দেশ

CBI-র নাম করে তোলাবাজি,  ডাক্তারের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিলো

CBI-র নাম করে তোলাবাজি,  ডাক্তারের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিলো

খোলা হয়েছে ভুয়ো ব্যাঙ্ক অ্য়াকাউন্ট , সেখান থেকে হচ্ছে বেআইনি লেনদেন। সিবিআইয়ের ফোন পেলেন বৃদ্ধ চিকিৎসক। সব শুনে তো আকাশ থেকে পড়লেন। এদিকে, সিবিআই বললেন, অ্যাকাউন্ট থেকে লেনদেন হওয়া টাকা যদি সিবিআইয়ের অ্যাকাউন্টে না পাঠান, তবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে চিকিৎসককে। কোনও অপরাধ না করেই, গ্রেফতারির ভয়ে ৩ কোটি ৭১ লক্ষ টাকা পাঠালেন সিবিআইয়ের অ্যাকাউন্টে! দিনের পর দিন টাকা দিয়ে ফতুর হয়ে গিয়েই শেষ পর্যন্ত সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন চিকিৎসক। তখনই জানতে পারলেন, কোনও সিবিআই নয়, প্রতারণার শিকার হয়েছেন তিনি। ভীমসেন শ্রীনিবাস কারজাগির কাছে গত ১১ মে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ও প্রান্ত থেকে পরিচয় দেওয়া…
Read More
নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে

নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সরকারের তরফ থেকে এমন একটি খবর উঠে আসছে যা শুনলে গোটা বিশ্ব অবাক হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকার আকাশপথে ১.২৫ লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করছে বিশেষ রাস্তা। সব থেকে চমকে দেওয়া ব্যাপার হল এই রাস্তাগুলি তৈরি হবে শহরের উপর এবং মানুষ এই আকাশ পথ দিয়েই যাতায়াত করবে। এই প্রকল্প দেশের ২০০ টি শহরে বাস্তবায়িত করা হবে। কেন্দ্রীয় সরকার ভারতমালা প্রকল্পের আওতায় ২০০টি রোপওয়ে প্রকল্প শুরু করতে চলেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মুক্তি পাওয়া যাবে যানজটের সমস্যা থেকে। ইতিমধ্যেই ১২০ কিলোমিটার ৩০…
Read More
নয়া যোজনা কেন্দ্র সরকারের তরফে

নয়া যোজনা কেন্দ্র সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার রেশন নিয়ে বড় একটি খবর উঠে আসছে সরকারি তরফে। জানা যাচ্ছে, রেশন দোকানগুলিকে রূপান্তরিত করা হবে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে। এই উদ্যোগ উত্তরপ্রদেশের সমস্ত রেশন দোকানের জন্য নেওয়া হয়েছে। রেশন দোকানগুলি কমন সার্ভিস সেন্টারে পরিণত হলে সেখানে পাওয়া যাবে তথ্যের পরিষেবা। তাই গ্রামের মানুষদের শহরে এসে কাজ করাতে হবে না। সাধারণ মানুষের পাশাপাশি এই যোজনার মাধ্যমে…
Read More
রেশন বাড়ানোর দাবি করল কংগ্রেস

রেশন বাড়ানোর দাবি করল কংগ্রেস

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে এবার বড়সড় দাবি করল কংগ্রেস। আর ৫ কেজি করে নয়, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন ১০ কেজি করে খাদ্য সামগ্রী। রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার লখনউতে বলেছেন, ‘এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতিমাসে গরীবদের জন্য ১০ কেজি করে রেশন দেব।’ এর পাশাপাশি জানানো হয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে গরীব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কংগ্রেসের এই প্রতিশ্রুতির সমালোচনা করে লিখেছেন, ‘কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম…
Read More
হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলো কর্মীরা

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলো কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে হাসি ফুটল রাজ্য সরকারি কর্মীদের মুখে। রাজ্যের সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ হাই কোর্টের। একজন সরকারি কর্মীর কর্মজীবনের অর্থাৎ কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে। এক্ষেত্রে কোনো বয়সের বিষয় দেখা হবে না। অর্থাৎ কোন বয়সে তিনি সরকারি কর্মী অবসর গ্রহণ করছেন, তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনও সম্পর্ক নেই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীর করা এক মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মীর করা…
Read More
উদ্ধার বড় অংকের টাকা

উদ্ধার বড় অংকের টাকা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার ED-র হাতে পড়লেন ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী এবং কংগ্রেস নেতা আলমগীর আলম। নেতাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ED। কংগ্রেসের এই নেতার চাকরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। গত সপ্তাহে ED গ্রেফতার করে তার ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং লালের চাকর জাহাঙ্গীর আলমকে। এই দুজনের একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হওয়া নগদের অংক ৩২ কোটি টাকারও বেশি!
Read More
কেরলে মেডিক্যাল কলেজের শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করে বসলো ডাক্তার

