দেশ

আচমকাই বড় ভয়াবহ পরিস্থিতির মুখে সিনথামে সেনাছাউনি

আচমকাই বড় ভয়াবহ পরিস্থিতির মুখে সিনথামে সেনাছাউনি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। অন্যদিকে এই পরিস্থিতিতেই সিকিমে আকস্মিক বন্যা, চুংথামে ব্যাপক জলস্ফীতি। প্রবল বর্ষণে, তিস্তা নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে সিকিমের সিনথামে সেনাছাউনি। যার জেরে ২৩ জন জওয়ান নিখোঁজ বলে জানা যাচ্ছে। তলিয়ে গেছে একাধিক সেনার গাড়িও। সেনার তরফে জারি করা বিবৃতি মারফত জানা গিয়েছে, ব্যাপক জলস্ফীতির কাদনে তিস্তা নদীর জলে তলিয়ে যায় সেনাবাহিনীর ৪১টি গাড়ি। সেই সঙ্গে এখনও নিখোঁজ ২৩ জওয়ান। ইতিমধ্যেই তাদের খোঁজ চালানোর কাজ শুরু হয়েছে। নিখোঁজ সেনারা ভেসে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাহাড়ে…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

দেশবাসীর কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। এবার উৎসবের আবহের ঠিক প্রাক্কালেই রেশন কার্ডের প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। রেশন কার্ডের যাঁরা উপযুক্ত না হয়েও বিনামূল্যে চাল ও গমের সুবিধা নিচ্ছেন তাঁরা তাঁদের রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন। এই পরিষেবার উপযুক্ত না হয়েও কেউ যদি রেশন কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে যাচাইয়ের পরে খাদ্য বিভাগের দল তাঁর রেশন কার্ড বাতিল করতে পারে। শুধু তাই…
Read More
বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

উরফি জাভেদ প্রতিদিন একটি ভিন্ন স্টাইলের জন্য সর্বদাই চর্চায় থাকেন। কিন্তু এবার তিনি শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে যে উরফি বিয়ের দ্বারপ্রান্তে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উরফির দুটি ছবি। ভাইরাল হওয়া একটি ছবিতে উরফিকে পুজো করা এক ব্যক্তির হাত ধরে দেখা যায়। তবে কোনো ছবিতেই লোকটির মুখ দেখা যাচ্ছে না। একজন তার মুখ ভালোবাসার ইমোজি দিয়ে ঢেকে দিয়েছে। আর অন্যটি ঘোলাটে। এ সময় উরফির পরনে ছিল গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ। মাথার ঘোমটা এমন পোশাকে উরফি খুব কমই দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখার পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে উরফি কি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন?যদিও…
Read More
টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর তরফে

টাকা নয়ছয় করার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর তরফে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। অতীতে একাধিকবার তৃণমূল নেত্রী, সাংসদ, মন্ত্রীরা দাবি করেছেন, কেন্দ্রের মোদি সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। রাজঘাটে তৃণমূলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে গ্রেফতার করার দাবিও জানিয়েছেন। অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন গিরিরাজ সিং। গিরিরাজ অভিযোগ করেন বাংলায় ভুয়ো জব কার্ড ব্যবহার করে টাকা নয়ছয় করা হয়।…
Read More
নয়া রেকর্ড গড়লেন শাহরুখ খান

নয়া রেকর্ড গড়লেন শাহরুখ খান

পুরনো সব রেকর্ড ভেঙে ভারতের মাটিতে নতুন রেকর্ড গড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। আর সেই মূলে রসদ যোগ করেছে সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা 'জওয়ানথেছ ছবিটি পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙ্গে ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় ‘জওয়ান’। আর প্রকাশের পর থেকে এটি একের পর এক টাইফুনের গতিতে রেকর্ড গড়ে চলেছে। দক্ষিণের হিটমেকার পরিচালক অ্যাটলি এবং বলিউড বাদশা শাহরুখ খানের কম্বো প্যাক 'জওয়ান' এখনও পর্যন্ত ৫০০ কোটির ক্লাবে ছিল। সেই ল্যান্ডমার্ক অতিক্রম করে, বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই সিনেমাটি শুধুমাত্র ভারতেই ৬০০ কোটি টাকা আয় করেছে, যা হিন্দি সিনেমায় ইতিহাস তৈরি করেছে। ভারতীয় চলচ্চিত্রেত ৬০০…
Read More
ফের পর পর দু’বার ভূমিকম্প নেপালে

ফের পর পর দু’বার ভূমিকম্প নেপালে

মঙ্গলবার দুপুর ২ টা ২৫ মিনিট নাগাদ নেপালে প্রথম ভূমিকম্পটি হয়। কেঁপে ওঠে নেপাল সহ বেশ কিছু জায়গা।রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এবং দ্বিতীয় কম্পন হয় মঙ্গলবার দুপুর ২টো বাজতে ৫১ মিনিটে। রিখটর স্কেলে তার মাত্রা ৬.২। জানা গিয়েছে এর কম্পন অনুভূত হয়েছে দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতেও। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ডের কিছু কিছু অংশেও। সূত্র অনুযায়ী ৪০ সেকেন্ড ধরে হয়েছে এই কম্পন। এর উৎপত্তি কেন্দ্র নেপালের ভাতেখোলা থেকে ২ কিলোমিটার দূরে, মাটির পাঁচ কিলোমিটার  গভীরে। সে কারণে ভুমিকম্পের তীব্রতা ছিল অনেকটাই বেশি।
Read More
হাসপাতালে সিরাপের বদলে শিশুকে খাওয়ানো হল ফিনাইল

