দেশ

আইসোলেশনে গেলেন রাজনাথ

আইসোলেশনে গেলেন রাজনাথ

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া থাকলেও অনেকেই করোনা আক্রান্ত হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে নিজেকে বাঁচিয়ে রাখলেও তৃতীয় ঢেউয়ে সেটা পারলেন না কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। এবার করোনা ভাইরাস থাবা বসালো তাঁর শরীরে। নিজের করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন নিজেই। রাজনাথ সিংয়ের করোনা দুটি টিকাই নেওয়া আছে। আপাতত তিনি রয়েছেন কোয়ারেন্টাইনে। এদিন টুইট করে নিজের করোনা আক্রান্তের খবর দিয়ে তিনি জানান, ''আজ আমি করোনা আক্রান্ত হয়েছি এবং মৃদু উপসর্গ রয়েছে। এখন কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।'' রবিবারই কোভিড পজিটিভ হন…
Read More
তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) অনুসারে, 12 জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মেডিকেল কলেজগুলির সাথে চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিলের একটি নতুন ক্যাম্পাসও উদ্বোধন করা হবে। পিএমও আরও বলেছে, এই নতুন মেডিক্যাল কলেজগুলি প্রায় ৪,০০০ কোটির আনুমানিক ব্যয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, যার মধ্যে প্রায় ২,১৪৫ কোটি কেন্দ্রীয় সরকার এবং বাকি তামিলনাড়ু সরকার প্রদান করেছেন। যে জেলাগুলিতে নতুন মেডিকেল কলেজ স্থাপিত হবে সেগুলি হল বিরুধুনগর, নামাক্কল, নীলগিরিস, তিরুপুর, তিরুভাল্লুর, নাগাপট্টিনম, ডিন্ডিগুল, কাল্লাকুরিচি, আরিয়ালুর, রামানাথপুরম এবং কৃষ্ণগিরি। পিএমও আরও বলেছে যে, এই কলেজগুলির ১,৪৫০ আসনের ক্রমবর্ধমান ক্ষমতা থাকবে। ইতিমধ্যে, চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল-এর নতুন ক্যাম্পাস ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি, একটি…
Read More
রাজ্য দ্বারা ছোটদের টিকাকরণের অনুমতি চাওয়া হলো

রাজ্য দ্বারা ছোটদের টিকাকরণের অনুমতি চাওয়া হলো

রাজ্যে হুঁ হুঁ করে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ প্রাপ্তবয়স্কদের পাশাপাশি করোনায় আক্রান্ত হচ্ছে শিশুরাও৷ রাজ্যের ৬৯.২ শতাংশ শিশুই আক্রান্ত ওমিক্রনে৷ প্রতিদিন যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা তখন ১২ উর্ধ্ব কিশোর-কিশোরীদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম৷ এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি পেতে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে কেন্দ্রের কাছে দরবার করার অনুরোধ জানিয়েছেন কলকাতার মেয়র৷  কোভিড সংক্রমণ রুখতে ১২ ঊর্ধ্বদের টিকা দেওয়ার সপক্ষে সওয়াল করেছেন মেয়র৷ তিনি বলেন, “বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু) ১২ ঊর্ধ্বদের টিকাকরণের অনুমতি দিয়েছে। তাহলে কেন ১৫ বছর থেকে টিকা দেওয়ার অনুমতি দিল কেন্দ্র? পৃথিবীর বিভিন্ন দেশে ৬০ ঊর্ধ্বদের বুস্টার ডোজ প্রায় সম্পূর্ণ৷ কিশোর-কিশোরীদেরও টিকাকরণ…
Read More
আজ থেকে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

