দেশ

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিন ফেরত যাত্রীদের জন্য কড়া কোভিড-বিধি

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিন ফেরত যাত্রীদের জন্য কড়া কোভিড-বিধি

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ওমিক্রনের উপরূপ BF.7-এর পর এবার ভয় ধরাচ্ছে ওমিক্রন BA.2-এর উপ-প্রজাতি XBB.1.5। চিনের পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে৷ দিনে ৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হচ্ছে সে দেশে৷ ইতিমধ্যেই সতর্কতা অবলম্বন করেছে ভারত৷ এবার সেই পথে হেঁটে চিন থেকে আগত পর্যটকদের জন্য বিশেষ কোভিড বিধি জারি করল পশ্চিমী দুনিয়ার আরও কতকগুলি দেশ। বিমানবন্দরেই কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি৷ আগামী ৫ জানুয়ারি থেকে চিন থেকে আসা যাত্রীদের জন্য কোভিডের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ ব্রিটেনও আগামী…
Read More
বছরের শুরু থেকেই বদল আসছে বেশ কিছু নিয়ম

বছরের শুরু থেকেই বদল আসছে বেশ কিছু নিয়ম

নতুন বছরের শুরুতেই আশঙ্কা করা হয়েছিল যে বেশ কিছু নিয়মে বদল আসতে পারে৷ সেই আশঙ্কাকে সত্যি করে ঘোষিত হলো বেশ কিছু নিয়ম৷ বড় পরিবর্তন আসতে চলেছে, যা সরাসরি প্রভাব পড়তে চলেছে আপনার পকেটে৷ যে বড় পরিবর্তনগুলি ঘটেছে তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, সিএনজি এবং পিএনজি এর দামে পরিবর্তনের মতো বিষয়গুলি৷ এছাড়াও আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্ক লকার সংক্রান্ত নিয়মাবলিতেও বদল আসতে চলেছে। কমছে GST ই-ইনভয়েসিংয়ের সীমা কমতে চলেছে৷ জিএসটি ই-ইনভয়েসিং বা ইলেকট্রনিক বিলের নিয়ম ১ জানুয়ারী থেকে বদলে গিয়েছে। ই-ইনভয়েসিংয়ের জন্য ২০ কোটি টাকার সীমা কমিয়ে ৫ কোটি টাকা করেছে সরকার। এর ফলে এখন যেসব ব্যবসায়ীর বার্ষিক টার্নওভার পাঁচ কোটি টাকার…
Read More
প্যাকেটজাত পণ্য নিয়ে জারি হলো একাধিক নিয়ম

প্যাকেটজাত পণ্য নিয়ে জারি হলো একাধিক নিয়ম

আমাদের রোজকার দৈনন্দিন যাত্রায়, প্যাকেটজাত খাবার আমাদের জীবনের নিত্যসঙ্গী৷ প্রতিদিন কোনও না কোনও প্যাকেটজাত খাদ্য আমাদের কিনতেই হয়৷ এই ক্ষেত্রে এবার খাবার-সহ একাধিক জিনিসের প্যাকেজিং-এর নিয়ম নিয়ে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলিকে দুধ, চা, বিস্কুট সহ-ভোজ্যতেল, ময়দা, ডাল, রুটি, বোতলজাত জল, শিশুর খাবার, সিমেন্টের ব্যাগ এবং ডিটারজেন্টের মতো ১৯টি জিনিসের প্যাকিংয়ের উপর সম্পূর্ণ তথ্য দিতে হবে পণ্য প্রস্তুতকারী সংস্থাগুলিকে। আমদানি করা নানা পণ্যের প্যাকেটের উপর ম্যানুফ্যাকচারিং বা উৎপাদকারী দেশ, ম্যানুফ্যাকচারিং ডেট প্রভৃতি উল্লেখ করতেই হবে। উপভোক্তা মন্ত্রকের তরফে প্যাকেজিংয়ের সংক্রান্ত এই সকল নিয়মাবলি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যাকেজিং-এর নয়া নিয়ম লাগু করা হবে ১ ফেব্রুয়ারি থেকে।…
Read More
পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে মেলায় হাজির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

পিঠে বানানোর সরঞ্জাম নিয়ে মেলায় হাজির স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা

শীতকাল মানেই পিঠে পুলির সময়। তবে এই ব্যস্ততার সময় পিঠে পুলি খাওয়ার ইচ্ছা থাকলেও সেটা বানানোর সময় হয়ে ওঠে না। সেই সমস্যার সমাধান করতে গ্রাম থেকে পিঠে বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা। ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে একাধিক মেলা আর সেখানে ঢেঁকিতে ধান ভেঙ্গে সকলের সামনে বানিয়ে দিচ্ছে গরম গরম পিঠে। মেলার মধ্যে গ্রাম বাংলার চিত্র ফুটে উঠতে দেখা যাচ্ছে এই সমস্ত মেলায়। আর এই গরম গরম পিঠে খাওয়া ও লাইভ পিঠে করা দেখার জন্য ভিড় লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্টলগুলোতে।
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

এবার দেশ পেতে চলেছে বন্দে ভারত মেট্রো

অগ্রগতির দিকে আরো এক ধাপ এগোলো দেশ৷ বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার দেশে চলবে বন্দে ভারত মেট্রো৷ সেমি হাই-স্পিড বন্দে ভারতের সাফল্যের পর বন্দে ভারত মেট্রো নিয়ে আলোচনা শুরু করেছে রেল৷ এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ বন্দেভারত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি-হাইস্পিড ট্রেন। জন্মলগ্ন থেকেই এই ট্রেনটি জনপ্রিয়তা পেয়েছে৷ রেলের তরফে এটিকে আপগ্রেড করার ফলে এই ট্রেন আরও আধুনিক হয়ে উঠেছে। এই ট্রেনের ব্যাপক সাফল্যের পর এবার মেট্রো পরিষেবাতেও বন্দে ভারত পরিষেবা চালু করা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল বন্দে মেট্রো ট্রেন নিয়ে কাজ করছে। এই ট্রেনগুলি দিয়ে ১৯৫০ এবং১৯৬০-এর সময়কালের ডিজাইন করা ট্রেনগুলিকে বদলে ফেলা হবে৷ এখনও এর নকশা তৈরির কাজ চলছে। মে বা…
Read More
আবার নতুন করে বাড়তে পারে জিনিসপত্রের দাম