হাসপাতালে সিরাপের বদলে শিশুকে খাওয়ানো হল ফিনাইল

ঘটনাটি ঘটে গুজরাটের আমদাবাদের এক হাসপাতালে।জানান যে ভিটামিন সিরাপের বদলে দেওয়া হয় ফিনাইল। যার কারনে অসুস্থ হয়ে পড়ে তৈমুর। তার পরিবারের লোক জানান যে ১১ মাস বয়সি তৈমুরকে শনিবার জ্বর এবং বমি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে এক  চিকিৎসক একটি ভিটামিন সিরাপ লিখে দেন, এবং নার্স সেটিকে নিয়ে পরিবারের হাতে তুলে দেন। এবং দিনে তিনবার সেই ওষুধটি খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়। তবে তারা অভিযোগ জানান যে, ওষুধ খাওয়ানো মাত্রই তাদের শিশুর মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এবং ওষুধের গন্ধ ছিল ফিনাইলের মতো। তাদের সন্দেহ যে ওষুধের বদলে সেখানে ফিনাইল রাখা ছিল। পুলিশ ঘটনাস্থলে এসে ওই বোতলটিকে উদ্ধার করে ফরেন্সিক…
Read More
তবে কি অভিনয় জগৎ ছাড়তে চলেছেন অনুষ্কা শর্মা? জেনে নিন বিস্তারিত

তবে কি অভিনয় জগৎ ছাড়তে চলেছেন অনুষ্কা শর্মা? জেনে নিন বিস্তারিত

আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্লিনিকের বাইরে দেখা গেছে বিরাট-আনুশকাকে। এরপরই আনুশকার তিন মাসের গর্ভধারণের খবর ছড়িয়ে পড়ে বি-টাউনে। এর পাশাপাশি, গুজব রয়েছে যে বালি অভিনেত্রী তার দ্বিতীয় সন্তান হওয়ার পরে অভিনয় ছেড়ে দেবেন। মিডিয়া ও ইন্টারনেটে এমন গুজব ছড়িয়ে পড়ার পর আনুশকার একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে আনুশকা বলেন, 'বিয়ে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করতে চাই এবং সন্তান নিতে চাই। বিয়ের পর চাকরি করতে চাই না। পরিবারকে পুরো সময় দিতে চাই। আনুশকা কয়েক মাস ধরে নিজেকে লুকিয়ে রেখেছেন সবকিছু থেকে। কোহলির সঙ্গে ম্যাচেও যাচ্ছেন না বিরাট।…
Read More
সেবা সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান চালালো বিজেপি

সেবা সপ্তাহ উপলক্ষে সাফাই অভিযান চালালো বিজেপি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আগামী ২রা অক্টোবর পর্যন্ত সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।‌‌ সেই মতো বৃহস্পতিবার নকশালবাড়ি মন্ডল বিজেপির উদ্যোগে সাফাই অভিযান করা হয়।‌ এদিন নকশালবাড়ি রেলস্টেশনের দুপাশে আগাছা পরিষ্কার করে কীটনাশক ব্যবহার করা হয়।‌ উপস্থিত ছিলেন নকশালবাড়ি মন্ডল সভাপতি মংলু রায়, মন্ডলের ইনচার্জ ববিতা ছেত্রী, সাধন চক্রবর্তী, শৈলেন রায়, বরতু রায় সহ অন্যান্যরা। মন্ডল সভাপতি মংলু রায় জানান, পরিচ্ছন্নতা বজায় রাখতে এই কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি মন্ডল ইনচার্জ ববিতা ছেত্রী বলেন, রেললাইনের পাশে বাড়ির নোংরা না ফেলে সকলে মিলে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এর জেরে পথচলতিদের সমস্যা হতো বলে তিনি জানান।
Read More
প্রকাশ্য এলো বন্দে ভারত এক্সপ্রেসের পরিসংখ্যান

প্রকাশ্য এলো বন্দে ভারত এক্সপ্রেসের পরিসংখ্যান

রেল যাত্রীদের কথা মাথায় রেখে একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস চালু করেছে রেল কতৃপক্ষ। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সামগ্রিক পরিসংখ্যান সামনে এনেছেন। এছাড়াও, তিনি আরও ৯ টি নতুন বন্দে ভারত ট্রেনকে সবুজ পতাকা দেখিয়েছেন। মূলত, এই নয়টি ট্রেন মোট ১১ টি রাজ্য জুড়ে চলাচল করবে। সেগুলি হল রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং গুজরাট। প্রধানমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ১.১১ কোটি মানুষ বন্দে ভারত ট্রেনে চড়েছেন। এতদিন ২৫ টি বন্দে ভারত ট্রেন চলছিল। তবে, এবার আরও ৯ টি ট্রেন…
Read More