আজ থেকে শুরু হতে চলেছে বুস্টার ডোজ

করোনা সংক্রমণ রাখতে পারে একমাত্র টিকাকরণ। বহু দ্বিধা অতিক্রম করে অবশেষে আজ থেকে শুরু হয়েছে করোনা ভাইরাস টিকার বুস্টার ডোজ। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং কমোর্বিডিটি রয়েছে এমন ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। কিন্তু এই টিকা প্রদান শুরু হলেও এখনও কিছু প্রশ্ন রয়েছে যার কোনও উত্তর মিলছে না। তা নিয়েই এখন চিন্তিত দেশের একাংশ। প্রশ্ন রয়েছে চিকিৎসকদের মধ্যেও। আসলে যাদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, তাদের বেশিরভাগ এখন করোনা আক্রান্ত। তাই তারা কেউ কি এখন এই বুস্টার ডোজ নিতে পারবেন, সেই প্রশ্ন তোলা হচ্ছে, যার উত্তর আপাতত নেই। অন্যদিকে, দ্বিতীয়…
Read More
রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনার কারণ

রাওয়াতের মর্মান্তিক দুর্ঘটনার কারণ

গত বছরের শেষের দিকে দেশে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যার জেরে শোকার্ত গোটা দেশ। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী সহ ১৪ জন। এই দুর্ঘটনা নিয়ে প্রথম থেকেই অনেক প্রশ্ন সামনে আসছিল। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছিল তা নিয়ে আলোচনার শেষ নেই। ঘটনার প্রায় এক মাস পর আপাতত জমা পড়েছে তদন্ত রিপোর্ট। সেখানে উঠে আসছে পাইলটের গাফিলতির তথ্য! তদন্তকারী দলের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। কী বলা হয়েছে এই রিপোর্টে? জানা গিয়েছে, তদন্তকারীরা এই রিপোর্টে উল্লেখ করেছে যে, সমস্যা বুঝতে পারার পরেও দায়িত্বে থাকা পাইলটরা গ্রাউন্ড স্টেশনের কাছে কোনও সাহায্য চাননি৷…
Read More
নির্ধারিত সময়েই হতে চলেছে গঙ্গাসাগর মেলা

নির্ধারিত সময়েই হতে চলেছে গঙ্গাসাগর মেলা

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে চিন্তা বাড়াচ্ছিল গঙ্গাসাগর মেলার অনুমতি নিয়ে। তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই মেলার অনুমতি মিলল। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানাল যে, গঙ্গাসাগর মেলা করা যাবে। শর্তসাপেক্ষে এই মেলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্পষ্ট জানান হয়েছে যে, রাজ্য সরকারের যে কোভিড বিধি রয়েছে তা পালন করতে হবে। মেলায় যারা আসবেন তাদের সকলকে এই নিয়ম মেনে তবেই মেলা প্রবেশ করতে হবে। এর পাশাপাশি রাজ্যের তরফে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যে তিনজন মেলার শুরু থেকে শেষ, সবকিছু তদারকি করবেন। করোনা বিধি মানা হচ্ছে কী হচ্ছে না, সমস্ত কিছু তাদের নজরে রাখতে হবে। এই তিন সদস্যের…
Read More
শুধু মাত্র ভারতেই কয়েক লক্ষ্য পেরোলো করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

শুধু মাত্র ভারতেই কয়েক লক্ষ্য পেরোলো করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা

বিগত দু বছর সময় ধরে গোটা বিশ্বে তান্ডব চালিয়েছে করোনা সংক্রমণ। কেড়ে নিয়েছে কয়েক লক্ষ্য লক্ষ্য প্রাণ। এরই মাঝে সরকারি পরিসংখ্যান বলছে এই মুহূর্ত পর্যন্ত ভারতে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ জনের। কিন্তু দাবি করা হচ্ছে এই তথ্য ভুল। আদতে ভারতে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে! এর আগেও এমন দাবি করা হয়েছিল যে ভারতে মৃত্যু সংখ্যায় গলদ রয়েছে। সঠিক তথ্য প্রকাশ করছে না কেন্দ্র। এবার ফের এমন দাবি সামনে আসায় সত্যিই প্রশ্ন উঠছে। কানাডার টরোন্টোর সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের বিজ্ঞানীরা এই দাবি করেছেন সম্প্রতি। একটি জাতীয় সমীক্ষা ও সরকারি দু’টি তথ্য…
Read More
দিল্লিতে আজ ২০,০০০ কোভিড কেস রেকর্ড করা হয়েছে

