সর্বশেষ খবর

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

সড়ক দুর্ঘটনায় আহত হলেন চার পর্যটক, মারাত্মক জখম এক

বুধবার রাতে ১০ নম্বর জাতীয় সড়কের ১১ মাইলের কাছে একটি চার চাকার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে চারজন পর্যটক ছিলেন৷ আসাম থেকে নাথুলা হয়ে তারা দাজিলিং যাচ্ছিলেন। সেই সময় আচকমা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দল। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তিস্তা রঙ্গিত উদ্ধারকারী দলের প্রধান শান্তি রায় সংগঠনের অ্যাম্বুলেন্স চালিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহত পর্যটকরা সকলেই আসামের বাসিন্দা। আহতরা হলেন কৃষ্ণ কান্ত দাস, টুটিমনি মহন্ত, তিলক দাস এবং করবী দাস। পর্যটকদের অভিযোগ গাড়ির চালক গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন। বারংবার তাঁকে…
Read More
নেপালে বিমান দুর্ঘটনা

নেপালে বিমান দুর্ঘটনা

রবিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কাঠমান্ডু থেকে পোখারাগামী একটি বিমান অবতরণের ১০ সেকেন্ড আগে আচমকাই সেতী গণ্ডকী নদীর তীরে একটি জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে। ওই ঘটনায় প্লেনের সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপাল সেনাবাহিনী। এক বিবৃতিতে নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানায়, রোববারের বিমান দুর্ঘটনায় অন্তত ৬৮জন নিহত হয়েছেন৷ নিহতের সংখ্যার দিক থেকে এটি গত ত্রিশ বছরের মধ্যে নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার সকালে এটি উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরে নেপালের বিমান পরিবহণ মন্ত্রণালয় জানায়, আকাশ পরিষ্কারই ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়ে। এয়ার…
Read More
বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বানারহাটে হাতির শাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানের ফ্যাক্টরির পিছনে একটি এক বছরের হাতির শাবকের মৃত দেহ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। জানা গেছে, শ্রমিকরা এদিন কাজে যোগ দিতে গেলে ফ্যাক্টরির পিছনে চা বাগানের ধারে মৃত শবকটিকে দেখতে পান এরপরেই খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। খবর পেয়ে ছুটে আসেন বিন্নাগুরি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। তারা দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গরুমারা প্রকৃতি পর্যটন কেন্দ্রে নিয়ে যায় বলে জানা গেছে। তবে কি কারনে হস্তি শাবকের মৃত্যু হলো তা এখনও অজানা। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে বনদপ্তর সূত্রে খবর।
Read More
পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী

পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কলসেন্টার, হতবাক শিলিগুড়িবাসী

পুলিশের নাকের ডগায় চলছিল অবৈধ কল সেন্টার,খবর পেয়ে রাতে অভিযান পুলিশের। শিলিগুড়ি সেবক রোডের এক বিল্ডিং এ সাইওয়ান ট্রেনিং সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের নামেই এক সংস্থা এই কল সেন্টার চালাচ্ছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা যায়, এই কল সেন্টার থেকে দেশ বিদেশের গ্রাহকদের ফোন করে প্রতারণা করা হতো, যার জন্য ব্যবহার করা হতো সেখানে কর্মরত মেয়েদের। এর আগেও শিলিগুড়ি শহরে একাধিক অবৈধ কল সেন্টারে হানা দিয়েছিল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার ঠিক ১০০ মিটারের মধ্যে এই অবৈধ কল সেন্টারের কারবার চলায় অবাক শহরবাসী। থানার এতো কাছে হওয়া সত্ত্বেও কি করে তিন বছর ধরে এই কল সেন্টার চলছিল প্রশ্ন সাধারন নাগরিকের।…
Read More
রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গতকাল গভীর রাতে কোনো এক গাড়ির ধাক্কায় একটি পূর্ণ বয়ষ্ক চিতা বাঘের ঘটনাস্থলে মৃত্যু হয়। সম্ভবত চিতা বাঘের সড়ক পারাপার করছিল। ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
Read More
শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ির ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়

সোমবার সকালে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের ডিকোড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল চলে আসায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে ওই মার্কেট চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয় ব্যবসায়ীরা দেখেন ওই মার্কেটে থাকা বৈদুতিক মিটার থেকে ধোঁয়া বের হচ্ছে। দেখা মাত্রাই দ্রুততার সাথে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ১০নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জ্যোৎস্না আগারওয়াল, বিজেপি নেতা বিকাশ সরকার সহ স্থানীয় ব্যবসায়ীরা।
Read More
হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনিবাসী

হাতির হানায় ক্ষতিগ্রস্ত কালচিনিবাসী

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায়। গতকাল রাতে দলসিংপাড়া গোপালবাহাদুরবস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল প্রবেশ করে এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দাদের ঘর ভেঙ্গে দেয়, সুপারি বাগান নষ্ট করে। শনিবার সকাল ওবধি বুনো হাতির দল এলাকায় তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দা দিওয়ান ছেত্রীর ঘর ভেঙ্গে দেয় বুনো হাতি। দিওয়ান ছেত্রী বলেন, "বৃদ্ধ বাবা ও মা কে নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি।" এলাকার বাসিন্দারা জানান, তাদের পেশা হচ্ছে সুপারি চাষ। আগে ধান,ভুট্টা চাষাবাদ করত কিন্ত এই বুনো হাতির হানায় ধান, ভুট্টা,…
Read More
মধ্য কলকাতায় সোনার দোকানে আগুন, ছড়াল আতঙ্ক

মধ্য কলকাতায় সোনার দোকানে আগুন, ছড়াল আতঙ্ক

কলকাতার বুকে আবারও আগুন আতঙ্ক । বুধবার সাতসকালে মধ্য কলকাতার বি বি গাঙ্গুলি স্ট্রিটের একটি গয়নার দোকানে আগুন লাগে। স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে পড়ার আশংকাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে বউবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছিল শহরের নিরাপত্তা। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ঘটনা আরও একবার প্রমান করে দিল এর পূর্বে শহরে বহু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাতে বিন্দুমাত্র হুঁশ ফেরেনি প্রশাসনের। তবে বুধবারের এই ঘটনায় হতাহত হওয়ার কোন খবর মেলেনি। বুধবারের আগেও অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনার সাক্ষী থেকেছে বউবাজার। এবারের ঘটনাস্থল  সামান্য দূরে বি বি গাঙ্গুলি স্ট্রিট। সাতসকালে বউবাজারের…
Read More
হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় নিহত হন পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধ। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ এদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়।
Read More
মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

 রায়পুর: মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে। ঘটনায় আহত বাইক চালক। কোনো কর্মে প্রাণে বেঁচেছেন বাসযাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রায়পুর থানার ফুলকুশমা এলাকায়। আগুনে ভষ্মিভূত হয়ে যায় বাসটি। এদিকে,মোটর বাইকে ছিটকে পড়ে থাকা দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More