দেশ

ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে সক্ষম এই ভ্যাকসিন কিন্তু মিলছে না অনুমোদন

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। আর তার জন্য সফল ভাবে বাজারে টিকা আনার চেষ্টা করে যাচ্ছে একের পর এক প্রস্তুতকারক সংস্থা। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এলো কোভ্যাক্সিন ট্রায়াল রিপোর্ট। করোনা ভাইরাস প্রতিরোধে ভারত বায়োটেকের তৈরি টিকা কোভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকরী। পাশাপাশি ডেল্টা স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্ট বলছে, এই ভ্যাকসিন করোনাভাইরাস ডেল্টা প্রজাতির বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। এমনটাই দাবি করছে প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। তৃতীয় পর্যায়ের পরীক্ষামূল প্রয়োগের পর বিবৃতি দিয়ে এই তথ্য জানালো ভারত বায়োটেক। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে। দাবি করা হচ্ছে, করোনা ভাইরাসের 'ডেল্টা'…
Read More
ফগসি ও ইউএসএইড  পার্টনারশিপ

ফগসি ও ইউএসএইড পার্টনারশিপ

ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্‌ করল ‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় সংগঠিত এই উদ্যোগের উদ্দেশ্য তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে ‘টক বেঝিঝক’ (দ্বিধাহীনভাবে কথা বলা) ক্যাম্পেন চালানো হবে, যার ফলে তরুণরা ভারতের বিভিন্ন এলাকার ফগসি মেম্বার চিকিৎসকদের সঙ্গে বিনাদ্বিধায় ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে সক্ষম হবেন। ক্যাম্পেনের আওতায় থাকবে একটি হেল্পলাইন (১৮০০ ২৫৮ ০০০১) যার মাধ্যমে প্রশিক্ষিত কাউন্সেলরগণ প্রশ্নের উত্তর দেবেন এবং প্রয়োজন অনুসারে ক্লিনিকে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবেন। পঙ্খ্‌ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল…
Read More
অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

অতিমারী থেকে মুক্তি পেতে চলেছে দেশ

করোনার বিরুদ্ধে শক্ত হাতেই ব্যাটিং করছে ভারত। লকডাউনের করা বিধিনিষেধ এবং টিকাকরণকে হাতিয়ার করে অনেকটাই বাগে আনতে পেরেছে করোনা সংক্রমণকে। করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন বদলাচ্ছে দেশে। দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২। মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। অতিমারি পর্বে দেশে মোট মৃত্যু হল ৪ লক্ষ ১ হাজার ৫০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৪৭৭ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৯৫ হাজার ৫৩৩। ভারতে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৪…
Read More
রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

রায় এলো পশুপ্রেমীদের সপক্ষেই

অনেক সংঘাতের পরে এলো রায়। মিললো অনুমতি, রায় গেলো পশুপ্রেমীদের সপক্ষে। পশুপ্রেমের দাবি মেনে নিলো কোর্ট। তবে মেনে নেওয়ার পাশাপাশি কিছু নিয়ম মানার নির্দেশ দিলো কোর্ট। পথ কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ বিষয়ে এক মামলার রায়ে এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। দিল্লির এক কুকুরপ্রেমী ও এক স্থানীয়ের মধ্যে বিরোধের মামলার ভিত্তিতে এই রায় দেওয়া হয়। পাশাপাশি এও জানানো হয় যে পথ কুকুরদের খাবার অধিকার আছে এবং পশুপ্রেমীদেরও তাদের খেতে দেওয়ার অধিকার আছে। কিন্তু সেই সঙ্গেই সতর্ক থাকা প্রয়োজন। এর থেকে যেন কারও ক্ষতি বা সমস্যা না হয়। দেশজুড়ে পথ কুকুরপ্রেমী এবং তাঁদের সমালোচকদের মধ্যে সংঘাতের প্রেক্ষিতে এই রায় বেশ…
Read More
রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

‘মেক ইট লার্জ স্টোরিজ’ হিসেবে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করতে পেরেছেন। ১৮ বছর বয়স থেকেই তিনি পাহাড়ের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। মহারাষ্ট্রের ভাসাই থেকে আসা পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন ২০১৬ সালে তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন। এরপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে চেষ্টা চালাতে থাকেন। এজন্য বিগত ৬ মাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্রা রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্টোরিজ’ লঞ্চ্‌ প্রসঙ্গে জানান, আইকনিক ব্র্যান্ড…
Read More
অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

