দেশ

দুর্ঘটনা রুখতে বদলানো হলো নিয়ম

দুর্ঘটনা রুখতে বদলানো হলো নিয়ম

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নেওয়া হলো রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। যাত্রীদের নিরাপত্তার দিকটি মাথায় রেখে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এবার বন্দে ভারতের প্রসঙ্গেই সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, এবার বন্দে ভারতের গতিতে “ব্রেকের” সিদ্ধান্ত নিয়েছে রেল। অর্থাৎ, এখন কিছু নির্দিষ্ট রুটে বন্দে ভারত ট্রেন আগের তুলনায় কম গতিতে চলবে। জানা গিয়েছে, দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে রানি কমলাপতি এবং খাজুরাহো যাওয়ার বন্দে ভারত ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ থেকে কমিয়ে ১৩০ কিলোমিটার করা হয়েছে।মূলত, নিরাপত্তার দিকটি মাথায় রেখেই বন্দে ভারতের গতি কমিয়েছে রেল। বাংলায় সাম্প্রতিক ট্রেন…
Read More
আবার কি বাড়তে পারে পেট্রোলের দাম

আবার কি বাড়তে পারে পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর তার প্রভাব দ্রুতই পড়তে পারে ভারতের বাজারেও। আবার বৃদ্ধি পেতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। আজ দেশের চারটি বড় মেট্রো শহরে জ্বালানির দাম কত জেনে নেওয়া যাক। আজ মুম্বাইতে এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 104.21 টাকায়। সেখানে ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 92.15 টাকায়। দিল্লিতে আজ এক লিটার পেট্রোলের দাম 94.72 টাকা। রাজধানীতে আজ ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 87.62 টাকায়।Ads by শহর কলকাতায় আজ ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 103.94 টাকায়। আজ প্রতি লিটার ডিজেল…
Read More
ওজন কমছে দিল্লির মুখ্যমন্ত্রীর

ওজন কমছে দিল্লির মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। পাশাপাশি এই পরিস্থিতিতে জেলের চার দেওয়ালের মধ্যেই জীবন কাটছে দিল্লির মুখ্যমন্ত্রীর। তবে সেখানে দিন দিন খারাপ হচ্ছে তাঁর শরীর। গ্রেফতার হওয়ার পর থেকে এখনও অবধি ৮ কেজি ওজন কমেছে তাঁর, দাবি করেছে আম আদমি পার্টি। AAP নেতৃত্বের দাবি, কী কারণে দিল্লির মুখ্যমন্ত্রীর ওজন কমল সেটা চিকিৎসা করে দেখার দরকার আছে। লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী। ED-র হাতে গ্রেফতার হন তিনি। প্রথমে কেন্দ্রীয় এজেন্সির হেফাজত, এরপর…
Read More
আবারও বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ

আবারও বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার। তবে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৫০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুসারে, মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১ মাস পর পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট। তার আগেই ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি) সেক্রেটারি শিব গোপাল মিশ্র ক্যাবিনেট সেক্রেটারিকে…
Read More
আজ সংবিধানের কপি নিয়ে সংসদের গেটে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা

আজ সংবিধানের কপি নিয়ে সংসদের গেটে দাঁড়াবেন তৃণমূল সাংসদরা

সংসদের প্রথম দিন থেকেই এককাট্টা বিরোধীরা। একদিকে নিট বিতর্ক, অন্যদিকে প্রোটেম স্পিকার নিয়ে তরজা, একাধিক ইস্যুতে এবার সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধী ইন্ডিয়া জোট। গোটা দেশ উত্তাল নিট ও নেট বিতর্ক নিয়ে। দুই পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হয়েছে চাপান-উতোর। এবার সংসদেও এই ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিজে বলেছেন যে তিনি নিট ইস্যু সংসদে তুলবেন এবং পড়ুয়াদের বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। সূত্রের খবর, নিট নিয়ে  সংসদে কী রণকৌশল হবে, তা নিয়ে আজ আলোচনায় বসতে পারে  ইন্ডিয়া জোট। পাশাপাশি ডেপুটি স্পিকার পদের দাবিতে অনড় বিরোধীরা। ইন্ডিয়া জোট ডেপুটি স্পিকারের দাবি জানাবে। প্রোটেম স্পিকার নিয়েও বিতর্ক…
Read More
NEET পরীক্ষা বাতিল না হওয়ার এবার ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

NEET পরীক্ষা বাতিল না হওয়ার এবার ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

