দেশ

দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সম্পর্ক

আরও চাপ বাড়ছে বেনজিং-এর, দিন প্রতিদিন সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে ভারত আমেরিকার, এর ফলে একের পর এক সাহায্য মিলছে সামরিক ক্ষেত্রে। এবার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা এয়ার বেসে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বায়ু সেনার ওয়ারগেমসে অংশ নিতে চলেছে ভারতীয় বায়ু সেনা, আমেরিকার বায়ু সেনা এবং জাপান। এই উচ্চপর্যায়ের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে। এই বিশেষ ধরনের সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ ইন্ডিয়া’। সামরিক সূত্রে খবর, এই মহড়ায় দেখে নেওয়া হবে কোন বায়ু সেনার ‘অপারেশনাল দক্ষতা’ কতটা? ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, দ্বিপাক্ষিক এই সামরিক যুদ্ধাভ্যাসে ফ্রান্সে তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুকোই-৩০ এমকেআই এনং সম্পূর্ণ ভারতীয় কারিগরিতে…
Read More
আগামী সপ্তাহেই সাক্ষাৎ হতে পারে বিজেপির সাংসদের সঙ্গে মোদীর

আগামী সপ্তাহেই সাক্ষাৎ হতে পারে বিজেপির সাংসদের সঙ্গে মোদীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এই সাক্ষাৎ হতে পারে। কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক সাংসদ। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বঙ্গ বিজেপির সাংসদরা। সূত্রের খবর, রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবেন বঙ্গ বিজেপির সাংসদরা। সেই সঙ্গে সংগঠন সংক্রান্ত বিষয়ও উঠে আসতে পারে বলে খবর। পঞ্চায়েত নির্বাচন রাজ্যে কড়া নাড়ছে। তার এক বছর পরই হবে লোকসভা ভোট। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশিত ফল করতে না পারলেও আগামী…
Read More
ঘোষিত হলো কর্ণাটকের ভোটের দিন

ঘোষিত হলো কর্ণাটকের ভোটের দিন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী মে মাসে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেই রাজ্যের ভোটের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১০ মে কর্ণাটকে হবে ভোট এবং ফল ঘোষণা হবে ১৩ তারিখ। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। শেষ বিধানসভা ভোটের পর জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। কিন্তু সেই সরকারকে বেশিদিন টেকাতেই পারেননি তারা। কংগ্রেস জোটকে ক্ষমতাচ্যুত করে সরকারের দখল নিয়ে নিয়েছিল বিজেপি। তারপর থেকে এখনও পর্যন্ত কর্নাটকে দুর্নীতির অভিযোগে…
Read More
দুই হাজার সংখ্যা পার করলো সংক্রমণের সংখ্যা

দুই হাজার সংখ্যা পার করলো সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার ভারতে গত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ কোভিড সংক্রমণ হল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা প্রায় ১২ হাজার ছুঁইছুঁই। মোট সক্রিয় আক্রান্ত ১১ হাজার ৯০৩ জন। অন্যদিকে দৈনিক পজিটিভিটি রেটও এখন প্রায় ২ শতাংশ ছুঁয়েছে। তাই অবশ্যভাবে আশঙ্কা বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস নিয়ে। সরকারি পরিসংখ্যান বলছে, শেষ মাত্র ১৫ দিনে প্রায় সাড়ে তিন গুণ বৃদ্ধি…
Read More
এবার UPI লেনদেনের ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম

এবার UPI লেনদেনের ক্ষেত্রে বদলাতে পারে নিয়ম

এবার থেকে বদলাতে পারে নিয়ম৷ এবার ইউপিআই পেমেন্টের উপর বসতে চলেছে চার্চ৷ ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ চার্জ বসানোর সুপারিশ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যা সাধারণ ব্যবসায়ীদের কাছে বড় ধাক্কা৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউপিআই-এর মাধ্যমে মার্চেন্ট লেনদেনের উপর 'প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই)' চার্জ বসানো হচ্ছে৷ ১.১ শতাংশ সারচার্জ আরোপ করার সুপারিশ করা হয়েছে৷ এর ফলে কয়েক লক্ষ ব্যবসায়ী বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ তবে একটাই স্বস্তি যে, আপাতত সাধারণ নাগরিককে কোনও চার্জ দিতে হবে না, শুধুমাত্র মার্চেন্ট অ্য়াকাউন্ট ইউজারদেরই এই চার্চ দিতে হবে৷ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে…
Read More
বাড়ানো হলো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা

