রাজনৈতিক

চেয়ারম্যান পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ, নির্বাচনের আগেই পদত্যাগ নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে

চেয়ারম্যান পদ ছাড়লেন রবীন্দ্রনাথ ঘোষ, নির্বাচনের আগেই পদত্যাগ নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে

দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এই পদত্যাগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, পুরসভার সচিবের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ইস্তফা পাঠিয়েছেন। এই পদত্যাগের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি কোচবিহারের পুর পরিষেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি নিয়ে দলের অন্দরে একাধিক আলোচনা চলছিল, যার জেরেই এই পদত্যাগ বলে মনে করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঘোষ এক সময় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব…
Read More
ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী! কী হয়েছে কংগ্রেস নেত্রীর?

ফের হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী! কী হয়েছে কংগ্রেস নেত্রীর?

গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী, ভর্তি হাসপাতালে। সোমবার রাতে সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর জানান যে,দিল্লির প্রচণ্ড ঠান্ডা এবং দূষণের জোরালো প্রভাবে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর।স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং পর্যবেক্ষণে রাখার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন ৭৮ বছরের সোনিয়া গান্ধী। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে…
Read More
গঙ্গাসাগর যাওয়ার নতুন সেতুর শিল্যান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর যাওয়ার নতুন সেতুর শিল্যান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সোমবার গঙ্গাসাগর যাওয়ার জন্য নতুন সেতুর শিল্যান্যাস করে মুখ্যমন্ত্রী। তিনি জানান, তাঁর সরকার মুখে বলে না। কাজে করে দেখায়। ১৭০০ কোটি টাকা খরচ করে চার লেনের সেতু তৈরি হওয়ার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে। সে কথা মনে করিয়ে সরকারি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘এবার সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।’’ এসআইআরের শুনানিতে হেনস্থার অভিযোগ করে বিজেপি-কে কটাক্ষ করেছেন তিনি। এদিন গঙ্গাসাগর সেতুর শিলান্যাসের পর মমতা জানান, এটি তৈরি হলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর কতে হবে না। আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে। চার লেনের অত্যাধুনিক সেতু…
Read More
চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের করা মন্তব্যের কারনে ক্ষমা চাইল মেটা   

চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের করা মন্তব্যের কারনে ক্ষমা চাইল মেটা   

চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা। প্রথমে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কড়া প্রতিক্রিয়া। তারপর সংসদীয় কমিটিতে তলব করার হুঁশিয়ারি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। এই হুঁশিয়ারির পরই কি এই পদক্ষেপ মেটার ? জুকারবার্গের মন্তব্যকে অসাবধানতাবশত ভুল বলে উল্লেখ করল তারা। ভারতকে মেটার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে টুইট করলেন সংস্থার ভারতের ভাইস প্রেসিডেন্ট(পাবলিক পলিসি) শিবনাথ ঠুকরাল। সম্প্রতি মেটার কর্ণধার মার্ক জুকারবার্গের একটি মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এক সাক্ষাৎকারে জুকারবার্গ বলেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় নির্বাচনে শাসকদলগুলি পরাজিত হয়েছে। তার মধ্যে ভারতও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এমনকি, করোনাকালে সরকারগুলির উপর মানুষের আস্থা কমে বলেও…
Read More
প্রশ্ন উঠল পুলিশের দায়িত্ব নিয়ে

প্রশ্ন উঠল পুলিশের দায়িত্ব নিয়ে

প্রশ্নের মুখে পুলিশের পেশাদারিত্ব! মালদহের তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় এসপির ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ দিনের ব্যবধানে এবার আরও এক তৃণমূল নেতা খুন!যেকোনও খুনের ঘটনায় নমুনা সংগ্রহ করতে হলে জীবাণুমুক্ত টেস্ট টিউব বা বিজ্ঞানসম্মত পাত্রর প্রয়োজন পড়ে। অথচ মালদহে তৃণমূল নেতা খুনের তদন্তে নেমে মঙ্গলবার পুলিশ যা করল, তাতে তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়ে একটি রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন বকুল শেখ। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে লক্ষ্য করে আততায়ীরা গুলি চালায়। গুলিতে মৃত্যু হয়েছে হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ হন…
Read More
আপ বিধায়কের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

