দেশ

করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনা ভাইরাসের নতুন রূপে প্রথম মৃত্যু হল দেশে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত দেশ। সবে মাত্রই কিছুদিন যাবৎ নিয়ন্ত্রনে এসেছিল সংক্রমণ। এই পরিস্থিতিতে দ্বিতীয় ঢেউ সামলে উঠতে না উঠতেই ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। ভয়াবহ হচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই প্রথম দেশে করোনার এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হল মধ্যপ্রদেশে৷ এক মৃত মহিলার দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। দেশে কি তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল? যেভাবে দেশে একের পর এক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়তে, তাতে…
Read More
দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

দেশের করোনা সংক্রমণে স্বস্তির নিঃশ্বাস

ফের দেশের কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী। দেশে যখন ডেল্টা প্লাসের চোখ রাঙানি বাড়ছে তখনই বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৬৯ জন। যেই সংখ্যাটা আগের দিনের তুলনায় একটু বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৮২ হাজার ৭৭৮ জন। একদিনে করোনার বলি ১৩২১। মৃতের মোট সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৮৯১। মৃত্যুর নিরিখে দেশের প্রথম চারে রয়েছে মহারাষ্ট্র (৫০৮), তামিলনাড়ু (১৬৬), কেরল (১৫০) এবং কর্নাটক (১২৩)। বাকি রাজ্যে মৃত্যু ৫০-এর আশপাশে বা নীচে। একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৮৮৫ জন। সুস্থতার হার ৯৬ শতাংশের বেশি। করোনা সংক্রমণ…
Read More
বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

বড় সংখ্যায় তৃণমূলে ফিরতে চলছে বিজেপি সমর্থক

একুশে বিধানসভার আগের চিত্রই বজায় রয়েছে এখনো। চলছে ভাঙ্গা গড়ার খেলা। একই রকম ভাবে বজায় রয়েছে দল বদলের পর্ব। বাংলার একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জয়ের পর আবারও একের পর এক শুরু হয়েছে দল বদলের পালা। কিন্তু এবার একজন দুজন নয়, অন্তত ১৫ হাজার বিজেপি সমর্থক মুখিয়ে আছেন ত্রিপুরায় তৃণমূলে যোগ দিতে। এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ত্রিপুরার তৃণমূল রাজ্য কমিটির সভাপতি আশিস লাল সিং। গোটা দেশেই রাজনৈতিক ব্যক্তিত্বরা বিজেপি-বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাইছেন। আশিসবাবুর দাবি, করোনার কারণে গণ যোগদান আয়োজন করা যাচ্ছে না। যদি ভোটারের হিসেবে বিচার করি তাহলে অন্তত ৫০ হাজার লোক বিজেপি থেকে তৃণমূলে আসবেন। আমরা আশা…
Read More
দেশের করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি

দেশের করোনা সংক্রমণে বড়সড় স্বস্তি

দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ ক্রমশই নিম্নমুখী হচ্ছে। স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেল। বিশ্বের দ্বিতীয় দেশে হিসাবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল। এর আগে কেবলমাত্র আমেরিকাতে ৩ কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। অপরদিকে, জানা দিচ্ছে একদিনে মৃত্যু হয়েছে ১৩৫৮ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ৬৮ হাজার ৮১৭ জন। বাড়ছে সুস্থতার হারও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৬ লক্ষ ৪৩…
Read More
সফল হল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল

সফল হল কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল

গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা তার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে গোটা বিশ্বে। কয়েও লক্ষ্য মানুষের প্রাণ কেড়েছে করোনা। এই পরিস্থিতিতে টিকাকরণকেই এক মাত্র উপায় করেছে আমাদের দেশের কেন্দ্র সরকার। করোনার বিরুদ্ধে যুদ্ধের জন্য ভারতে জরুরি পর্যায়ে অনুমোদন দেওয়া হয়েছিল ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকাকে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য ২৫ হাজার ৮০০ জনের উপর প্রয়োগ করা হয়েছিল এই টিকা। সফলতা পেয়েছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল। সেই ট্রায়ালের সময় দেখা যায়, এই টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৮১ শতাংশ কার্যকরী এবং এই টিকার দু’টি ডোজ নেওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ থাকে না। ভারত বায়োটেক জানিয়েছে, সেপ্টেম্বর মাসের মধ্যে সম্ভবত কোভ্যাকসিন অনুমোদন…
Read More
রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ

রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে নিয়েছে ভারত। সবে ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছে দেশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। এর মধ্যেই বিশেষজ্ঞদের একাংশের মতে, শীঘ্রই ভারতে কারোনাভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে, যা দ্বিতীয় ঢেউয়ের চেয়েও মারাত্মক আকার ধারণ করবে। সেই আশঙ্কা বাড়িয়ে এবার ভারতে খোঁজ মিলল কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের। ইতিধ্যেই দেশে মোট ২১ জনের শরীরে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। দেশের তিনটি রাজ্যে পাওয়া গিয়েছে এই মহাসংক্রামক ‘ডেল্টা প্লাস’ ভ্যারিয়্যান্ট। ওই রাজ্যগুলি হল মধ্যপ্রদেশ, কেরল ও মহারাষ্ট্র। তিনটি রাজ্যই এই ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্তের খবর নিশ্চিত করেছে। গত ১৬ জুন প্রথম এই ভ্যারিয়েন্টটির অস্তিত্ব পাওয়া যায় মধ্যপ্রদেশে।…
Read More
বড়ো স্বস্তি এল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বড়ো স্বস্তি এল করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশ। তিনমাস পর ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন। ভারতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৯ দিন পর ৭ লক্ষের নীচে নামল। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬৭ জন কোভিড রোগীর। ১৬ এপ্রিল শেষবার দেশে দৈনিক মৃতের সংখ্যা ১২০০-র কম ছিল। গোটা অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৩ লক্ষ ৮৯ হাজার ৩০২ জনের। পাশপাশি এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮১ হাজার ৮৩৯ জন। অন্যদিকে…
Read More
আবার ফিরে আসতে পারে সেই বিভীষিকাময় ২৬/১১-এর দিন

আবার ফিরে আসতে পারে সেই বিভীষিকাময় ২৬/১১-এর দিন

আবারও ফিরে আসতে পারে সেই ভয়ঙ্কর স্মরণীয় দিন। ভারতের ইতিহাসের এক অভিশপ্ত অধ্যায়। ২৬/১১-এর মুম্বই হামলার ধাঁচে আবার হামলা হতে পারে ভারতে, এমনই একটি হুমকি ফোনে নড়েচড়ে বসেছে প্রশাসন। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি - এর দফতরে এরমই এক ফোনের হুমকি ঘিরে শোরগোল পড়েছে সারাদেশে। এ জন্য নাকি স্লিপার সেল মারফৎ আগ্নেয়াস্ত্র, বুলেট চোরাপথে ইতিমধ্যেই বাংলাদেশ ও নেপাল হয়ে ঢুকে গিয়েছে এদেশে। ফোনে বলা হয়, পাক মদতপুষ্ট কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালানোয় মদত দিতে পারে। হুমকি ফোনের পরেই তৎপর হয়ে ওঠে গোয়েন্দা দফতর। কলকাতা সহ একাধিক বড় শহরকে জঙ্গিরা যে টার্গেট করতে পারে এ খবর আগেই ছিল গোয়েন্দা পুলিশের কাছে। এরই…
Read More
সম্পূর্ণ সারফেস প্রোটেকশন দিচ্ছে শার্প

সম্পূর্ণ সারফেস প্রোটেকশন দিচ্ছে শার্প

‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশন হল একটি উন্নত ডিসইনফেকশন সলিউশন যা একইসঙ্গে সারফেস ও এয়ার-বোর্ন ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। এটি লঞ্চ্‌ করেছে জাপানের শার্প কর্পোরেশনের সম্পূর্ণ ভারতীয় সাবসিডিয়ারি শার্প। ‘৩ডি সিকিয়োর – টোটাল ওয়ার্কস্পেস প্রোটেকশন’ সলিউশনে রয়েছে ওয়ার্কস্পেস প্রোক্যাট (একটি ডিসইনফেক্ট কোটিং সার্ভিস), নেচারাইজার (একটি ন্যাচারাল সল্ট-বেসড স্যানিটাইজার মেকার) ও প্লাজমাক্লাস্টার এয়ার পিউরিফায়ার। শার্পের এই নতুন সলিউশন ব্যাকেটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এটি ব্যবহার করা যাবে সবরকম সারফেস ও ইন্ডোর এয়ারের ক্ষেত্রে, আর সেইসঙ্গে অফিসের স্থানে দেবে ক্লিন, ফ্রেশ ও সেফ এনভায়রনমেন্ট। শার্পের ‘ওয়ার্কস্পেস প্রোক্যাট’ হচ্ছে একটি ফোটোক্যাটালিস্ট লিকুইড স্প্রে, যার দ্বারা সারফেস ও ওয়াল ডিসইনফেক্ট করা…
Read More
কেন্দ্র তরফে বাতিল হল রাজ্যের বরাদ্দ টাকা

কেন্দ্র তরফে বাতিল হল রাজ্যের বরাদ্দ টাকা

আবার সংঘাত কেন্দ্র-রাজ্যের মধ্যে। গত কয়েক বছর ধরেই ডেঙ্গি অত্যন্ত স্পর্শকাতর ইস্যু বাংলায়। সেই ডেঙ্গি মোকাবিলায় মিলল না বরাদ্দ৷ ডেঙ্গি নিয়ন্ত্রণে যে টাকা দিল্লি বরাদ্দ করে রাজ্যগুলিকে, আচমকাই তা বাংলার জন্য বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ২০২১-২২ অর্থবর্ষে বরাদ্দ বন্ধ করল কেন্দ্রীয় সরকার৷ ২০১৮ সাল থেকে রাজ্য সরকার ডেঙ্গি, চিকনগুনিয়া নিয়ে তথ্য দেয়নি, দাবি কেন্দ্রের৷ পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ায় ডেঙ্গি নিয়ন্ত্রণ কর্মসূচি বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই বৈষম্যমূলক আচরণ ও বঞ্চনার অভিযোগ উঠছে দিল্লির বিরুদ্ধে। ২০১৭ সালে ডেঙ্গির প্রাদুর্ভাবের পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে, এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রকে দেবে না৷ স্বাস্থ্য মিশনের…
Read More