03
Nov
ইডেনে গার্ডেনে বিশ্বকাপের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন ক্রিকেট বেটিং চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে শেক্সপিয়র সরণি থানার পুলিশ ভিন্ রাজ্যের তিন বাসিন্দাকে গ্রেফতার করে। ধৃতদের নাম সমীর খান, আশিস বাত্রা এবং মণীশ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিন জনকে তোলা হলে বিচারক ৬ নভেম্বর পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছেন বেটিং চক্র চালানোর জন্য অভিযুক্তেরা কলকাতায় এসে একটি হোটেলে থাকছিল। শোনা যায় ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে সমীর বাকি দু’জনকে ফোনে যাবতীয় খবর দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে প্রতিনিধিরা সমীরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।এর পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করায় বাকি দুজনেরও নাম উঠে আসে। এরপরেই দ্রুত বাকি দু’জনকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণি…
