দেশ

নিসানের হোলসেল বিক্রয় বৃদ্ধি

নিসানের হোলসেল বিক্রয় বৃদ্ধি

নতুন নিসান ম্যাগনাইট ও অন্যান্য প্রোডাক্ট অফারিংসের কারণে ২০২১-এর জুন মাসে নিসান ইন্ডিয়ার গাড়ির মোট হোলসেলের পরিমাণ ৩৫০৩ ইউনিট। নিসান ইন্ডিয়ার এক ঘোষণা থেকে এখবর জানা গেছে। গ্রাহকদের সন্তুষ্ট করতে নিসান ম্যাগনাইট ও নিসান কিকস-সহ সাব-কম্প্যাক্ট ও সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরির গাড়ি এনেছে নিসান। দিল্লি এনসিআর, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ে গ্রাহকরা নিসান ইন্ডিয়ার সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে ‘হোয়াইট প্লেট’ ও ‘বাই ব্যাক অপশন’সহ নিজেদের জন্য গাড়ি কিনতে পারেন। এই প্ল্যানের সঙ্গে রয়েছে ‘জিরো ডাউন পেমেন্ট’, ‘জিরো ইন্স্যুরেন্স কস্ট’ ও ‘জিরো মেইনটেন্যান্স কস্ট’। নিসানের শপ@হোম গ্রাহকদের যেকোনও নিসান গাড়ি ক্রয়ের জন্য ভার্চুয়াল শোরুম ও ভার্চুয়াল টেস্ট ড্রাইভের অভিজ্ঞতা এবং আরও অনেক সুবিধা প্রদান করে।…
Read More
কিছুটা স্বস্তি মিললেও আবারো চিন্তার ভাঁজ সংক্রমণের সংখ্যায়

কিছুটা স্বস্তি মিললেও আবারো চিন্তার ভাঁজ সংক্রমণের সংখ্যায়

বেশ কিছুদিন স্বস্তির পর আবারও উদ্বেগ বাড়ল দেশের করোনা সংক্রমণে। বিগত কয়েকদিনে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল করোনাভাইরাস সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের প্রতিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন। দেশের মধ্যে কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা (১৪,৩৭৩) সবচেয়ে বেশি হয়েছে। এ ছাড়া, মহারাষ্ট্রে আরও ৮ হাজারের বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। কেরল এবং মহারাষ্ট্রের মতোই উদ্বেগ বাড়াচ্ছে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ। এই তিন রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ওড়িশা এবং অসমের ২ হাজারের বেশি কোডিডে সংক্রমিত হয়েছেন। দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।…
Read More
করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশ

করোনা পরিস্থিতিতে রথযাত্রা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আদালতের স্পষ্ট নির্দেশ পুরী ছাড়া ওড়িশার অন্য কোনও জায়গায় এবছর রথযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। করোনা পরিস্থিতি অবনতির কথা মাথায় প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ রথযাত্রা নিয়ে এই নির্দেশ শোনান। পুরী মন্দিরের রথযাত্রা ছাড়া রাজ্যের বাকি রথযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে প্রধান বিচারপতি বলেন, 'আশা করছি ইশ্বর নিজেই আগামী বছর রথযাত্রা করার অনুমতি দেবেন। ওড়িশা সরকার রথযাত্রার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।' গতবছরের পর এবছরও রথযাত্রার অনুষ্ঠান হবে ভক্তদের ছাড়াই। বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর…
Read More
কোভিশিল্ড – এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম ডোজেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার

কোভিশিল্ড – এর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রথম ডোজেই দৃষ্টিশক্তি ফিরল ৭০ বছরের বৃদ্ধার

সম্প্রতি কোভিশিল্ড ভ্যাকসিন নিলে বেশ কিছু মানুষজন এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।কিছু কিছু মানুষের জ্বর,সর্দি ,গা - হাত, পা খুব ব্যথা। আবার কিছু মানুষের গা ঝিম ঝিম ও করছে। কয়েকজন মানুষের ২-৩ দিনও জ্বর থাকছে। কিন্তু, সম্প্রতি মহারাষ্ট্রের ওয়াশিমের বাসিন্দা মথুরাবাই বিদভের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে। তিনি জানাচ্ছেন ভ্যাকসিন নেওয়ার পর তার সাথে এক বিরল ঘটনা ঘটেছে। প্রথম ডোজ নেওয়ার পরে ৯ বছর আগে তার হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তি তিনি ফিরে পেয়েছেন। তবে এই বিষয়টির সত্যতা জানতে ৭০ বছরের বৃদ্ধার পরীক্ষা করা হবে। যে আদেও এর কোনো বাস্তবতা আছে কিনা। বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর তিনি তার ৩০ - ৪০…
Read More
দৈনিক সংক্রমনের নিরিখে বড়সড় স্বস্তি মিললো দেশে

দৈনিক সংক্রমনের নিরিখে বড়সড় স্বস্তি মিললো দেশে

গত চার মাসে সর্বনিম্ন দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। করোনার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথমবার ৩৫ হাজারের নীচে নামল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় কেরলে ৮ হাজার ৩৭ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। ওই সময়ের মধ্যে আক্রান্তের মধ্যে এর পর রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৪০ জন। দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩.০৫ কোটি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হল ৪.৬৪ লক্ষ। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৭.১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।…
Read More
নতুন টিভি লাইন-আপ এনেছে টিসিএল

