দেশ

বিগত সময় ধরে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যকে চিঠি কেন্দ্রের তরফে

বিগত সময় ধরে দৈনিক করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় রাজ্যকে চিঠি কেন্দ্রের তরফে

বিগত মাস ধরে স্বস্তি দিয়ে দেশে ও রাজ্যে নিম্ন গতিতে রয়েছে করোনা সংক্রমণের সংখ্যা। কিন্তু অনেক আগে অনুমান করা হয়েছিল যে উৎসব মরসুমে এবং বিয়ের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংক্রমণ বৃদ্ধি পাবে। এদিকে আবার চালু করা হয়েছে লোকাল ট্রেন। কিন্তু এই সময় যেমন আশঙ্কা করা হয়েছিল তেমন সংক্রমণে বৃদ্ধির লক্ষ্য করা যাচ্ছে না। এর সব থেকে বড় কারণ হল রাজ্যে করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়া হয়েছে পুজোর পরেই। কেন এই সিদ্ধান্ত বা এখন এই ব্যাপারে কী করা উচিত সেই ব্যাপারে পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠালো কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর। করোনাভাইরাস পরীক্ষা কমিয়ে দেওয়ার জন্য এখন দেশে বা রাজ্যগুলিতে সঠিক ভাইরাস পরিস্থিতির তথ্য সামনে…
Read More
ওমিক্রনের সংক্রমণ রোধে চাওয়া হলো বুস্টার ডোজের অনুমোদন

ওমিক্রনের সংক্রমণ রোধে চাওয়া হলো বুস্টার ডোজের অনুমোদন

বিশ্ব জুড়ে চিন্তা বাড়ছে করোনা সংক্রমণের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ মেলায় দেশজুড়ে বুস্টার ডোজের চাহিদা বেড়েছে। এবার ডিসিজিআইয়ের কাছে বুস্টার ডোজ হিসেবে কোভিশিল্ড ব্যবহারের অনুমোদন চাইল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কেরল, কর্ণাটক, রাজস্থান, ছত্তীশগড় ইতিমধ্যেই কেন্দ্রের কাছে বুস্টার ডোজ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। ওমিক্রন সংক্রণের কথা মাথায় রেখে বুস্টার ডোজ ব্যবহার করার অনুমোদন দেওয়ার কথা সিরামের তরফে জানানো হয়েছে। করোনা টিকার দু’টি ডোজ সম্পন্ন হওয়া ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিতে আর্জি জানানো হয়েছে৷ বিদেশ থেকে বিমানে দেসে ফেরা যাত্রীদের প্রথম দিন পরীক্ষা করেই ৬ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। বিভিন্ন দেশ থেকে আসা…
Read More
ধোঁয়াশা কাটলোনা স্পুটনিকের শংসাপত্র নিয়ে

ধোঁয়াশা কাটলোনা স্পুটনিকের শংসাপত্র নিয়ে

বেশ কিছু ভ্যাকসিন ছাড়পত্র পেলেও এখনও শংসাপত্র মেলেনি স্পুটনিক-ভি ভ্যাকসিনের। পরীক্ষায় অংশ নিলেও এখনো সফলতা পায়নি পুরোপুরি। স্পুটনিক-ভি ভ্যাকসিন আর সেই কারণে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। তাই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানাতে আরো একমাস সময় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতায় রুশ টিকা স্পুটনিক ভি-এর পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও মেলেনি সরকার অনুমোদিত শংসাপত্র। এই ইস্যুতেই আদালতের দ্বারস্থ হয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। তার প্রেক্ষিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি। তার আগে রিপোর্ট এসে গেলে শুনানি হবে। এতদিন হয়ে যাওয়ার পরও কেন তাঁদের শংসাপত্র দেওয়া হল না এই প্রশ্ন আজ করে আদালত। যার উত্তরে…
Read More
ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, শনিবার থেকে বঙ্গে প্রবল ঝড়বৃষ্টি

ক্রমশই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, শনিবার থেকে বঙ্গে প্রবল ঝড়বৃষ্টি

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। দুর্যোগের আশঙ্কা বাংলাতেও। শনি এবং রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা।  দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য বঙ্গপোসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপটি বর্তমানে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঘন্টায় ৩৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। শক্তি সঞ্চয় করে শুক্রবার সন্ধেয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ‘জাওয়াদে’র অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে পৌঁছবে। সেখান থেকে আবার গতিপথ পরিবর্তন করবে। এবার অভিমুখ উত্তর ও উত্তর-পূর্ব দিক। শনিবার দুপুরের পর এটি…
Read More
জাগছে নতুন আশংকা, এবার দেশেও খোঁজ মিললো ওমিক্রনের

