দেশ

লোকসভা ভোটের মাঝেই মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা , প্রান গেল ২ জওয়ানের

লোকসভা ভোটের মাঝেই মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা , প্রান গেল ২ জওয়ানের

শনিবার সকালে মণিপুরে  লোকসভা ভোটের মাঝেই  নিরাপত্তা বাহিনীর উপরে হামলা করে দুষ্কৃতীরা। শেষ খবর পাওয়া অবধি, সংঘর্ষে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও দুই জওয়ান।  এটি সন্ত্রাসবাদী হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। খবর সুত্রে জানা গিয়েছে, শনিবার মধ্য রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে সেনা ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই জায়গায় কেন্দ্রীয় বাহিনীর একটি চেকপোস্ট রয়েছে। পাহাড়ি অঞ্চল থেকে সেই চেকপোস্ট লক্ষ্য করেই গুলি করে দুষ্কৃতীরা। হঠাৎ হামলায় সেনারা একটু হকচকিয়ে গেলেও, তারাও পাল্টা গুলি চালাতে শুরু করেন।কিছুক্ষণ গুলির লড়াই চলার পর দুষ্কৃতীরা আউটপোস্ট লক্ষ্য করে বোমা ছোড়ে। ওই শক্তিশালী বিস্ফোরণেই আহত হন চারজন সিআরপিএফ জওয়ান।…
Read More
আগুনের গ্রাসে চলে যাচ্ছে হাইকোর্ট কলোনি, ফের একবার উত্তরাখণ্ডের দাবানলের ভয়াবহ আকার ধারণ

আগুনের গ্রাসে চলে যাচ্ছে হাইকোর্ট কলোনি, ফের একবার উত্তরাখণ্ডের দাবানলের ভয়াবহ আকার ধারণ

ফের একবার উত্তরাখণ্ডের দাবানল ভয়াবহ আকার ধারণ করছে। ক্রমশ এগিয়ে যাচ্ছে আগুনের লেলিহান শিখা। নৈনিতালের হাইকোর্ট কলোনি পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই দাবানলের আঁচ।  এই আগুন লাগানোর পিছনে কারা দায়ি তা খুঁজে বের করার চেষ্টা করছে প্রশাসন। ইতিমধ্যেই এই অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে গত ২৪ ঘণ্টায় ৩১ টি জায়গায় নতুন করে আগুন লেগেছে। অন্তত ৩৩ থেকে ৩৪ হেক্টর জমি পুড়ে গিয়েছে । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রশাসনিক আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। কীভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এই দাবানলের জন্য রাস্তায় যান চলাচলও ব্যহত হচ্ছে। বন দফতরের আধিকারিকদের সঙ্গে আগুন…
Read More
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেশে প্রথম নীলকৃষ্ণ, তাঁর পড়াশুনার রুটিন কি ছিল ?

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেশে প্রথম নীলকৃষ্ণ, তাঁর পড়াশুনার রুটিন কি ছিল ?

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেলেন নীলকৃষ্ণ গাজারে।গত দু’বছর ধরে প্রবল পরিশ্রমের ফল।  প্রত্যন্ত গ্রামের কৃষক পরিবারের সন্তান নীলকৃষ্ণ। জয়েন্ট এন্ট্রান্স মেইনস পরীক্ষায় দেশের মধ্য  তাঁর রাঙ্ক  হয়েছে ১। তিনি জানিয়েছেন, প্রত্যেকদিন ১০ ঘণ্টা ধরে পড়াশোনা করতেন । নীলকৃষ্ণ মহারাষ্ট্রের ওয়াসিমের প্রত্যন্ত গ্রাম বেলখেদ সেখানকার বাসিন্দা । তাঁর বাবা নির্মল গাজারে ছেলের সাফল্যে অত্যন্ত খুশি। আনন্দ প্রকাশ করার কোনও ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি। নীলকৃষ্ণ  প্রাথমিক স্কুল রাজেশ্বর কনভেন্টে পড়াশোন করেছেন । পরে ওয়াসিমের করঞ্জায় জে সি হাইস্কুলে পড়াশোনা করেন তিনি। তাঁর বাবা জানিয়েছেন, ছেলে বরাবরই মেধাবী ছিল  এবং খেলাধুলাতেও ভাল ছিল। নীলকৃষ্ণ  তীরন্দাজিতে তুখোড় । তিনি জেলা…
Read More
নতুন নির্দেশিকা জারি বিহারে

