দেশ

একাধিক রেল স্টেশন পেতে চলেছে দেশ

একাধিক রেল স্টেশন পেতে চলেছে দেশ

প্রতিক্ষার অবসান ঘটিয়ে এবার সামনে আসতে চলেছে ১০৩ টি হাই-টেক রেল স্টেশন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃত ভারত যোজনার আওতায় দেশজুড়ে পুনঃসংস্কার করা ১০৩ টি রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ের ১২ টি স্টেশনও রয়েছে। যেগুলি মাত্র ১৫ মাসের মধ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ পুনর্নির্মাণ করা হয়েছে। এই কাজের জন্য মোট খরচ হয়েছে ১৩৮ কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত স্টেশন যোজনা”-র আওতায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্প ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়েছিল। অমৃত ভারত অভিযানের লক্ষ্য হল রেল স্টেশনগুলিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সহ আরও টেকসই উন্নয়ন এবং…
Read More
বদল আসছে পুরনো নিয়মে

বদল আসছে পুরনো নিয়মে

বদলে গেল নিয়ম, জানা গিয়েছে, SBI কার্ড তাদের ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন ঘোষণা করেছে। পরিবর্তনগুলি ক্রেডিট কার্ড বিলের হিসেব এবং কিছু বিনামূল্যের বিমা সুবিধার ওপর প্রভাব ফেলবে। এখন থেকে, মিনিমাম অ্যামাউন্ট ডিউ মানি গণনার পদ্ধতি পরিবর্তন করা হবে। এদিকে, GST-র সম্পূর্ণ পরিমাণ, EMI-র কিস্তি, সব ধরণের ফি এবং চার্জ, ফাইন্যান্স চার্জ এবং যদি কার্ডের লিমিটের বাইরে খরচ হয়, সেক্ষেত্রে ওভারলিমিট অ্যামাউন্টকে যুক্ত করা হবে। এছাড়াও, যে অর্থ বেঁচে থাকবে সেটির ২ শতাংশ যোগ করে মোট মিনিমাম অ্যামাউন্ট ডিউ নির্ধারণ করা হবে। এদিকে, এই পরিবর্তনের পর, কার্ড হোল্ডারদের আগের তুলনায় বেশি ন্যূনতম মাসিক দায়বদ্ধতা দিতে হতে পারে। এছাড়াও, SBI কার্ড কিছু…
Read More
বিহার ভোটার তালিকা আপডেট: আধার, ভোটার আইডি, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহার ভোটার তালিকা আপডেট: আধার, ভোটার আইডি, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের ওপর স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার অস্বীকৃতি জানিয়েছে। তবে, শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে (EC) নির্দেশ দিয়েছে যেন বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন যাচাইকরণের জন্য আধার কার্ড, ভোটার আইডি এবং রেশন কার্ড অন্তর্ভুক্ত করা যায় কিনা, তা বিবেচনা করা হয়। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচির বেঞ্চ SIR-কে চ্যালেঞ্জ করা একাধিক আবেদনের শুনানি করছিল। বেঞ্চ প্রাথমিকভাবে মত দিয়েছে যে, ভোটার তালিকার সংশোধনে এই নথিগুলির অনুমতি দেওয়া উচিত। আদালত ২১ জুলাইয়ের মধ্যে EC-কে পাল্টা হলফনামা এবং ২৮ জুলাইয়ের মধ্যে পুনরায় আবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত EC-এর আন্তরিকতা নিয়ে সন্দেহ না করলেও, প্রক্রিয়াটির সময়…
Read More
লখিমপুরের যুবকের পদযাত্রা আত্মনিবেদন ও দেশপ্রেমের প্রতীক

লখিমপুরের যুবকের পদযাত্রা আত্মনিবেদন ও দেশপ্রেমের প্রতীক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার যসনগরের ২১ বছর বয়সী হরনাম প্রসাদ এক অভূতপূর্ব তীর্থযাত্রার মাধ্যমে ভক্তি ও আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি মধ্যপ্রদেশের জব্বলপুরে গওরী ঘাট থেকে পবিত্র নর্মদা নদীর জল কাঁধে নিয়ে কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা পর্যন্ত দীর্ঘ ৬,৭০০ কিলোমিটার পদযাত্রায় বেরিয়েছেন। টানা ১০৫ দিন ধরে হাঁটতে হাঁটতে তিনি বর্তমানে পৌঁছেছেন জম্মু-কাশ্মীরের উধমপুরে। হরনাম জানান, 'লখিমপুর খেরি থেকে রওনা হয়েছি রামেশ্বর জ্যোতির্লিঙ্গ সাথে অমরনাথের বাবার দর্শনের উদ্দেশ্যে। এই কাঁধে জল নিয়ে হাঁটার যাত্রা শুরু করেছি গওরী ঘাট থেকে।' এই যাত্রার বিশেষত্ব কেবল তার দৈর্ঘ্যে নয়, বরং হরনামের একাগ্রতা, ধৈর্য ও ঈশ্বরভক্তিতেও। সাধারণত কাঁধে জল নিয়ে কাঁওড় যাত্রায় বহুজনের…
Read More
সারা বিশ্বের সামনে খোলা চিঠি বালোচ নেতার

