03
Nov
পূজার মরসুমে অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। আজ দৈনিক সংক্রমণ ১২ হাজারের নিচে চলে এসেছে। অন্যদিকে টিকাকরণে আরো বেশি জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আজ থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। সব মিলিয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার আবহেই একটু একটু করে স্বস্তি পাওয়ার লক্ষণ। এদিকে আরো বড় খবর যে, গত ২৪ ঘণ্টায় দৈনিক অ্যাকটিভ কেসও কমেছে ভারতে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯০৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩১১ জনের। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লক্ষ ৮ হাজার ১৪০ জন। অন্যদিকে মোট মৃত্যুর…