নতুন টিভি লাইন-আপ এনেছে টিসিএল

গ্লোবাল টপ-টু টেলিভিশন ব্র্যান্ড ও অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স কোম্পানি টিসিএল লঞ্চ্‌ করল নতুন ২০২১ সি সিরিজ রেঞ্জ লাইন-আপ টিভি: মিনি এলইডি কিউএলইডি ৪কে সি৮২৫ (ম্যাজিক ক্যামেরা-সহ), কিউএলইডি ৪কে সি৭২৮ (গেম মাস্টার-সহ) ও কিউএলইডি ৪কে সি৭২৫ (ভিডিয়ো কল ক্যামেরা-সহ)। ৫৫, ৬৫ ও ৭৫ সাইজের নতুন টিসিএল টিভি কেনা যাবে যথাক্রমে ৭৯,৯৯০ টাকা, ১০২,৯৯০ টাকা ও ১৫৯,৯৯০ টাকায়। এই নতুন টিভি মডেলগুলিতে থাকা ফিচারগুলির মধ্যে রয়েছে ১২০হার্টজ এমইএমসি, ডলবি ভিশন, ডলবি ভিশন আইকিউ, ডলবি আটমস, আইম্যাক্স এনহ্যান্সড, গেম মাস্টার, হ্যান্ডস-ফ্রী ভয়েস কন্ট্রোল ২.০ ও টিসিএল স্মার্ট ইউআই। সুপিরিয়র হোম এন্টারটেনমেন্টের জন্য আদর্শ টিসিএল-এর এই নতুন টিভিগুলি।
Read More
দীর্ঘ সময় পর বড়সড় স্বস্তি মিললো দেশের করোনা পরিস্থিতিতে

দীর্ঘ সময় পর বড়সড় স্বস্তি মিললো দেশের করোনা পরিস্থিতিতে

ফের বড়সড় পতন এল দেশের কোভিড গ্রাফে। প্রায় তিন মাস পরে চল্লিশ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বড় স্বস্তি এলো দেশে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩৯ হাজার ৭৯৬। এ ছাড়া, দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৭২৩। গত কয়েকদিনে দৈনিক মৃতের সংখ্যা ৯০০-র উপরে ছিল। সেই তুলনায় সপ্তাহের প্রথম দিন এই পরিসংখ্যান অনেকটা স্বস্তিদায়ক। এপর্যন্ত মৃত্যুর মুখে পড়েছেন মোট ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৯৫২। এ নিয়ে করোনার কবলমুক্ত হয়েছেন মোট ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেশি। ওই সময়ের…
Read More
এই নিয়ে তৃতীয়বার বদল হল মুখ্যমন্ত্রী

এই নিয়ে তৃতীয়বার বদল হল মুখ্যমন্ত্রী

এর আগে যা কখনো হয় তাই ঘটলো দেশে। এতো কম সময়ের মধ্যে এতবার মুখ্য মন্ত্রীর বদল এই প্রথমবার ঘটলো দেশে। মুখ্যমন্ত্রীর বারংবার বদল আগে কখনো হয়নি দেশে। চার মাসে দু'বার মুখ্যমন্ত্রী পরিবর্তন হল বিজেপি-শাসিত উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল পুষ্কর সিং ধামিকে। উত্তরাখণ্ডের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর এবং উত্তরাখণ্ড বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুশন্ত কুমার গৌতম। আগে থেকেই পুষ্করের নাম ভেসে আসছিল। প্রসঙ্গত, চার মাস আগেই তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তিরথ সিং – এর পদত্যাগের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, কে বসবেন রাজ্যের মসনদে। পুষ্কর সিং…
Read More
করোনার ডেল্টা প্রজাতিকে রুখতে কত শতাংশ কাজ করবে কোভিশিল্ড

করোনার ডেল্টা প্রজাতিকে রুখতে কত শতাংশ কাজ করবে কোভিশিল্ড

করোনা সংক্রমণ রোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল টিকাকরণ। করোনার তৃতীয় ঢেউ আসন্ন। ইতিমধ্যেই দেখা দিয়েছে করোনার নতুন অনেক রূপ। এই ডেল্টা প্রজাতি থেকে রক্ষা করতে পারে কত শতাংশ এবার তা খতিয়ে দেখছে ভ্যাকসিন প্রস্তুতকারক সব সংস্থা। কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে। একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)। রিপোর্টে বলা হয়েছে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। অন্যদিকে দেখা যাচ্ছে যে কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদ্‌রোগের সমস্যা যাঁদের আছে, এবং ৬৫-ঊর্ধ্ব যাঁদের বয়স,…
Read More
কিছুটা হলেও এবার স্বস্তি মিলতে চলেছে মধ্যবিত্তদের

কিছুটা হলেও এবার স্বস্তি মিলতে চলেছে মধ্যবিত্তদের

করোনা আবহে নাভিঃশ্বাস উঠছে মধ্যবিত্তের। লকডাউনের পাশাপাশি পেট্রল এর দাম চরমে, তার সাথে রান্নার হেঁশেলের সব কিছু অগ্নিমূল্য। এর জেরে মাথায় হাত পড়েছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মধ্যবিত্তদের বেশ খানিকটা স্বস্তি দিল কেন্দ্র। গত বেশ কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী ছিল বিভিন্ন ডালের দাম। তবে এবার সেই দাম কমতে চলেছে কেন্দ্রের সিদ্ধান্তে। ডালকে অত্যাবশ্যক পণ্য আইনের আওতায় আনা হয়। এর জেরে এবার ডাল মজুত করার উপর বিধিনিষেধ আরোপ করা হল। এই নির্দেশিকা ২ জুলাই থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জারি থাকবে। নয়া নির্দেশিকা বলছে, এখন থেকে ২০০ টনের বেশি ডাল মজুত রাখতে পারবেন না পাইকারি বা খুচরো বিক্রেতারা। এর জেরে কমেছে বিভিন্ন…
Read More