দেশ

পাকিস্তানে আবারও এয়ারস্ট্রাইকের আতঙ্কের কথা জানালেন প্রাক্তন কূটনীতিবিদ

পাকিস্তানে আবারও এয়ারস্ট্রাইকের আতঙ্কের কথা জানালেন প্রাক্তন কূটনীতিবিদ

হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে এই নীতিতে চলছে ভারত। পুঞ্চে ভারতীয় সেনার উপর ফের হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার পর থেকেই ভারত আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাতে পারে বলে আতঙ্কে ভুগছে পাকিস্তান। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ আবদুল বাসিত। পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ বলেন, ‘ভারত আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাবে বলে চর্চা চলছে পাকিস্তানে। তবে আমার মনে হয় ভারত এখন সেই পথে হাঁটবে। কারণ এখন দিল্লি সাংহাই কো-অপারেশন বৈঠক আয়োজন করছে এবং জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে।‘ তিনি আরও বলেন, ‘যতদিন ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে, ততদিন কোনওরকম দুঃসাহসিক কাজ করবে না। কিন্তু…
Read More
নেপালের ঝাপায় অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩

নেপালের ঝাপায় অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩

নেপালের ঝাপায় অনুষ্ঠিত হলো পঞ্চম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩। ভারতবর্ষের হয়ে পঞ্চম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো উত্তরবঙ্গের খেলোয়াড়েরা। এই প্রতিযোগিতায় ভারত ১৪৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়, নেপাল ১১৯ পয়েন্ট পেয়ে রানার্স হয় এবং বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। ভারত থেকে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান সহ গোল্ড মেডেল অর্জন করে অয়ন ঘোষ, মাহি দত্ত, অঞ্জলি সিংহ, অঙ্কিতা চৌধুরী এবং মধুমিতা তালুকদার। সিলভার মেডেল অর্জন করে অভিরাজ চৌধুরী, জ্ঞানবীরজয় সেন, শেষজতী চক্রবর্তী, শর্মিষ্ঠা অধিকারী, মাধবী সাহা। ব্রোঞ্জ মেডেল অর্জন করে সোহম ব্যানার্জি, আদিত্য ব্যানার্জি, কুনাল ব্যানার্জি,শুভজিৎ রায়, মধুমিতা তালুকদার, জয়িতা দেব সিংহ। ভারতের কোচ শিব হাজরা জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত খুব ভালো…
Read More
নিলামে উঠল প্রিয়াঙ্কা চোপড়ার হীরার হার

নিলামে উঠল প্রিয়াঙ্কা চোপড়ার হীরার হার

প্রিয়াঙ্কা চোপড়া হলেন প্রথম ভারতীয় তারকা যিনি মেট গালায় আমন্ত্রিত হয়েছেন। প্রিয়াঙ্কার পর দীপিকা পাড়ুকোনকে দুবার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। প্রিয়াঙ্কা-দীপিকার পর আরেক ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটের মেট গালা অভিষেক হয়। মেট গালার রেড কার্পেটে ভারতীয় তারকা প্রিয়াঙ্কা এবং আলিয়ার পোশাক ফটোগ্রাফারদের নজর কেড়েছে। আলিয়া যেমন তার মুক্তো-খচিত গাউনে চকচক করেছিল, তেমনি প্রিয়াঙ্কার ডায়মন্ড নেকলেসটিও নজরকাড়া ছিল। মেট গালা অনুষ্ঠানের পর এই বুলগেরিয়ান হীরাটি নিলামে উঠছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কত দামে বিক্রি হবে শুনলে অবাক হবেন। চেইনের মতো ডিজাইনের এই নেকলেসটি ছোট হীরা দিয়ে তৈরি। মাঝখানের বড় লকেটটি প্রায় 11 ক্যারেটের হীরা দিয়ে তৈরি এবং…
Read More
দেশে বুলেট ট্রেন চালুর জন্য অপেক্ষা আরও পাঁচ বছরের

দেশে বুলেট ট্রেন চালুর জন্য অপেক্ষা আরও পাঁচ বছরের

পূর্ব পরিকল্পনা মতোই দেশে দ্রুতগতির বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জানা গিয়েছে, দেশে বুলেট ট্রেন চলাচল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। কারণ মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেনের প্রকল্পের বাস্তবায়ন হতে এখনও অনেকটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন চলাচল ২০২৮ সালের পরেও বিলম্বিত হতে পারে। কারণ, সর্বশেষ রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে আধিকারিকরা জানিয়েছেন যে, বুলেট ট্রেন প্রকল্পের প্রথম ট্রায়াল রানটি সুরাট-বিলিমোরার মধ্যে ২০২৬ সালের আগস্ট মাসে সম্পন্ন হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এদিকে, টানেলের নির্মাণ কাজ…
Read More
বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বলি তারকাকে শীঘ্রই 'আপ কি আদালত'-এর নতুন পর্বে দেখা যাবে। আর দাবাং তারকা হোস্ট রজত শর্মার প্রশ্নের মুখোমুখি হবেন। তাকে খুব শান্ত ভঙ্গিতে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে দেখা যাবে। এই জনপ্রিয় টক শোতে তিনি প্রথমবারের মতো উপস্থিত হননি, অভিনেতাকে 'দাবাং 2'-এর প্রচারের সময়ও শোতে দেখা গিয়েছিল।অনুষ্ঠানের টিজারে দেখা গেছে, প্রেম থেকে বিয়ে পর্যন্ত সব বিষয়েই রিল্যাক্স মুডে উত্তর দিয়েছেন সালমান। কবে বিয়ে করছেন সালমান খান? এই মিলিয়ন ডলার প্রশ্নের জবাবে নায়ক বলেন, একটা সময় ছিল যখন তিনি বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা ভেস্তে যায়। 'কিসি কা ভাই জান'-এর ট্রেলার লঞ্চের সময়, অভিনেতা শেহনাজকে 'চলতে' বলতে বলে বিতর্কে পড়েছিলেন। এই…
Read More
ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির

ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ বিজেপির

কালিয়াগঞ্জ এর নাবালিকা রাজবংশী মেয়ে ডলি বর্মনের গণধর্ষণের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন কোচবিহার জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে কোচবিহার কোতোয়ালি থানায় পৌঁছায় মহিলা মোর্চার সদস্যরা। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়। এদিনের এই থানা ঘেরাও কর্মসূচির মধ্য দিয়ে ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানা মহিলা মোর্চার সদস্যরা।
Read More
কালিম্পং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ

কালিম্পং রওনা হওয়ার আগে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ

কালিম্পং রওনা হওয়ার আগে শুক্রবার সকালে শিলিগুড়িতে চা চক্রে যোগ দিলেন দিলীপ ঘোষ। চাকরি দূর্নীতি ইস্যুতে একহাত নেওয়ার পাশাপাশি বিজেপির শক্ত ঘাটি উত্তরবঙ্গে অভিষেকের নব জোয়ার কর্মসূচি প্রসঙ্গে কটাক্ষের সুর চড়ালেন তিনি। তিনি বলেন, "রাহুল গান্ধী নতুন করে গ্রাম দেখতে বেড়িয়েছেন। দেশে নতুন করে নেতা তৈরী হচ্ছে, এভাবে নেতা তৈরি হয় কিনা আমার জানা নেই।" একইসঙ্গে জাতীয় তকমা উঠে যাওয়ার পর তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন,কোনও ভদ্রলোক বেঁচে আছেন? দলটা আছে কিনা সেটাই দেখতে যাচ্ছেন। এদিন সকালে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান দিলীপ ঘোষ। নিউ জলপাইগুড়ি সংলগ্ন এলাকায় একটি চা চক্রে যোগ দেন। শেষে সোজা কালিম্পং…
Read More
প্রয়াত পামেলা চোপড়া, শোকের ছায়া অভিনয় জগতে

প্রয়াত পামেলা চোপড়া, শোকের ছায়া অভিনয় জগতে

প্রয়াত চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া 20 এপ্রিল বৃহস্পতিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাতৃহারা হন পরিচালক আদিত্য চোপড়া ও অভিনেতা উদয় চোপড়া। মৃত্যুর সময় তার বয়স ছিল 85 বছর। ডাঃ প্রহ্লাদ প্রভুদেসাই সংবাদমাধ্যমকে বলেন, 'আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে লীলাবতী হাসপাতালে ভেন্টিলেটরে ছিলেন তিনি। তার নিউমোনিয়া হয়েছিল।'পামেলা তার প্রয়াত স্বামীকে তার জীবদ্দশায় নানাভাবে সাহায্য করেছেন। বেশ কিছু সিনেমায় কখনো লেখক, কখনো কস্টিউম ডিজাইনার কিংবা কখনো গায়ক হিসেবে সিনেমার টাইটেল কার্ডে তার নাম উঠে এসেছে। তার কিছু বিখ্যাত গানের মধ্যে রয়েছে চাঁদনীর 'মায়া সসুরাল নাহি জাউঙ্গি' এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে 'ঘর আজা পরদেশি', যেখানে তিনি…
Read More
সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে

সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে

সাতসকালে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যে ছড়ালো এলাকায়। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের ভুটকি হাট এলাকায়। প্রথমে মায়ের নজরে পড়ে ছেলের ঝুলন্ত দেহ। মৃতের নাম রাজু দাস, বয়স ২৩ বছর। এক তরতাজা যুবকের এরকম মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শংকর দাসের ছেলে রাজু মোবাইল দোকান করতেন। শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে আসেন রাজু। খাওয়া দাওয়া করে দাদার সঙ্গে এক ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে তার মা ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন। হঠাৎ তার নজরে পরে বাড়ির একটি ফাঁকা ঘরে তার ছেলের দেহ ঝুলছে। মায়ের চিৎকার…
Read More
বাড়তে পারে তেলের দাম

বাড়তে পারে তেলের দাম

বদলে যেতে পারে নিয়ম, আশঙ্কা বিশেষজ্ঞদের। অপরিশোধিত তেল উৎপাদনে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এর জেরে গোটা পৃথিবীতে জ্বালানি সঙ্কট দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বের একাধিক দেশই আরবের এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়বে। বাদ যাবে না ভারতও। চলতি বছরের দ্বিতীয় ভাগে এর প্রভাব দেখা যাবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ফতেহ বিরোল। জানা গিয়েছে, সৌদি আরব, রাশিয়া এবং অন্যান্য ‘ওপেক’ দেশগুলি তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এই সংগঠনের সদস্য দেশগুলি তাদের তেল উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভারতে তেল আমদানি করার…
Read More