বাড়ানো হলো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা

কেন্দ্র সরকারের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেরে ফেলতে হবে এই কাজ। তবে এবার বাড়ানো হলো সেই সময়সীমা৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে৷ আর এই কাজ করতে হাজার টাকা লাগবে জরিমানা হিসেবে। কেন্দ্রের তরফে জানান হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া গেল। আগেই বলা হয়েছিল, যথাসময়ে সংযুক্তিকরণ না করলে ১ এপ্রিল থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকা প্যান কার্ড অবৈধ হয়ে যাবে বলেও…
Read More
রাজ্য সরকারের চাপ বাড়িয়ে চার শতাংশ ডিএ বাড়ানো হলো কেন্দ্র সরকারের তরফে

রাজ্য সরকারের চাপ বাড়িয়ে চার শতাংশ ডিএ বাড়ানো হলো কেন্দ্র সরকারের তরফে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত আরও চাপে ফেলবে বঙ্গের সরকারকে। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হয়। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে। আর নতুন প্রস্তাব কার্যকর হলে আগের ৩৮ শতাংশের বদলে ৪২ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এই প্রসঙ্গে কেন্দ্রের তরফে জানান হয়েছে, এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১২ হাজার…
Read More
সংক্রমণের সক্রিয়তা বাড়ছে দেশে

সংক্রমণের সক্রিয়তা বাড়ছে দেশে

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল হাজারের দুয়ারে৷ করোনা সক্রিয়তার হার বেশ কয়েকটি জেলায় ১০ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশের মোট ১৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ১০ শতাংশ কিংবা তার বেশি। দেখা গিয়েছে, দেশের ৩৪টি জেলায় করোনা সক্রিয়তার হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। মূলত শেষ চার দিনের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, ১৪ মার্চ পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ করোনা সক্রিয়তা দেখা গিয়েছিল মাত্র ১৫টি জেলায়। পরের চার দিনে লাফিয়ে সেই সংখ্যা…
Read More
দোষীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

দোষীদের যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

দোষীদের শাস্তি কমাতে বড় ঘোষণা কোর্টের তরফে। মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ফাঁসির মতো নিষ্ঠুর ও যন্ত্রণাদায়ক সাজার বিকল্প চায় সুপ্রিম কোর্ট৷ মৃত্যুদণ্ড কার্যকর করতে ‘কম যন্ত্রণাদায়ক এবং মর্যাদাপূর্ণ’ পদ্ধতি বেঁচে নেওয়া হোক৷ কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ বলে, ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতি অনুসন্ধান করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক৷ ফাঁসির বদলে অন্য কোনও পদ্ধতিতে মৃত্যুদণ্ড দিলে কতটা কম যন্ত্রণার হবে, সেই বিষয়ে বিজ্ঞানসম্মত তথ্য চাইছে শীর্ষ আদালত। সংশ্লিষ্ট মামলায় আইনজীবী ঋষি মালহোত্রা দাবি করেন, ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক একটি মৃত্যু পদ্ধতি। দেহ ঝুলন্ত অবস্থায় থাকার সময় কঠিন যন্ত্রণা সহ্য করতে হয় মৃত্য…
Read More
কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত

কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত

আচমকাই ভয়ঙ্কর ভূমিকম্প দেখা দিলো দেশের বেশ কিছু অংশে৷ ভয়াবহ ভাবে কম্পনের ফলে কেঁপে উঠল প্রায় গোটা উত্তর ভারত, তবে স্বস্তি যে ক্ষয়ক্ষতি হয়নি তেমন কিছু৷ রাজধানী দিল্লি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানায়৷ দিল্লি এবং সংলগ্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৪৫ সেকেন্ড ধরে তিন দফায় কেঁপে উঠেছে মাটি৷ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির অন্যতম প্রধান জেএল গৌতম জানিয়েছেন, আফগানিস্তানের ফৈজাবাদের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷ ভূপৃষ্ঠের ১৫৬ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান, তাজিকিস্তান, কিরঘিজস্তান এবং চিনের শিনজিয়াংয়েও…
Read More