28
Jan
বারংবার রাজ্য সরকারের সাথে রাজ্যপালের সংঘাত লেগেছে। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের তরফে। এই মুহূর্তে রাজ্য ও রাজ্যপালের সংঘাত উঠেছে চরমে। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন জগদীপ ধনকড়। বাংলার আইন-শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতার সরকারকে একহাত নিয়েছিলেন তিনি। তাঁর সমর্থন করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সরকারের তরফে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের প্রবল সমালোচনা করে আক্রমণ শানান। এদিকে আজ আবার অসাংবিধানিক আচরণ হচ্ছে ব্দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন রাজ্যপাল। সেই নিয়ে অন্য বিতর্ক। এই পরিপ্রেক্ষিতেই বড় পদক্ষেপ নিতে চলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। জগদীপ ধনখড়ের অপসারণ চেয়ে সংসদে প্রস্তাব আনতে চলেছেন তাঁরা। এদিন…
