12
Aug
স্বাধীনতা দিবসের আগে আবারো এক সাফল্য পেল দেশ। খতম হলো তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সেনাচৌকি-তে জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে হামলা চালায় জঙ্গিরা৷ নিহত তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও তিনজন। সেনার পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। রাজৌরি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই সেনা চৌকিতে একটি কোম্পানি মোতায়েন ছিল। সেনারা যখন চৌকিতে উপস্থিত ছিলেন, তখনই হামলা চালানো হয়। গোলাগুলির পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’’ সেনা সূত্রের খবর, এলওসি লাগোয়া ওই সেনা চৌকিতে হামলাকারী…
