বিশেষ খবর

সংরক্ষণের সুবিধা নিয়ে যারা নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে, তাঁদের আর সংরক্ষণের  প্রয়োজন নেই

সংরক্ষণের সুবিধা নিয়ে যারা নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে, তাঁদের আর সংরক্ষণের  প্রয়োজন নেই

সংরক্ষণ নীতি (Reservation) নিয়ে ৯ ই জানুয়ারি বড় মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ৭৫ বছরে যাঁরা সংরক্ষণের সুবিধা নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন সমাজে এবং যাঁরা প্রতিযোগিতায় সক্ষম, তাঁদের আর সংরক্ষণের প্রয়োজন নেই। ৯ ই জানুয়ারি এমনই মন্তব্য করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এর আগে ২০২৪ এর অগাস্ট মাসে সুপ্রিম কোর্টের সাত সদস্যের একটি সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, প্রয়োজনে রাজ্য সরকারগুলি অনগ্রসর শ্রেণিগুলির মধ্যে আরো শ্রেণি তৈরি করতে পারে। ওই রায়ে বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণির মধ্যে যারা তুলনামূলক ভাবে কম উন্নত তাদের জন্য সংরক্ষণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসির বেঞ্চ…
Read More
দুঃসাহসিক ডাকাতি গঙ্গারামপুরের বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

দুঃসাহসিক ডাকাতি গঙ্গারামপুরের বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে

রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতি বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে।বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুরের গচিয়ার সাব স্টেশনে।প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এক রাউন্ড গুলি ছোড়েন দুষ্কৃতীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।জানা গেছে গঙ্গারামপুর ব্লকের গোচিয়ার এলাকায় রয়েছে বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশন।প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও সাব স্টেশনে পাহারা দিচ্ছিলেন দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা।রাত্রি দুটো নাগাদ দুষ্কৃতীরা পাচীরের ওপরে থাকা কাঁটাতার কেটে প্রবেশ করে সাব স্টেশনে। সেইসময় নিরাপত্তায় থাকা নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে দুষ্কৃতীরা। সেইসঙ্গে দায়িত্বে থাকা ৭ নিরাপত্তা রক্ষীকে হাত পা বেঁধে করে দেওয়া হয় একঘরে।এরপরে সাব স্টেশনের বিভিন্ন স্টোররুমে…
Read More
মঙ্গলবার সকালের ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে

মঙ্গলবার সকালের ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনে

সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল নেপাল। কম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গ, বিহারের উত্তরাংশ-সহ দেশের বিভিন্ন অংশে। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বত। ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজ়াং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে।…
Read More
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা

২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বালুরঘাট শহরে মেগা আর্ট প্রতিযোগিতা তৃণমূলের। সোমবার অন্তত ৫০০ প্রতিযোগী অংশ নেন সেখানে। মোট চারটি বিভাগের প্রথম দুটিতে থাকছে যেমন খুশি আঁকো। তৃতীয় বা গ বিভাগে থাকছে তোমার চোখে শ্রেষ্ঠ বাঙ্গালী। শেষ বা 'ঘ' বিভাগে রয়েছে রাজ্য সরকারের মহিলা উন্নয়ন প্রকল্পর যে কোনো একটি থিম। আগামী ১ জানুয়ারি পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে।
Read More
দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর

দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর

 বকেয়া টাকার অঙ্কের পরিমান দাড়িয়েছে ৪০ হাজার। যা নিয়ে বেশ কয়েকবার সতর্কও করা হয়। কিন্ত তারপরেও সেই অর্থ প্রদান না করায় অবশেষে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। অচলাবস্থা সৃষ্টি হল জেলার খেলাধূলোয়। দুই পক্ষর দন্ধের জেরে এবার বড় মাসুল গুনতে হল দক্ষিণ দিনাজপুর জেলার ক্রীড়া সংস্থাকে। বালুরঘাট শহরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাটি। এই সংস্থার কার্যালয় সংলগ্ন জায়গায় রয়েছে নিজস্ব স্টেডিয়াম, ইন্ডোর স্টেডিয়াম। পাশাপাশি কার্যালয়ের অভ্যন্তরেই রয়েছে জিম, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং গেষ্টরুম। এছাড়া সংস্থার পৃথক আয়ের উৎস হিসেবে রয়েছে অনুষ্ঠান ভবণ। সেই ক্রীড়া সংস্থার বিদ্যুৎ সংযোগ এদিন সকালে বিচ্ছিন্ন করে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর।…
Read More
দক্ষিণ দিনাজপুরে বড়দিনের উৎসবের আনন্দ বইছে