নতুন নির্দেশিকা জারি বিহারে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর বলছে আগামী দিনে গরমের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। পড়ুয়াদের কথা মাথায় রেখে তাই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যেখানে পশ্চিমবঙ্গে আগামী ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হচ্ছে, সেখানে গত ১৫ই এপ্রিল থেকে বিহারের স্কুলে শুরু হয়েছে গরমের ছুটি। বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিবকে পাঠকের দফতর এই ছুটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে বলেছে।  বলা হয়েছে পড়াশোনায় যে পড়ুয়ারা দুর্বল তাদের বিশেষ ক্লাস নিতে হবে শিক্ষক-শিক্ষিকাদের এই…
Read More
বিচ্ছিন্ন হয়ে গেল চিন লাগোয়া দিবাং ভ্যালি, অরুণাচলের ভয়াবহ ধসে

বিচ্ছিন্ন হয়ে গেল চিন লাগোয়া দিবাং ভ্যালি, অরুণাচলের ভয়াবহ ধসে

বিগত কয়েকদিন ধরে একটানা ঝড়বৃষ্টির জেরে আজ সকালে অরুণাচল প্রদেশে জাতীয় সড়কের উপরে ধস নামে। বিচ্ছিন্ন হয়ে গেল চিন লাগোয়া দিবাং ভ্যালি। এবং হাইওয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে।জানা গিয়েছে, ভারী বৃষ্টির কারণে ৩৩ নম্বর জাতীয় সড়কের উপরে হুনলি ও আনিনি এলাকায় ব্যাপক ধস নেমেছে। জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। এর জেরে দিবাং ভ্যালি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেশের প্রতিরক্ষার জন্য চিন লাগোয়া এই জেলাটি  অনেক গুরুত্বপূর্ণ। ঘটনাস্থলে সেখানে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়েছে। দু-একদিনের মধ্যেই সম্পূর্ণ রাস্তা সারাই করার চেষ্টা করা হচ্ছে। আপাতত দিবাং ভ্যালিতে খাবার বা অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যর অভাব…
Read More
১০০ বছরের ইতিহাসে প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

১০০ বছরের ইতিহাসে প্রথম মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

প্রথম মহিলা উপাচার্য পেল  শতাব্দী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় । এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা । প্রথমবার কোনও মহিলা  ১০০ বছরের ইতিহাসে এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ আসনে বসলেন। এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপিকা নাইমা খাতুন। তিনিই থাকবেন এই পদে আগামী পাঁচ বছর।শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সই করেন।  যেহেতু এখন নির্বাচনের আদর্শ আচরণ বিধি রয়েছে, তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও (ECI) অনুমতি নেওয়া হয়েছে।নাইমা খাতুন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী ছিলেন । এখান থেকে তিনি সাইকোলজিতে পিএইচডি করেছিলেন। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসাবে যোগ দিয়েছিলেন। ২০০৬ সালে প্রফেসর হন তিনি। এরপর তিনি ২০১৪ সালে ওমেন্স কলেজের…
Read More
কোচিং সেন্টারে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫০ পড়ুয়া  

