01
Jul
একটু একটু করে সুস্থতার পথে হাঁটছে দেশ। গত কদিন ধরেই দেশের দৈনিক করোনা গ্রাফে বড়সড় পতন ঘটেছিল। কিন্তু বাড়লো চিন্তা। ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এর থেকেই স্পষ্ট হল যে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জেতা যে একেবারেই সহজ নয়। সংকট কাটেনি এখনও পুরোপুরি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানান দিচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ জন। গত একদিনে মৃতের সংখ্যা ১০০৫। দেশে প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা…
