14
Feb
পণের লক্ষ লক্ষ টাকা ফেরত চাওয়াই খোলা রাস্তায় আক্রান্ত হতে হল স্ত্রীকে। গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী। ঘটনাকে ঘিরে শোরগোল মালদহের চাঁচলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম ওই গৃহ বধূর নাম রুজি খাতুন (২০)। বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বরুই এলাকায়। পরিবারের সম্মতিক্রমে মাস ছয়েক আগে চাঁচল থানার সিঙ্গিয়া এলাকার যুবক আব্দুল গনির সঙ্গে বিবাহ হয় রুজি খাতুনের। বিয়ের পর থেকে শুরু হয় নানান অশান্তি। বিয়ের পনের জন্য স্ত্রীর সঙ্গে নানান অত্যাচার শুরু করে স্বামী আব্দুল গনি। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা ওই গৃহবধূ। নির্যাতিতার মা ছবি খাতুন সম্পত্তি বিক্রি করে জামাইয়ের…