কোচিং সেন্টারে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫০ পড়ুয়া  

JEE, NEET-র প্রস্তুতি চলছে, প্রচণ্ড পড়ার চাপ পড়ুয়াদের। বাড়িতে  খাবারের সময়ও নেই। তাই কোচিং সেন্টারেই ব্যবস্থা রয়েছে খাবারের। আর সেই খাবার খেয়েই হল বিপত্তি। বমি, পেট ব্যথা, ডায়েরিয়ার মতো সমস্ত উপসর্গ দেখা গেল একের পর এক পড়ুয়ার। দেখতে দেখতেই অসুস্থ হয়ে পড়ল ৫০ জনেরও বেশি পড়ুয়া। তাদের ভর্তি করাতে হল হাসপাতালে।ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। সেখানে একটি প্রাইভেট কোচিং সেন্টারে ৫০ জনেরও বেশি পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের সেখানের হাসপাতালে ভর্তি করাতে হয়। বর্তমানে পড়ুয়াদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভবত খাবারে বিষক্রিয়া থেকেই অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা।আরও জানা গিয়েছে, ওই কোচিং সেন্টারে মূলত JEE, NEET-র মতো…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভারত সরকারের পক্ষ থেকে অত্যন্ত সস্তায় কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেল স্টেশনেই মানুষজন পেয়ে যাবেন সস্তার এই খাদ্য সামগ্রীগুলি। ভারত সরকারের পক্ষ থেকে নূন্যতম সহায়ক মূল্য বেঁধে দেওয়া হয়েছে খাদ্যশস্য, ডাল, মোটা দানার শস্য এবং মিলেটের। দেশের প্রত্যেকটি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার জন্য গোটা ভারত জুড়ে চালু হয়েছে ক্রয় কর্মসূচি। জানা যাচ্ছে প্রতিটি রেল স্টেশনে মোবাইল ভ্যানের মাধ্যমে ২৭.৫০ টাকা কেজি দরে কেন্দ্রের পক্ষ থেকে বিক্রি করা হবে গমের আটা। সরকার…
Read More
প্রথম ভারতীয় যুবতী ChatGPT-র সংস্থায় পেল চাকরি

প্রথম ভারতীয় যুবতী ChatGPT-র সংস্থায় পেল চাকরি

আধুনিক  দুনিয়ায় মুশকিল আসানের এক নতুন পদ্ধতি হল  চ্যাটজিপিটি (ChatGPT)। তার কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর রয়েছে। খবর থেকে গল্প, কবিতাও লিখে দিতে পারে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) টুল। লক্ষ লক্ষ মানুষের চাকরিও হয়েছে এই চ্যাটজিপিটির দৌলতে। যারা এই চ্যাটজিপিটি তৈরি করেছিল, এবার তাদের সংস্থাতেই চাকরি পেল এক ভারতীয়। প্রজ্ঞা মিশ্রা নামক এক যুবতী ওপেনএআই (OpenAI )-র প্রথম ভারতীয় কর্মী।স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই বিশ্বজুড়ে নাম-ডাক, জনপ্রিয়তা অর্জন করেছে চ্যাটজিপিটির দৌলতেই। সেই ওপেনএআই সংস্থাতেই চাকরি পেয়েছে ভারতের প্রজ্ঞা। প্রজ্ঞাকে ভারতে পাবলিক পলিসি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে।জানা গিয়েছে, এর আগে প্রজ্ঞা ট্রুকলারের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর হিসাবে…
Read More
মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর

মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সব ঠিক থাকলে মে মাসেই চালু হবে বন্দে ভারত মেট্রো। জানা গিয়েছে, ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে ১৬ কোচের এই বন্দে ভারত মেট্রো। বন্দে ভারত মেট্রো ট্রেনের নকশা করেছেন রেল কোচ ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার শ্রীনিবাস। আগামী মে মাসে প্রথম রেক নামার কথা ট্র্যাকে। চলতি মাসের শেষের দিকে কারখানায় পরীক্ষার জন্য তৈরি হবে প্রথম প্রোটোটাইপ। এরপর কোচগুলি পরীক্ষা করা হবে রেলের তরফে। তারপরেই ভারতীয় রেলের পরিষেবা দেওয়া হবে। জিএম আরোও জানান, চলতি অর্থ বর্ষে নয়টি বন্দে ভারত মেট্রো তৈরীর কথা রয়েছে। এর সর্বোচ্চ…
Read More