আপ বিধায়কের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

পাঞ্জাবে আম আদমি পার্টির বিধায়কের রহস্যমৃত্যু। নিজের বাড়ির সুইমিং পুলের ধার থেকে বিধায়ক গুরপ্রীত বাসসি গোগীর দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় গুলির ক্ষত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। কীভাবে গুলি লাগল তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত (‌৫৮)‌। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা সুইমিং পুলের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে দয়ানন্দ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত ১২টা নাগাদ। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাঞ্জাবের আপ সভাপতি আমন অরোরা এবং পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা গুরপ্রীতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গুরপ্রীতের স্ত্রী পুলিশকে…
Read More
আপ বিধায়কের রহস্য মৃ*ত্যু, তদন্তে পুলিশ

খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে

খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে

তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার করা হল ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে। গ্রেফতার করা হল স্বপন শর্মা নামে আরও এক জনকে। স্বপন শর্মার বিরুদ্ধেও কয়েক বছর আগে একাধিক মামলা ছিল। নরেন্দ্রনাথ তেওয়ারি এখনও ইংরেজবাজার শহর তৃণমূলের সভাপতি। স্বপন শর্মার বাড়ি মালদহ শহরের পিরোজপুর এলাকায়। গত ২ জানুয়ারি গুলি করে খুন করা হয় মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে৷ তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ইংরেজবাজারের টাউন তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তাঁর দুই ভাইকে গতকালই তলব করে পুলিশ৷ এর পর রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় দুজনকে। তাঁর দুই ভাই ধীরেন্দ্রনাথ তেওয়ারি এবং অখিলেশ তিওয়ারিকেও গতকাল ইংরেজবাজার থানায় ডেকে পাঠানো…
Read More
‘দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, রাহুল গান্ধি উড়ে গিয়েছেন বিদেশে

‘দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, রাহুল গান্ধি উড়ে গিয়েছেন বিদেশে

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। আর এই আবহে ভিয়েতনাম সফরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এনিয়ে সোমবার তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নতুন বছর উদযাপনের জন্য ভিয়েতনামে গিয়েছেন রাহুল। বর্তমান পরিস্থিতিতে তা শোভনীয় নয়। এভাবে কংগ্রেস সাংসদ মনমোহনকে অপমান করেছেন। বিজেপি রাহুল গান্ধিকে ‘পর্যটনের নেতা’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার মনমোহন সিংকে তাঁর স্মৃতিসৌধের জন্য নির্ধারিত জায়গায় দাহ না করে তাঁকে অপমান করেছে। তারপরই হাত শিবিরকে বিঁধল বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক পালন…
Read More
দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান যৌথ শ্রমিক ও কৃষক সংগঠনের

দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান যৌথ শ্রমিক ও কৃষক সংগঠনের

কেন্দ্রীয় শ্রমিক সংগঠন সমুহ ও সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে শ্রমিক ও কৃষক মারা  কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে  দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রীর নিকট    স্মারক লিপি প্রদান করলো যৌথ শ্রমিক ও কৃষক সংগঠন।  শ্রমকোড বাতিল করা,কৃষকের ফসলের ন্যায্য মূল্য, সারের কালোবাজারি বন্ধ করা, বছরে দুইশোদিন কাজ সহ দেশ বিরোধী কার্যকলাপের প্রতিবাদে  মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শ্রমিক কৃষক ভবন থেকে মিছিল শুরু হয়ে বালুরঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে  অবস্থান বিক্ষোভ করে। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সি আই টি  জেলা সম্পাদক গৌতম গোস্বামী,  জেলা বামফ্রন্ট আহবায়ক নন্দলাল হাজরা, সংযুক্ত…
Read More