দিল্লিতে আজ ২০,০০০ কোভিড কেস রেকর্ড করা হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে দিল্লিতে আজ ২০,০০০ কোভিড কেস রেকর্ড করা হয়েছে এবং পজিটিভ কেসের হার প্রায় ১৯শতাংশ হবে। গত ২৪ ঘন্টায় শহরে ৪৮ টি নতুন ওমিক্রন কেস রেকর্ড করা হয়েছে যার সংখ্যা ৫১৩-তে পৌঁছেছে। দিল্লিতে পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা কোভিড-সম্পর্কিত নির্দেশিকা লঙ্ঘন রোধে নজরদারি রেখেছেন কারণ করোনার ছড়িয়ে পড়া রোধ করার জন্য শুক্রবার রাতে শহরে সাপ্তাহিক কারফিউ জারি করা হয়েছিল। সপ্তাহান্তে কারফিউ শুক্রবার রাত ১০ টায় শুরু হয়েছিল এবং সোমবার সকাল ৫টা পর্যন্ত চলবে। বেশ কয়েকটি জেলার আধিকারিকরা বলেছেন যে দলগুলি এই সময়কালে মাঠে থাকবে তা পরীক্ষা করার জন্য যে কারফিউ আদেশ লঙ্ঘন করা হয়নি এবং লোকেরা অপ্রয়োজনীয়ভাবে…
Read More
দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও বাড়ছে করোনা

দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও বাড়ছে করোনা

দেশের সাথে  রাজ্যে  হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা গ্রাফ। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন যা গত রিপোর্টের থেকে ২৮.০২ শতাংশ বেশি।  স্বাস্থ্য দফতরের  রিপোর্ট অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪২১, গত সপ্তাহে যে সংখ্যাটা ছিল ১৪ হাজার ২২। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। বুধবারের তুলনায় পজিটিভিটি রেট বেড়েছে কিছুটা। বুধবার যে হার ছিল ২৩.১৭ শতাংশ, বৃহস্পতিবার সেটাই বেড়ে হয়েছে ২৪.৭১ শতাংশ। পাশাপাশি সংখ্যা বাড়ছে ওমিক্রন আক্রান্তও।  দেশে ওমিক্রন আক্রান্ত ৩ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায়  দেশে মৃত্যু হয়েছে মোট ৩০২ জনের। করোনা পরিস্থিতির কথা…
Read More
বুস্টার ডোজ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের তরফে

বুস্টার ডোজ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের তরফে

ঘোষিত হয়েছিল আগেই, এবার ঘোষণা মতো চলতি মাসেই শুরু হতে চলেছে 'প্রিকশন' বা 'বুস্টার' ডোজ। আগামী ১০ জানুয়ারী থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিনের 'প্রিকশন' বা 'বুস্টার' ডোজ। এই টিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্নের শেষ নেই। নাম নথিভুক্তর প্রশ্ন থেকে শুরু করে কোন ভ্যাকসিন দেওয়া হবে, সবকিছু নিয়ে ছিল আলোচনা। তবে কেন্দ্রীয় সরকার আপাতত মুশকিল আসান করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছে যে, করোনা টিকার তৃতীয় ডোজ বা প্রিকশন ডোজ নেওয়ার জন্য নতুন করে কোউইন পোর্টালে নাম রেজিস্টার করতে হবে না। এতে ষাটোর্ধ্বদের অনেক সুবিধা হবে বলেই ধারণা। কেন্দ্রীয় বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়ার জন্য…
Read More