না। একজন বিদেশি কোচ, যাঁর দল নির্বাচনে কথা বলার অধিকার নেই, সে একজন ভারত অধিনায়ককে দল থেকে বাদ দিতে পারে না। আমি বুঝেছিলাম যে, গোটা সিস্টেমের সমর্থন ছাড়া এটা সম্ভব নয়। আমাকে বাদ দেওয়ার পিছনে সবাই জড়িত ছিল। তবে আমি চাপের মুখে ভেঙে পড়িনি। নিজের উপর বিশ্বাস হারাইনি। বরং নিজের ক্ষমতার উপর আমার গভীর আস্থা…