আবার নতুন করে বাড়তে পারে জিনিসপত্রের দাম

দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে বাড়ছে চিন্তা৷ ভারতীয় অর্থনীতির জন্য এক কঠিন সময় আসতে চলেছে৷ সম্প্রতি এমন আশঙ্কার কথাই প্রকাশ করেছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গর্ভনর রঘুরাম রাজন। এবার খানিক সেই সুরেই ভারতের জিডিপি বৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলে দিল মার্কিন আর্থিক বহুজাতিক সংস্থা জেপি মর্গ্যান। তাদের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ সালের মাঝামাঝি সময় থেকেই ভারতের অর্থনীতির গতি মন্থর হওয়ার আশঙ্কা রয়েছে। সই সময় আন্তর্জাতিক অর্থনীতির বৃদ্ধির গতিও ধীর হবে৷ তার প্রভাব পড়বে ভারতের উপরেও। বাড়তে পারে জিনিসপত্রের দাম৷ দিন কয়েক আগে আরবিআই গভর্নর জানিয়েছিলেন, গত দুই বছরে কোভিড সংক্রমণের জেরে বৃদ্ধির হার যেভাবে ধাক্কা খেয়েছে এবং তা পূরণ করার জন্য যে…
Read More
মুখ্যমন্ত্রী পদ নিয়ে মন্তব্য পিকে-র

মুখ্যমন্ত্রী পদ নিয়ে মন্তব্য পিকে-র

রাজনীতির মঞ্চে আবার একবার বিতর্কের কেন্দ্র বিন্দুতে প্রশান্ত কিশোর৷ বিহারের শাসক জোটের বিধায়কদের সঙ্গে দিন সাতেক আগে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ ওই বৈঠকে তিনি বলেছিলেন, "২০২৫ সালে তেজস্বী যাদবের নেতৃত্বেই বিহার বিধানসভা নির্বাচনে লড়বে মহাগাটবন্ধন জোট।" বিহারে এক সভায় নীতীশের ওই মন্তব্যকে হাতিয়ার করেই নিশানা করেন প্রশান্ত কিশোর৷ তিনি বলেন, তিন বছর অপেক্ষা করবেন কেন? তেজস্বী যদি এখন দায়িত্ব নিয়ে নেন, তাহলে তাঁর কাজ বিচার করেই ২০২৫ সালের নির্বাচনে ভোট দেবে সাধারণ মানুষ। প্রসঙ্গত, গত কয়েক মাসে একাধিকবার বিহারের মুখ্যমন্ত্রীর সমালোচনায় সোচ্চার হয়েছেন তাঁর একসময়ের সহযোগী ভোটকুশলী পিকে৷ এদিন ফের সমালোচনা করলেন তাঁর৷ রাজনীতির কারবারিদের মতে, এই মন্তব্যের মধ্যে দিয়ে আসলে…
Read More
সুরক্ষিতই আছে গোটা দেশ আশ্বাস মিললো সেনার তরফে

সুরক্ষিতই আছে গোটা দেশ আশ্বাস মিললো সেনার তরফে

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। লাদাখের গালওয়ান সীমান্তের ঘটনার পর আবার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতীয়দের মধ্যে। কারণ কিছুদিন আগেই একই রকম সংঘর্ষের ঘটনা ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে। ভারত এবং চিনের সেনার সংঘাতের খবর নিয়ে এখন চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই ভারতীয় সেনা সকলে আশ্বাস দিয়ে জানিয়েছে যে, অরুণাচল সুরক্ষিত আছে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জানিয়েছেন, অরুণাচল প্রদেশের সীমান্তের যে অংশে চিন-ভারত সংঘাত হয়েছে সেই এলাকা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে ভারতীয় সেনার এবং সেখানকার পরিস্থিতিও স্থিতিশীল আছে। কোনও জায়গায় চিনের কোনও অনুপ্রবেশ ঘটেনি, কোনও এলাকা তাদের সেনার দখলে যায়নি। জানা গিয়েছে, মূলত আটটি বিতর্কিত জায়গা নিয়ে দুই দেশের…
Read More
‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

‘বেশারম রং’ নিয়ে সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খুললেন মুকেশ খান্না

মুকেশ খান্না দীপিকা পাড়ুকোন-শাহরুখ খানের আসন্ন ছবি পাঠান-এর প্রথম গান বেশারম রং-এর সমালোচনা করা লোকদের দলে যোগ দিয়েছেন। গানের ভিজ্যুয়ালে কথিত "অশ্লীলতা" থাকা সত্ত্বেও সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কীভাবে গানটি পাস করতে পারে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। গানটি এই সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে এবং তখন থেকেই বিতর্কের মুখে পড়েছে। যদিও অনেকেই কথিত অশ্লীলতার জন্য গানটিকে আক্রমণ করেছে, রাজনীতিবিদরা দীপিকার পোশাকের জন্য জাফরান রঙের ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছেন। গানটি ঘিরে বিতর্ক সম্পর্কে মন্তব্য করতে চাইলে মুকেশ খান্না বলেন, “আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সাথে কোন ধরণের ধর্মীয় সমস্যার কোন…
Read More