দেশ

অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

অধীর চৌধুরীর উপস্থিতিতে সূচনা হলো ওয়ার্ড উৎসবের

শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

কাজ প্রায় শেষের পথে, প্রকাশ্যে এল সংসদ ভবনের অন্দরের ছবি

দু বছর আগেই ঘোষিত হয়েছিল নতুন সংসদ ভবনের। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। নতুন এই সংসদ ভবন তৈরি হয়েছে ৬৫ হাজার বর্গমিটার জুড়ে। এর অফিস কক্ষগুলিতে অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা থাকবে বলে জানান হয়েছে। এই সংসদ ভবনের লোকসভা হলে মোট আসনের সংখ্যা থাকছে ৮৮৮টি। যৌথ অধিবেশন চলাকালীন ওই হলে ১ হাজার ২৭২ জন সদস্য বসতে পারেন। এদিকে রাজ্যসভা হলের মোট আসন সংখ্যা করা হয়েছে ৩৮৪টি। এছাড়া নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। সব ঘরের কিছু কিছু ছবিই প্রকাশ করা হয়েছে। মনে করা…
Read More
ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

ঘোষিত হলো ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ের নির্বাচনের দিনক্ষণ

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে ঘোষিত হলো নির্বাচনের দিনক্ষণ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট হবে ত্রিপুরায়। পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড এবং মেঘালয়ে হবে বিধানসভা নির্বাচন। তিন রাজ্যের ভোটের ফলপ্রকাশ হবে একই দিনে, আগামী ২ মার্চ। ভোটের আগে একাধিক রাজনৈতিক ঘটনায় সরগরম ত্রিপুরা৷ ২০২৩-এর বিধানসভা ভোটের আগে ত্রিপুরা মন্ত্রিসভায় ভাঙনের ইঙ্গিত। তিপ্রামথা দলে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মৎস্য ও সমবায় দফতরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং। তিপ্রামথা দলের প্রধান প্রদ্যুত কিশোর মানিক্য দেববর্মনকে চিঠি লিখে আলোচনায় বসার জন্য স্থান ও সময় নির্ধারণ করার অনুরোধ জানিয়েছেন রিয়াং। তিনি বর্তমানে আইপিএফটি দলের সভাপতি৷ তাঁর দল…
Read More
গাঙ্গেয় ডলফিন নিয়ে বাড়ছে চিন্তা

গাঙ্গেয় ডলফিন নিয়ে বাড়ছে চিন্তা

বহু প্রতীক্ষার পর অবশেষে যাত্রা শুরু করে গঙ্গা বিলাস। বারাণসী থেকে ডিব্রুগড়, দীর্ঘ নদীপথে শুরু হয়েছে বিলাসবহুল প্রমোদরী ‘গঙ্গা বিলাস’-এর যাত্রা৷ বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গা পথে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছবে গঙ্গা বিলাস৷ এরপর কলকাতা থেকে তা পাড়ি দেবে বাংলাদেশের উদ্দেশে৷ সেখান থেকে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীর জল স্পর্শ করবে গঙ্গা বিলাস৷ দীর্ঘ যাত্রাপথে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য সব রকম বন্দোবস্ত রয়েছে৷ কিন্তু, বিশেষজ্ঞরা বলছেন, জাকজমকপূর্ণ এই নৌবিহারে বিপন্ন হতে পারে গাঙ্গেয় ডলফিন৷ কারণ গঙ্গা বিলাসের যাত্রাপথেই ছড়িয়ে রয়েছে তাদের আস্তানা৷ আশঙ্কা করা হচ্ছে এই বৃহত্তর ক্রুজ যাত্রায় জলজ সম্পদের ক্ষতির সম্ভাবনা…
Read More
বায়ুদূষণ বেড়ে চলছে দিল্লিতে

বায়ুদূষণ বেড়ে চলছে দিল্লিতে

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসে প্রবল ঠান্ডা পড়েছে সমগ্র উত্তর ভারতে। কয়েক দিন ধরেই সেখানের তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে ছিল, সর্বনিম্ন ১ ডিগ্রিও হয়ে গিয়েছিল। এই প্রবল ঠান্ডায় এমনিতেই নাজেহাল দিল্লিবাসী। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে মারাত্মক দূষণ। তাতেই আতঙ্ক বেড়েছে শহরের অধিকাংশ মানুষের। তথ্য উঠে এসেছে যে, রাজধানী দিল্লির প্রায় ৫৩ শতাংশ পরিবারের কেউ না কেউ জ্বর এবং শ্বাসকষ্টের শিকার। দিল্লি লাগোয়া নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদেও একই রকম অবস্থা। স্বাস্থ্য সংক্রান্ত একটি সমীক্ষক দল গত…
Read More
কেএলও নেতা জীবন সিংহের আত্মসমর্পণ

