উত্তর-দিনাজপুর

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে চাঞ্চল্য

রাজ্য জুড়ে রেশন দুর্নীতির মাঝেই রায়গঞ্জে একগুচ্ছ ডিজিটাল রেশন কার্ড উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের পূর্ব সুদর্শনপুরের মাস্টারপাড়া এলাকায়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে রেশন কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে সকাল থেকেই এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। কৌতুহলবশত ভীর জমান স্থানীয়রা ও পথ চলতি সাধারণ মানুষ। রাজ্যে যখন রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়, ঠিক তখনই এই ঘটনায় রীতিমতো হতবাক বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Read More
কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা গ্রাম, সমস্যায় গ্রামবাসীরা

কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা গ্রাম, সমস্যায় গ্রামবাসীরা

টানা বৃষ্টিতে জলমগ্ন গোয়ালপোখর ১ নম্বর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচরা গ্রাম। সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। এতে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে গোটা গ্রাম। জলের তলায় ডুবেছে রাস্তা, জল ঢুকে পড়েছে ঘরবাড়িতে। খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। বিষয়টি জানতে এলাকায় আসেন স্থানীয় নেতৃত্বরা। তবে সরকারিভাবে তেমন কোনও সাহায্য এখনও পর্যন্ত কেউ পাইনি বলে অভিযোগ গ্রামবাসীদের।অন্যদিকে, এবিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নুরুদ্দিন জানিয়েছেন, "বর্ষার কারণে গ্রামে জল ঢুকে পড়েছে। আমরা নজরে রাখছি। বেশি সমস্যা হলে তাদের অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া হবে।" তবে পঞ্চায়েতের…
Read More
বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

বিনা নোটিশে স্কুল শিক্ষককে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে

সরকারি নির্দেশিকা ছাড়াই এক শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো স্কুল পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আর এই অভিযোগ যাদের বিরুদ্ধে তারা ওই শিক্ষককে জোর করে বের করে দেওয়ার বিষয়ে যা সাফাই দিলেন সেটাই যে তাদের যুক্তির স্ববিরোধী হয়ে যাচ্ছে তাও মানতে চাইলেন না তারা।এমনই অবাক করা কান্ড ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর এলাকার টাটু সিং উচ্চ বিদ্যালয়ে। জানা যায়, স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক ভবেশ কর স্কুলে এসে হাজিরা খাতায় সই করতে গেলে গোলমাল বাধে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক সহ তৃণমূল কংগ্রেসের নেতারা ভবেশবাবুকে হাজিরা খাতায় সই করতে বাধা দেন এবং স্কুল থেকে বের করে দেন। গোটা…
Read More
রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব

রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব

রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব। প্রায় কয়েক হাজার চা গাছ কেটে উপরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কুমারটোল গ্রামের বাজারগছ এলাকায়। বাগান মালিক লতিফুল আলী জানান, সকালে বাগানে কাজ করতে আসলে ঘটনাটি তার চোখে পড়ে। তিনি দেখতে পান প্রায় এক বিঘা জমিতে লাগানো চা গাছ উপরে পড়ে রয়েছে। প্রায় তিন হাজারেরও বেশি চা গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয় চা বাগানে লাগানো অন্যান্য গাছ গুলিও কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। তার অভিযোগ এর আগেও একই ভাবে ক্ষতি করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চোপড়া থানায়…
Read More
বিধায়ককে মারধরের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস

বিধায়ককে মারধরের অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস

চোপড়ার বিধায়ক কে মারধর করার অভিযোগে,চোপড়ায় জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতৃত্বরা জানান ইসলামপুর ব্লকের পঞ্চায়েত নির্বাচনের গণনা চলাকালীন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান খবর পান তার কন্যা নির্দল প্রার্থী আরজুনা বেগমের কাউন্টিং এজেন্টদের ভিতরে ঢুকতে দিচ্ছেন না পুলিশ, সেই সময় তিনি ঘটনাস্থলে গেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাকে ব্যাপক মারধর করে।প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থল থেকে বিধায়ক কে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন।চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের পরিবার বিধায়ককে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান।এই ঘটনার প্রতিবাদে এদিন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল…
Read More
৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

এবার ইসলামপুর ব্লকে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। অভিযোগ যারা দলে থেকে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন এবং নির্দলদের সমর্থন করেছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।এবং জেলা সভাপতির উপস্থিতিতে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বহিষ্কার করা হয়
Read More
নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো আয়ুষ

নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলো আয়ুষ

রথযাত্রা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে রথ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল ইসলামপুরের থানা কলোনীর বাসিন্দা আয়ুষ দে। আয়ুষ ইতিপূর্বেও এক ফুটের রথ বানিয়ে সাড়া ফেলে দিয়েছিল। এবার তিনি অপূর্ব সুন্দর ব্যবহার অযোগ্য বস্তু দিয়ে তিন ফুটের রথ বানিয়ে প্রসংশার পাত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে আয়ুষ ইসলামপুর হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজে দক্ষ হয়ে উঠেছেন আয়ুষ।এছাড়াও ব্যবহারের অযোগ্য বস্তু দিয়ে সব সময় তিনি বিভিন্ন মূর্তি বানিয়ে থাকেন। এবার রথ বানিয়ে নিজের বাড়িতেই জগন্নাথ দেবের পুজোর আয়োজন করেছেন আয়ুষ। আয়ুসের এই কাজে মুখর হয়ে তাকে পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও সর্বদা উৎসাহিত করে থাকেন।এছাড়াও প্রতিভাবান…
Read More
ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চললো গুলি

ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চললো গুলি

ফের অগ্নিগর্ভ হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। বাম- কংগ্রেস জোটের মিছিলে হামলা। আর এই হামলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। জানা গেছে শাসকদলের দাপটে এখনও পর্যন্ত চোপড়ায় বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারেননি বলে অভিযোগ।মনোনয়পত্র জমা করতে তাঁরা যে সময় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে। গুলিবিদ্ধ ৩ জনকে আনা হয়েছে ইসলামপুর হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
Read More
দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তার স্বামীর

দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান জেলা পরিষদের সহকারী সভাধিপতি ও তার স্বামীর

দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলো জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু ও তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আকতার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। দল ছাড়ার আগে কর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন জাভেদ আকতার। এরপর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন জাভেদ আকতার। তার অভিযোগ, টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে এখানে। তিনি টাকা দেননি তাই তাকে টিকিট না দিয়ে অন্য কাউকে টিকিট দিয়েছে বলে অভিযোগ তার।
Read More