সাফল্যের সঙ্গে একইসঙ্গে দু’টি জটিল সার্জারি করে ভারতে নজির সৃষ্টি করলো দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রথম প্রোটোন থেরাপি সেন্টার ‘অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টার’। মাল্টিমোডাল অ্যাপ্রোচের মাধ্যমে ঊর্বস্থির (থাই বোন) মেগা প্রস্থেসিস ফিক্সেশন এবং একটি ক্যান্সারগ্রস্ত কিডনি অপসারণের জন্য ল্যাপারোস্কোপিক র‍্যাডিক্যাল নেফ্রেক্টোমি করার দ্বারা এক ৫৪ বছর বয়সী মহিলার শরীরে এক ‘সিঙ্গল স্টেজ সার্জারি’ করা হয়েছে। ওই মহিলা নতুন জীবন ফিরে পেয়েছেন অ্যাপোলোর চিকিৎসকদের প্রশংসনীয় সার্জারির ফলে। মাস দুই আগে আসাম থেকে আসা ওই মহিলার বাম ঊর্বস্থি ফ্র্যাকচার হয়, আর তার ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টারে বায়োপ্সি করার পর ধরা পড়ে তাঁর একটি কিডনি চতুর্থ স্তরের…
Read More
জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

জলে বাড়ছে দূষণ, মাছ ধরায় আপত্তি জানালো সরকার

লাগামছাড়া ভাবে হচ্ছে জলদূষণ। বজ্র পদার্থে ভর্তি হচ্ছে নদীর জল।বাড়ছে দূষণের মাত্রা এবং তার ফলে কমে যাচ্ছে জলজ প্রাণীর সংখ্যা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবার থেকে যমুনা নদীর একাংশে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, যমুনা নদীতে দুষণের মাত্রা অতিরিক্ত। সেকারণে ইন্ডিয়ান ফিসারিজ অ্যাক্ট অনুসারে যমুনার দুটি নির্দিষ্ট অংশে মাছ ধরার যাবতীয় ছাড়পত্রকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই এলাকায় মা ছ ধরা নিষিদ্ধ। একদিকে কম জল ও অন্য়দিকে দুষণের জেরে এই ঘটনা হচ্ছে। এদিকে যমুনার বিভিন্ন অংশে মাছ ধরাটাই অনেকের জীবিকার মধ্যে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বাইরে থেকে জল এসে…
Read More
মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

মৃত্যুর নিরিখে তৃতীয় স্থান নিল দেশ

নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬১৭ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। আমেরিকা এবং ব্রাজিলের পর ভারতে করোনার জেরে মৃত্যু ৪ লক্ষ ছাড়াল। ব্রাজিলে তা ৫ লক্ষ ছাড়িয়েছে এবং আমেরিকায় ৬ লক্ষ। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৬৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।…
Read More
পড়ুয়াদের জন্য রাজ্যে চালু হল ক্রেডিট কার্ড

পড়ুয়াদের জন্য রাজ্যে চালু হল ক্রেডিট কার্ড

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন পড়ুয়াদের জন্য ক্রেডিট কার্ড চালু করবেন। বুধবার নবান্নে এর সাংবাদিক বৈঠক করে সূচনা করেন তিনি। দারিদ্র্যের কারণে যাঁদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম, যাঁরা নির্বিঘ্নে উচ্চশিক্ষা চালিয়ে যেতে চান, বিদেশে লেখাপড়ার স্বপ্ন যাঁদের—এমন সব শিক্ষার্থীর জন্য সুযোগের দরজা খুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রেডিট কার্ডে স্নাতক , স্নাতকোত্তর , ডিপ্লোমা, এমফিল, ডক্টরেট পড়ার পাশাপাশি আইএএস ,আইপিএস , সিভিল সার্ভিস পরীক্ষায় যোগদানের জন্য প্রস্তুতি নিতেও ঋণ পাবেন পড়ুয়ারা। এর জন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। তিনি আরও বলেছেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেবে এবং তার বয়স সীমা হবে ৪০ বছর। ১৫ বছর ধরে তা পরিশোধ করা…
Read More
ট্রায়ালে বাঁধা পেল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

ট্রায়ালে বাঁধা পেল সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

কিছুটা স্বস্তি মিলতেই তৃতীয় ঢেউয়ের ভয়। আর এই ঢেউয়ে সব চেয়ে বেশি ভয় শিশুদের নিয়ে। তাই শিশুদের ভ্যাকসিন হওয়াটা খুব জরুরি। কিন্তু এই পরিস্থিতিতে ২ থেকে ১৭ বছর বয়সিদের উপর এখনই কোভোভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিল না কেন্দ্রীয় ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার বিশেষজ্ঞ কমিটি। শিশু সুরক্ষার জন্য ২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকা দেওয়ার জন্য ট্রায়ালের জন্য অনুমতি চেয়েছিল কোভোভ্যাক্স। কিন্তু মিললো না অনুমতি। ইতিমধ্যেই এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার সংস্থা নোভাভ্যাক্সের সঙ্গে মিলে কোভোভ্যাক্স তৈরি করেছে ভারতের সেরাম ইন্সটিটিউট। এখনও পর্যন্ত কোনও দেশ কোভোভ্যাক্স টিকাকে মান্যতা দেয়নি। ফলে ভারতেও শিশু, কিশোর ও…
Read More