কেএলও নেতা জীবন সিংহের আত্মসমর্পণ

অবশেষে আত্মসমর্পণ করলেন KLO নেতা জীবন সিংহ : মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা যায়, উত্তরবঙ্গে সক্রিয় জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ ছ’জন অনুগামীকে নিয়ে নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করেছেন।আপাতত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, জীবন ও তাঁর অনুগামীদের আত্মসমর্পণে বড় ভূমিকা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। আত্মসমর্পণকারী কেএলও নেতাদের সঙ্গে সঙ্গে শীঘ্রই অসমে শান্তি আলোচনা শুরু হবে। KLO প্রধান জীবন সিংহকে আত্মসমর্পণের জন্য নিয়ে আসেন মধ্যস্থতাকারী দিলীপ দেব নারায়ণ। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের একটি সূত্রের দাবি, জীবনরা গত কয়েক দিন নাগাল্যান্ডের মন জেলার অন্য পারে…
Read More
কাশ্মীরে জঙ্গিদের মুখমুখি ভারতীয় সেনা, এনকাউন্টারে খতম দুই জঙ্গি !

কাশ্মীরে জঙ্গিদের মুখমুখি ভারতীয় সেনা, এনকাউন্টারে খতম দুই জঙ্গি !

কাশ্মীরে খতম দুই লস্কর জঙ্গি। মঙ্গলবার সকালে বদগামে আদালত চত্বরের সামনে জঙ্গিদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। দুই সন্ত্রাসবাদীকে ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিল SSP অফিস। এই এলাকা জনবহুল হওয়ায় বিপদের সম্ভাবনা ছিল। নিরাপত্তা বাহিনীকে দেখে এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালাতে শুরু করে জঙ্গিরা। সঙ্গে সঙ্গে পালটা জবাব দেয় বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, আধ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই এনকাউন্টার। শেষে দুই জঙ্গিকেই নিকেশ করে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গত রবিবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছিল। কিন্তু সেদিন গুলি ছুড়তে ছুড়তে চম্পট দিয়েছিল তিন জঙ্গি। সেই ঘটনার দু’দিনের মাথাতেই এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ…
Read More
বিপুল জমায়েত, পদপিষ্ট হয়ে মৃত দুই

বিপুল জমায়েত, পদপিষ্ট হয়ে মৃত দুই

গত সপ্তাহে শেষেই ছিল মকর সংক্রান্তি। এই উপলক্ষে মন্দিরের পথে নেমেছিল পুণ্যার্থীদের ঢল৷ সেই ভিড়ের চাপেই কটকের একটি সেতুতে পদপিষ্ট হয়ে কমপক্ষে দু’জনের মৃত্যু হল। মকর সংক্রান্তিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷ শিশু এবং মহিলা-সহ গুরুতর জখম হয়েছেন অন্তত দশ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও সরকারি ভাবে এখনও পর্যন্ত মৃত বা আহতদের সংখ্যা জানানো হয়নি। বিস্তারিত আসছে……
Read More
তুষারপাত দেখা দিলো কেরলে

তুষারপাত দেখা দিলো কেরলে

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। দিল্লি, পঞ্জাব সহ একাধিক রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ। মাঝে হালকা প্রভাব কমলেও এখন আবার আগের মতো কনকনে ঠান্ডা পড়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। অন্যদিকে, কেরলের এক অংশে পড়েছে বরফ। এক কথায় বলা যেতে পারে, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় শীত আরও প্রবল হচ্ছে। ভোরে কেরলের মুন্নারে বরফ পড়ে। যদিও এটা তুষারপাত নয় বলেই মত বিশেষজ্ঞদের। জানান হয়েছে, রাতে যে শিশির পড়েছিল তা তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ার কারণে জমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। এমনিতে জানান…
Read More
করোনা আক্রান্ত ললিত মোদী

করোনা আক্রান্ত ললিত মোদী

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। বাড়তে থাকা সংক্রমণের মাঝেই করোনা আক্রান্ত হলেন ললিত মোদী। জানা গিয়েছে হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতালের বিছানায় শুয়েই বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেছেন ললিত মোদী। নাকের নীচে নল দেওয়া ছবি ঘিরে একাধিক প্রশ্ন। তিন সপ্তাহে দু'বার করোনা আক্রান্ত হয়েছেন ললিত, তারওপর আবার নিউমোনিয়া হয়েছে তাঁর। এই কারণে ২৪ ঘণ্টাই তাঁকে অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ''তিন সপ্তাহ ধরে কোভিডের জোড়া ধাক্কা, দু’সপ্তাহ ধরে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ায় আমি কাবু। অনেক দিন ধরেই লন্ডন ফেরার চেষ্টা করছিলাম। শেষমেশ আমার…
Read More