দক্ষিণ দিনাজপুরে বড়দিনের উৎসবের আনন্দ বইছে

দক্ষিণ দিনাজপুরের শান্ত পরিবেশে বড়দিনের উৎসবের আনন্দ বইছে। সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করছেন। বাড়ি ও জনসমাগমস্থলগুলো ঝলমলে আলো, রঙিন সজ্জা এবং সূক্ষ্মভাবে তৈরি জন্মগুহার দৃশ্যে সজ্জিত হয়েছে, যা একটি উষ্ণ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে। জেলার ব্যস্ত শহরগুলোর মধ্যে বালুরঘাট ও গঙ্গারামপুরে বড়দিনের উৎসব মধ্যরাতের প্রার্থনার মাধ্যমে শুরু হয়। বালুরঘাটের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গির্জায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শান্তি ও সমৃদ্ধির প্রার্থনায় অংশ নেন অনেকে। গির্জার কোরাস দলের গাওয়া সুমধুর গানের সুর পুরো অনুষ্ঠানে এক স্বর্গীয় আবহ যোগ করে।স্থানীয় বাজারগুলো গত কয়েক সপ্তাহ ধরেই ব্যস্ত ছিল। ক্রেতারা ক্রিসমাস ট্রি, সজ্জা ও উপহার…
Read More
খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ

খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় এক যুবককে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ

খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকায় দেশী পিস্তল সহ এক যুবককে গ্রেফতারের ঘটনায় নতুন করে আরো একজনকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গত ৪ঠা ডিসেম্বর খড়িবাড়ি পানিট্যাঙ্কিতে মহম্মদ মিরাজকে পিস্তল সহ গ্রেফতার করার ঘটনায় তদন্তে নেমে গতকাল রাতে স্বপন বর্মনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। দেশী পিস্তল কিভাবে পেল ? কোথা থেকে এই পিস্তল এল? তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। মূলত এস‌এসবির অভিযানের সময় মিরাজ ধরা পড়ার পর স্বপনের নাম পায় পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে সাফল্য পেল খড়িবাড়ি থানার পুলিশ।
Read More
গাঁজা পাচারের ছক বানচাল করে পাচারকারীদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ

গাঁজা পাচারের ছক বানচাল করে পাচারকারীদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ

পিক‌আপে গোপন চেম্বার বানিয়ে গাঁজা পাচারের ছক বানচাল করে ১২৯ কেজি গাঁজা সহ ২ পাচারকারীদের গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। গভীর রাতে আলিপুরদুয়ার নম্বর প্লেট পিক‌আপ গাড়ি দেখতে পেয়ে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১২৯ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় কোচবিহারের আক্রারহাটের বিষ্ণু বর্মন ও অনুপম বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। ঘটনায় পিক‌আপটি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ১০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
Read More
২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বাংলাদেশে

২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বাংলাদেশে

বাংলাদেশে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শেষে দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে উল্লেখ করেন তিনি। আজ সোমবার মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সোমবার  সকাল ১০টায় বাংলাদেশের বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড একযোগে তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে। গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশে এটি তার তৃতীয় ভাষণ। জাতির…
Read More
৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ে

৭৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ে

 দক্ষিণ দিনাজপুর জেলার কুশুমন্ডী ব্লকের কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয়ের এবছর 75 তম উর্তি বর্ষ চলছে। ৭৫ বছর পূর্তি উপলক্ষে গত 13 তারিখ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কুশমন্ডি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ১৫ তারিখ রবিবার অর্থাৎ আজ এই অনুষ্ঠানের শেষ দিনে প্রাক্তন ছাত্র ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস্ ক্লাবের সম্পাদক অনুপ সান্যাল, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা প্রাক্তন ছাত্র রাজকুমার জালান সহ অন্যান্যরা।  দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো জন   প্রাক্তনী এই পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করছে বলে স্কুলের প্রাক্তনী পুনর্মিলন উৎসব এর উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ জানিয়েছেন।
Read More