কেরলে মেডিক্যাল কলেজের শিশুর আঙুলের বদলে জিভে অস্ত্রোপচার করে বসলো ডাক্তার

কেরলের কোঝিকোড় মেডিক্যাল কলেজের এক চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে, ওই শিশুটির হাতে পাঁচটির বদলে ছয়টি আঙুল রয়েছে। অতিরিক্ত আঙুল অস্ত্রোপচার করে বাদ দেওয়ার জন্যই মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছিল শিশুটিকে। নির্দিষ্ট দিনে অস্ত্রোপচারও হয়। অপারেশন থিয়েটার থেকে শিশুটিকে বের করতেই চমকে ওঠেন তাঁর মা-বাবা। দেখেন, আঙুল তো বাদ যায়ইনি, বরং শিশুটির জিভে অস্ত্রোপচার করেছেন চিকিৎসক। ভুল বুঝতে পেরেই অভিযুক্ত চিকিৎসক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তিনি দাবি করেন যে, শিশুটির জিভে সিস্ট ছিল, অবিলম্বে তা অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, সেই কারণেই তিনি অস্ত্রোপচার করেছেন। যদিও পরিবারের দাবি, শিশুটির জিভে কোনও সমস্যাই ছিল না। নিজেকে বাঁচাতে মিথ্যা বলছেন…
Read More
ইচ্ছেশক্তির কাছে হার মানবে সব প্রতিবন্ধকতাই, কুলি থেকে আজ IAS অফিসার শ্রীনাথ

ইচ্ছেশক্তির কাছে হার মানবে সব প্রতিবন্ধকতাই, কুলি থেকে আজ IAS অফিসার শ্রীনাথ

শুধু চলিত কথা বা প্রবাদ নয়,  অক্ষরে অক্ষরে তা সত্যি করে দেখিয়েছেন শ্রীনাথ। কে এই শ্রীনাথ? আইএএস অফিসার তিনি। তবে আইএএস অফিসার হওয়ার আগে তাঁর পেশা ছিল কুলি। দিন-রাত তিনি স্টেশনে যাত্রীদের মালপত্র বইতেন। সেখান থেকে আইএএস হয়ে ওঠার কাহিনি সিনেমার গল্পকেও হার মানাবে। শ্রীনাথ কে কেরলের মুন্নারের বাসিন্দা । হতদরিদ্র পরিবার, উচ্চশিক্ষার স্বপ্ন থাকলেও, পেটের দায়ে সেই স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল। রুজিরুটির জন্য কেরলের এরনাকুলাম রেল স্টেশনে কুলির কাজ করতেন শ্রীনাথ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনিই। তাই রোজ দুই শিফ্টে কাজ করতেন। দৈনিক আয় হত মেরেকেটে ৪০০-৫০০ টাকা। কুলির কাজ করার পরও, ইউপিএসসি পরীক্ষা দেওয়ার স্বপ্ন ছড়েননি শ্রীনাথ। কিন্তু…
Read More
বিরল রোগে আক্রান্ত হয়ে হৃদয়াংশ পরিণত করেছিল ‘জীবন্ত পাথরে’, নতুন জীবন পেল সাড়ে ১৭ কোটির ইঞ্জেকশনে

বিরল রোগে আক্রান্ত হয়ে হৃদয়াংশ পরিণত করেছিল ‘জীবন্ত পাথরে’, নতুন জীবন পেল সাড়ে ১৭ কোটির ইঞ্জেকশনে

আবারও প্রমাণ হল  সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কতটা। অভিনেতা থেকে ভারতীয় ক্রিকেট দলেক খেলোয়াড়, সবজি বিক্রেতা থেকে ৯টা-৫টার চাকরিজীবী- সবাই এগিয়ে এলেন ২২ মাসের হৃদয়াংশকে বাঁচাতে। নিজেরাই টাকা তুলে জমালেন কোটি কোটি টাকা। এত টাকা কীসে লাগবে? বিরল জিনগত রোগে আক্রান্ত হৃদয়াংশ। তাঁর প্রয়োজন এক বিশেষ জিন থেরাপির, যার একটি ইঞ্জেকশন ডোজের দামই আনুমানিক ১৭.৫ কোটি টাকা। সাব ইন্সপেক্টর নরেশ শর্মার একমাত্র সন্তান হৃদবংশ বিরল জেনেটিক ডিসওর্ডার, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রোফিতে আক্রান্ত। এই বিরল রোগের জেরে কোমরের নীচ থেকে শরীর অসাড় হয়ে গিয়েছে ২২ মাসের শিশুর। হাজারো চিকিৎসকের প্রচেষ্টার পর তাঁরা জানতে পারেন, একরত্তির প্রয়োজন একটি বিশেষ জিন থেরাপি ইঞ্জেকশনের, যা একবারই…
Read More
মুম্বাইয়ে পেট্রোলপাম্পে হোর্ডিং ভেঙে পরে মৃত প্রায় ১২জন  

মুম্বাইয়ে পেট্রোলপাম্পে হোর্ডিং ভেঙে পরে মৃত প্রায় ১২জন  

সোমবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বই প্রবল দুর্যোগের শিকার হয়। প্রবল ধূলিঝড়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। সন্ধ্যার দিকে প্রবল হাওয়া আর ধূলোয় ঢেকে যায় চারপাশ। আচমকা এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। তবে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘাটকোপর এলাকায়। একটি পেট্রোল পাম্পে হোর্ডিং ভেঙে পড়ে। ভেঙে পড়া হোর্ডিংয়ের নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। মুহূর্তে তা হয়ে ওঠে প্রাণঘাতী। এখনও অবধি ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন বা বিএমসি। বিপর্যয় মোকাবিলা বিভাগের শাবাজ সংবাদসংস্থাকে জানান, “মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ দেহটি উদ্ধার করেছি। এখনও একটি লাল গাড়ি স্তূপের মধ্যে রয়েছে। একেবারে মিশে গিয়েছে। তার ভিতরে কেউ ছিলেন কি…
Read More