15
Jul
শেষ রক্ষা হল না, বিগত কয়েক বছর আগের অপরাধের সাজা মিললো অবশেষে। আদালতে ফের বড়সড় ধাক্কা খেলেন পাঞ্জাবের প্রখ্যাত এবং জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি। জানা যাচ্ছে পাঞ্জাবের পাতিয়ালা আদালত দালের মেহেন্দিকে দু বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আজ থেকে প্রায় ১৮ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে হিউম্যান ট্রাফিকিং তথা মানব পাচার কারবারের সঙ্গে যুক্ত ছিলেন এই গায়ক। প্রসঙ্গত ২০১৮ সালে এই একই মামলায় দু বছরের কারাদণ্ড হয় গায়কের। আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দালের মেহেন্দি পাল্টা মামলা করেছিলেন। সেই মামলারই শুনানি ছিল পাঞ্জাবের পাতিয়ালা আদালতে এবং সেখানেই আদালত জনপ্রিয় এই পাঞ্জাবী গায়ককে পুনরায় দু বছরের সাজা শুনিয়েছে বলে খবর। উল্লেখ্য, ২০০৩ সালে দালের মেহেন্দির…