এত কিছুর পরও কেন বাতিল করা হচ্ছে না নিট পরীক্ষা? মঙ্গলবার পরীক্ষা হওয়ার পরদিনই যেখানে প্রশ্নপত্র ফাঁসের কারণে ইউজিসি-নেট বাতিল হল, সেখানেই নিট পরীক্ষা কেন বাতিল হল না, সেই প্রশ্ন উঠছে বারংবার। এবার এর ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বললেন, প্রশ্নপত্র ফাঁসের জেরে সীমিত সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। নিট পরীক্ষা বাতিল করা হলে লক্ষাধিক পরীক্ষার্থী, যারা নায্য ও সৎ ভাবে পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রভাবিত হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, “প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তবে তাতে খুব কম সংখ্যক পরীক্ষার্থীই প্রভাবিত হয়েছে। ২০০৪ ও ২০১৫ সালে যখন প্রশ্নপত্র ফাঁস হয়েছিল, তাতে বৃহত্তর ক্ষেত্রে প্রভাব পড়েছিল, যে কারণে পরীক্ষা বাতিল করে…
Read More
চাপ বাড়ল কেন্দ্র সরকারি কর্মীদের

চাপ বাড়ল কেন্দ্র সরকারি কর্মীদের

এবার কড়া নির্দেশ কেন্দ্র সরকারের তরফে, বদলে যাচ্ছে নিয়ম। যখন তখন মর্জি মতো অফিস যাওয়ার ‘কালচার’ এবার শেষ হতে চলেছে। সম্প্রতি একটি অর্ডার জারি করে কেন্দ্র সরকার বলেছে, যে সমস্ত কর্মীরা দেরি করে অফিসে ঢুকছেন এবং যারা নির্ধারিত সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে এবার কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। অনেকেই নিয়ম অনুযায়ী আধার সংযুক্ত বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সিস্টেমে হাজিরা দিচ্ছেন না। এবার থেকে তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নির্দেশকা অনুযায়ী এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মোবাইল ফোন নির্ভর ফেস অথেনটিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে। যার মাধ্যমে কর্মীর অবস্থান সম্পর্কেও জানা যাবে। থাকবে জিও-ট্যাগিংও। নিয়মিত হাজিরা পোর্টাল…
Read More
আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার ডাল উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার ডাল উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধান মন্ত্রী মোদীর প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যোগাসন। এই আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার উপত্যকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীনগরে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। এবং যোগাসনের ফাঁকে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী এ দিন শ্রীনগরে দশম আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করেন। এ বছরের থিম ছিল “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”। বৃষ্টির কারণে অনুষ্ঠান কিছুক্ষণ পিছিয়ে গেলেও, কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো।  অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে প্রাণায়ম, বজ্রাসন থেকে শুরু করে নানা ধরনের যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রী মোদী। এরপর যোগাসন শেষে করে তিনি কাশ্মীরের যুবতীদের সঙ্গে সেলফি তোলেন প্রধানমন্ত্রী…
Read More
পরীক্ষার আগের দিনই ফাঁস হল নিট পরীক্ষার প্রশ্নপত্র

পরীক্ষার আগের দিনই ফাঁস হল নিট পরীক্ষার প্রশ্নপত্র

পরীক্ষার আগের দিনই ফাঁস হয়ে যায় নিট পরীক্ষার প্রশ্নপত্র। ৩০ থেকে ৩২ লক্ষ টাকার বিনিময়ে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। পুলিশের দাবি, অভিযুক্ত অমিত আনন্দ নিজেই এই স্বীকারোক্তি দিয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা পরীক্ষা, নিট (NEET) নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। গত সপ্তাহেই পুলিশ বিহার থেকে নিট দুর্নীতিতে অভিযুক্ত ১৩ জনকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিট দুর্নীতির মাস্টারমাইন্ড অমিত আনন্দ। পুলিশি জেরায় অমিত স্বীকার করে নিয়েছে যে পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল। জেরায় অমিত জানিয়েছে, পড়ুয়াদের কাছ থেকে মাথাপিছু ৩০ থেকে ৩২ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। পুলিশ অমিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে যে পোড়া কাগজ পেয়েছিল, তা নিটের প্রশ্ন ও…
Read More
AI তবে কাদের কাদের চাকরি খাবে? মাত্র ৭ মিনিটেই খতম UPSC প্রিলিম

AI তবে কাদের কাদের চাকরি খাবে? মাত্র ৭ মিনিটেই খতম UPSC প্রিলিম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে ছোট করে বলে এআই, তা কাদের কাদের চাকরি খাবে? দিন দিন এই চর্চা ততই বেড়েছে। ২০২৪ সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসে, তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘PadhAI’ অ্যাপ। চমকে দিয়েছে এর অবিশ্বাস্য গতি এবং নির্ভুলতার সঙ্গে উত্তর দেওয়ার ক্ষমতা। মাথায় রাখতে হবে, ভারতের সবথেকে কঠিন চাকরির পরীক্ষাগুলির মধ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা । সাধারণত য় ২০০-র মধ্যে ১০০ পেলেই যোগ্যতা অর্জন করা যায়। সেখানে এই অ্যাপ ১৭০-এর বেশি নম্বর পেয়েছে। আর পুরো প্রশ্নপত্রটির সমাধান করতে সময় নিয়েছে মাত্র সাত মিনিট। PadhaI-এর সিইও কার্ত্তিকেয় মঙ্গলম জানিয়েছেন, গত ১০ বছরের মধ্যে ইউপিএসসি পরীক্ষায়…
Read More