দেশ

সিভিল কোড বিল পাশের বিরোধীতায় ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি প্রদান

সিভিল কোড বিল পাশের বিরোধীতায় ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি প্রদান

সিভিল কোড বিল পাশ করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই কোডের বিরোধীতা করছে আদিবাসী সমাজ।বৃহস্পতিবার ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি দেয় পদ পরহা নামের একটি সংস্থা। তারা জেলাশাসকের মাধ‍্যমে একটি চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতিকে। সংগঠনের তরফে জানানো হয়েছে এটি একটি কালো আইন। আদিবাসীদের সংস্কৃতিকে হনন করার কৌশল। যা মেনে নিতে পারছেন না তারা।
Read More
অল্পের জন্য রক্ষা, কেরলে লাইনচ্যুত ট্রেন

অল্পের জন্য রক্ষা, কেরলে লাইনচ্যুত ট্রেন

সম্প্রতি দেশে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে। থরে থরে সাজানো ছিল মৃতদেহ। নিঃস্ব হয়ে গেছে অসংখ্য পরিবার। এরমধ্যে ফের একবার ট্রেনের লাইনচ্যুত হয়েছে কেরলে। তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তিরুপতি স্টেশনে। এই ট্রেনের এটিই ছিল অন্তিম স্টেশন। কিন্তু তিরুপতি-তিরুবনন্তপুরম ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। তাই এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এই দুর্ঘটনার ফলে দেরিতে চলছে বেশ কিছু ট্রেন। সময় বদল করা হয়েছে কিছু দূরপাল্লার ট্রেনের। দুর্ঘটনাগ্রস্ত কোচগুলিকে রেলের পক্ষ থেকে দ্রুত সরানোর কাজ চলছে। গত ২ রা জুন সারা বিশ্ব সাক্ষী থেকেছে ভারতের অন্যতম বড় রেল দুর্ঘটনার। সেদিন উড়িষ্যার বালেশ্বরের…
Read More
রাম-সীতার চরিত্রে রণবীর-আলিয়া, শুরু হতে চলেছে শুটিং

রাম-সীতার চরিত্রে রণবীর-আলিয়া, শুরু হতে চলেছে শুটিং

রামায়ণের গল্প অবলম্বনে নতুন ছবি, নতুন প্রজেক্ট আবার বড় পর্দায় আসছে। এই ছবিটি প্রযোজনা করবেন নীতীশ তিওয়ারি। যৌথভাবে প্রযোজনা করবেন মধু মন্টেনা ও নমিত মালহোত্রা। মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং দক্ষিণী তারকা যশকে। এটা বলা যেতে পারে যে এটি ভবিষ্যতে অন্যতম সেরা প্রকল্প হতে চলেছে এই ছবিটি ট্রিলজি হিসেবে মুক্তি পাবে। পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাত্কারে, মধু মন্টেনা বলেছিলেন যে এই ছবির কাজ 2023 সালের শেষ প্রান্তিক থেকে শুরু হবে। এখন এই প্রকল্প সম্পর্কে আরও একটি তথ্য প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই ছবির কাজ শুরু করেছেন আলিয়ারা বলে খবর। আপাতত তারা সামনে একটি পরীক্ষার জন্য শুটিং করবে। এই…
Read More
নামকরণ হল বিরোধী মহাজোট দলের

নামকরণ হল বিরোধী মহাজোট দলের

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশের প্রায় সমস্ত বিরোধী শক্তি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়েছে মহা জোটের দ্বিতীয় বৈঠক। বিজেপি-বিরোধী শিবিরের এই বৈঠকে দেশের ২৬টি বিরোধী দলের নেতারা উপস্থিত রয়েছেন। জানা গিয়েছে বিরোধীদের জোটের নাম দেওয়া হবে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা সংক্ষেপে ‘ইন্ডিয়া’। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র বিরুদ্ধে ময়দানে নামবে ‘ইন্ডিয়া’। জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চান নি জোটের নামে কোনও ‘ফ্রন্ট’ থাকুক। সবদিক বিবেচনা করে ‘ইন্ডিয়া’ নামটি রাখা হল। অনেকেই মনে করছেন নামের…
Read More
চিন্তা বাড়িয়ে এবার বাড়তে পারে ডালের দাম

চিন্তা বাড়িয়ে এবার বাড়তে পারে ডালের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে টমেটোর পর এবার থেকে ডালের দামও বাড়তে পারে অনেকাংশে। এর আগে ১০ শতাংশ দাম বেড়েছে ডালের। সম্প্রতি সামনে এসেছে Ministry of Statistics and Programme Implementation-এর পরিসংখ্যান। সেই পরিসংখ্যান অনুযায়ীই ভারতের consumer price index এর জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৪.৮১ শতাংশ। বিগত তিন মাসে এটাই সর্বোচ্চ। মুদ্রাস্ফীতির অংকের দিকে তাকিয়ে বিশেষজ্ঞদের ধারণা ডালের দাম আরো বাড়তে পারে। বাজারে সবজি আগুনমূল্য হওয়ার পর থেকেই সেখানে হাত দেওয়া যাচ্ছেনা। পটল, ঝিঙে, বেগুন, টমেটোর পাশাপাশি কাঁচা লঙ্কা র দামও বেড়েছে অস্বাভাবিকহারে। সবজি সহ নিত্য…
Read More
অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রাখছেন অভিষেক বচ্চন

অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রাখছেন অভিষেক বচ্চন

ভারতে বিনোদন এবং রাজনীতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর আগেও অনেক বলিউড তারকা তাদের ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে প্রবেশ করেছেন। সুনীল দত্ত, হেমা মালিনী, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো তারকাদেরও সফল রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। বলা যায়, অভিনয়ের পাশাপাশি রাজনীতিকে প্রায় বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন তারকারা। এবার শোনা যাচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে বড় চমক বচ্চন পরিবার! বাবা-মায়ের মতোই রাজনীতির মাঠে নামতে চলেছেন অভিষেক বচ্চন।জানা গেছে, জুনিয়র বচ্চন রাজনীতিতে নামছেন না, তিনি লোকসভা নির্বাচনেও প্রার্থী। 'দম', 'ঘুমর', 'ধুম 4', 'হাউসফুল 5'-এর মতো বেশ কয়েকটি ছবি থাকলেও এই মুহূর্তে বক্স অফিসে এক বছর ধরে অভিষেক বচ্চনের অবস্থান ভালো নয়! যে কারণে রাজনীতির ভাগ্য নির্ধারণে…
Read More
আরও একবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত

আরও একবার দুর্ঘটনার কবলে বন্দে ভারত

চালু হওয়া থেকেই একের পর এক দুর্ঘটনা যেন লেগেই আছে। কিছুতেই যেন দুর্ঘটনা মুক্ত হচ্ছে না দেশের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। কখনও দুস্কৃতিরা ইঁট পাথর ছুঁড়ে ট্রেনের ক্ষতি করার চেষ্টা করছে তো কখনও আবার ষাঁড়ের সাথে ধাক্কা লেগে ট্রেনের বনেট ভেঙে পড়ছে। আর এবার নাকি একটি কোচে আগুন ধরে গেল। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগায় ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার সকালেই ভোপাল থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথেই একটি কামরায় হঠাৎ আগুন ধরে যায়। খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। ইতিমধ্যেই কোচের যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুকান্তর বৈঠক

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! তবে এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এদিনও বাংলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। কোচবিহারে আরও এক বিজেপি কর্মীর হত্যার খবর প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে আচমকাই দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যে ভোট পরবর্তী ও পূর্ববর্তী সন্ত্রাসের কথা তুলে ধরেছেন সুকান্তবাবু। এছাড়াও এই সন্ত্রাস দমনের জন্য রাজ্যে ৩৫৫, ৩৫৬ ধারা লাগু নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।…
Read More
কলকাতার নতুন ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

কলকাতার নতুন ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

তারাশঙ্কর ব্যানার্জির উপন্যাস অবলম্বনে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় একটি পিরিয়ড ড্রামা 'গণদেবতা' নামে একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন। যেখানে দেবু পন্ডিত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। আছেন কিঞ্জল নন্দা, লোকনাথের মতো অভিনেতারা। কমলেশ্বর কলকাতার দৈনিক আনন্দবাজারকে বলেন, চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও অনেক কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। 1940-এর দশকের গোড়ার দিকে প্রকাশিত 'গণদেবতা' ব্রিটিশ রাজ, তৎকালীন গ্রামীণ বাংলার পরিস্থিতি এবং শিল্প ব্যবস্থাকে তুলে ধরে। পরে তারাশঙ্কর রচিত 'পঞ্চগ্রাম' উপন্যাসটি 'গণদেবতার' অংশ হিসেবে বিবেচিত হয়। কমলেশ্বর জানান, এই দুটি উপন্যাস অবলম্বনে তিনি ওয়েব সিরিজ তৈরি…
Read More
রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় নগরবাসী। রাতভর ভারী বৃষ্টির ফলে ধূপগুড়ি পৌরসভার ৩,১১,১৪,১৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তার উপরে হাঁটু জল এবং বাড়িতে বাড়িতেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। মায়ের থান সংলগ্ন ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর জল আটকে পড়ায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। স্থানীয় পৌর প্রশাসনকে জানানো সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দারা অনেকবার পুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বলে অভিযোগ কিন্তু নিকাশি ব্যবস্থা খারাপ থাকার ফলে জল আটকে যাচ্ছে এলাকাগুলিতে। ফলে চরম সমস্যায় এলাকাবাসীরা। স্থানীয়রা চাইছেন দ্রুত এর সমস্যা সমাধান…
Read More