24
Jul
বর্তমানে টমেটোর দাম আকাশ ছোঁয়া আর সেই টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করে পকেট ভরাতে চেয়ে ডাকাতি করলো দম্পতি ডাকাতদল। সোনার থেকে মূল্যবান টমেটোর লোভেই মোটা টাকা আয়ের আশায় টমোটে ভর্তি ট্রাক অপহরণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ওই ট্রাকে প্রায় ২.৫ টন টমেটো বোঝাই ছিল। টমেটো বোঝাই ট্রাক অপহরণ করে টাকা আদায়ের ছক কষেছিল ওই দম্পতি। ওই দম্পতি আসলে হাইওয়ে ডাকাতদের একটা দলের অন্তর্গত। ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮বছর বয়সী ভাস্কর ও ২৬ বছর বয়সী তার স্ত্রী সিন্ধুজা অপহরণের এই ছক কষেছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা গিয়েছে ওই ট্রাকটি একটি চারচাকা গাড়িকে ধাক্কা দিয়েছে বলে দাবি করা হয়।…