সারা বিশ্বের সামনে খোলা চিঠি বালোচ নেতার

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এই পরিস্থিতিতে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বালোচিস্তানের মানবাধিকার কর্মী এবং সাংবাদিক মীর ইয়ার বালোচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি পাকিস্তানকে তীব্র নিশানা করেছেন। পাশাপাশি, চিঠিতে তিনি ১৯৯৮ সালের ২৮ মে বালোচিস্তানে পাকিস্তান কর্তৃক পরিচালিত পারমাণবিক পরীক্ষাকে গণহত্যার সূচনা হিসেবেও বর্ণনা করেন। তিনি বলেন পাকিস্তানি সেনাবাহিনী নওয়াজ শরিফ সরকারের যোগসাজশে বালোচ ভূমি ধ্বংস করেছে। তাঁর মতে, এখনও বালোচিস্তানের পাহাড়গুলিতে বিস্ফোরকের গন্ধ পাওয়া যায়। পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছে কৃষকদের…
Read More
সুখবর ঋণগ্রহীতাদের জন্য

সুখবর ঋণগ্রহীতাদের জন্য

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ বিভিন্ন কারণে প্রয়োজনে অনেক সময় ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিয়ে থাকে। এবার ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে সুদের হার আরও সহজলভ্য হল রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণে। রেপো রেট হল সেই সুদের হার, যার ভিত্তিতে RBI বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। এটি কমলে ব্যাংকগুলোর ঋণ গ্রহণের খরচ কমে যায়, ফলে গৃহঋণ, গাড়ির ঋণ বা অন্য ভাসমান সুদের ঋণেও সুদের হার কমে।…
Read More
ঘোষিত হলো দিনক্ষন, আগামী মাসেই বসবে অধিবেশন

ঘোষিত হলো দিনক্ষন, আগামী মাসেই বসবে অধিবেশন

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী ২১ জুলাই শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। সংসদের কার্যাবলী সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রথমবার সংসদ বসছে পহেলগাম জঙ্গি হামলা (২২ এপ্রিল) এবং তার পরবর্তী অপারেশন সিন্দুর-এর পর। জানা গেছে, যদি বিরোধীপক্ষ দাবি তোলে, তবে পহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত সরকার। এই প্রসঙ্গে সংসদীয় কার্যবিধি অনুযায়ী সব নিয়ম…
Read More
লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল স্কুলবাস

লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল স্কুলবাস

তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় একটি স্কুলবাসকে ধাক্কা মারে দ্রুতগামী ট্রেন। ঘটনায় অন্তত ২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘটনাটি ঘটে সেমাঙ্গুপ্পান এলাকার একটি লেভেল ক্রসিংয়ের কাছে। সকাল প্রায় ৭টা নাগাদ মাত্র ৫ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেই সময় একটি ট্রেন এসে সরাসরি ধাক্কা মারে বাসটিকে। ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে, ধাক্কা লেগে বাসটি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই গুরুতর জখম হন পড়ুয়ারা।…
Read More
শুভম কুমারের অমরনাথ যাত্রা: মায়ের আশীর্বাদে একা পায়ে হেঁটে বরফানীর পথে

শুভম কুমারের অমরনাথ যাত্রা: মায়ের আশীর্বাদে একা পায়ে হেঁটে বরফানীর পথে

বর্তমানে জম্মু-কাশ্মীরে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা, আর সেই যাত্রার পথে দেখা যাচ্ছে একের পর এক অনুপ্রেরণাদায়ক গল্প। কেউ সাইকেলে, কেউ দলবেঁধে, আবার কেউ একা — সবাই বাবা বরফানীর দর্শনের জন্য এগিয়ে চলেছে। সেই তালিকায় এবার নাম লেখালো শুভম কুমার, জম্মুর তোপশেরখানিয়া এলাকার এক তরুণ, যিনি একা ও সম্পূর্ণ পায়ে হেঁটে অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়েছে। সে পৌঁছেছে উধমপুর, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান – "একা বেরিয়েছি বাবা অমরনাথের দর্শনের উদ্দেশ্যে ও সম্পূর্ণ হাঁটতে হাঁটতেই যাবো।" সে আরও জানায়, এর আগেও সে কেদারনাথ ধামে পায়ে হেঁটে গিয়েছে এবার বাবা বরফানীর টানে আবার পথে নেমেছে শুভম কুমার। শুভম আরো জানাই, "পরিবার…
Read More
সবুজ প্রযুক্তির পথে ভারত: সুরাটের বাস ডিপো দেশের জন্য দৃষ্টান্ত

সবুজ প্রযুক্তির পথে ভারত: সুরাটের বাস ডিপো দেশের জন্য দৃষ্টান্ত

পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার পথে এক বড় পদক্ষেপ নিল সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন। গুজরাতের সুরাটের অলথানে দেশের প্রথম সৌরচালিত স্মার্ট বাস ডিপোর উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক বাস ডিপো নির্মাণে খরচ হয়েছে প্রায় ₹১.৬ কোটি টাকা। সৌরশক্তি নির্ভর এই ডিপো পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থিক সাশ্রয়ও নিশ্চিত করবে। হিসেব বলছে, এই উদ্যোগের ফলে বছরে প্রায় ₹৬.৫৬ লক্ষ টাকা সাশ্রয় হবে বিদ্যুৎ খাতে। স্মার্ট প্রযুক্তি ও টেকসই শক্তির সংমিশ্রণে তৈরি এই বাস ডিপো দেশের অন্যান্য শহরের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুরাট কর্পোরেশনের এই উদ্যোগ পরিবেশবান্ধব পরিকাঠামোর দিকেও এক দৃঢ় পদক্ষেপ।
Read More