জাগছে নতুন আশংকা, এবার দেশেও খোঁজ মিললো ওমিক্রনের

সদ্য মাত্রই দেশ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ থেকে সমালে উঠছিলো ধীরে ধীরে। এরই মাঝে হলো গোটা বিশ্ব জুড়ে এখন করোনাভাইরাসের নতুন প্রজাতির আতঙ্ক বহাল। কিন্তু একটা স্বস্তি ছিল যে এখনও পর্যন্ত সেই নতুন প্রজাতির খোঁজ ভারতে মেলেনি। কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যে ওমিক্রন ভারতে এখনো পর্যন্ত মেলেনি কিন্তু সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে করা বিধি নিষেধ পালন করে। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকলো না, কারণ ইতিমধ্যেই আশঙ্কা সত্যি হয়ে গিয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে ভারতে ইতিমধ্যেই ঢুকে পড়েছে এই নতুন প্রজাতি। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, দেশে দুজন এই করোনাভাইরাস নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন এবং তারা দুজনেই কর্নাটকের বাসিন্দা। বছর ৪৬ এবং…
Read More
প্রকাশ্যে এলো কোভিশিল্ডের কার্যকারিতা

প্রকাশ্যে এলো কোভিশিল্ডের কার্যকারিতা

করোনা সংক্রমণকে রোধ করার প্রধান উপায় টিকাকরণ। দেশ জুড়ে চলছে টিকাকরণের প্রক্রিয়া। চলতি বছর জানুয়ারি মাস থেকে শুরু হওয়া টিকাকরণ কর্মসূচির কেটে গিয়েছে প্রায় ১১ মাস। ইতিমধ্যেই ভারতে দেখেছে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ। সেই ঢেউয়ের মাঝে টিকাকরণ কতটা সার্থক তার একটা সামগ্রিক চিত্র ধরা পড়ল। ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া নির্মিত করোনা ভ্যাকসিন কোভিশিল্ড দ্বিতীয় ঢেউয়ে কতটা কার্যকরী হয়েছে তার তথ্যই সামনে এসেছে। বিশ্বখ্যাত বিজ্ঞান ম্যাগাজিন ল্যানসেট এই তথ্য দিয়েছে। জানা গিয়েছে, সম্পূর্ণ টিকা প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে করোনাভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড ৬৩ শতাংশ কার্যকরী। পাশাপাশি আরও জানা গিয়েছে, মাঝারি অথবা একটু বেশি সংক্রমিত রোগের ক্ষেত্রে এই টিকা ৮১ শতাংশ কার্যকর। এই প্রেক্ষিতে…
Read More
দেশের করোনা সংক্রমণে অ্যাকটিভ রোগীর সংখ্যা নিম্নমুখী

দেশের করোনা সংক্রমণে অ্যাকটিভ রোগীর সংখ্যা নিম্নমুখী

গোটা দেশ জুড়ে বাড়তে থাকা কারণে সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই আজ দেশবাসী আরো বেশি স্বস্তি পেল। কারণ আজ দৈনিক আক্রান্তের পাশাপাশি অ্যাক্টিভ দেশের সংখ্যা বিরাট কমে গিয়েছে। এই প্রথমবার দেশের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষের নীচে নেমেছে। তুলনায় অনেক কম দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাও। তবে এখনই অসচেতন হওয়ার কোন কারণ দেখছেন না বিজ্ঞানী এবং গবেষকরা কারণ ওমিক্রন আতঙ্ক ভরপুর। আজ দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৯৫৪ জন, এবং এই একই সময়ে মৃত্যু হয়েছে ২৬৭ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৯৬ হাজার ৭৭৬ জন এবং মৃত্যু…
Read More
সর্বনিম্ন দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

সর্বনিম্ন দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

ধীরে ধীরে করোনা সংক্রমণ মুক্ত হতে চলছে দেশ। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্ক রয়েছে কিন্তু তার মধ্যেই দেশের দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমল অনেকটাই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা সাত হাজারের নিচে নেমে গিয়েছে। দৈনিক মৃত্যুও কমেছে ২০০-র নীচে। সব মিলিয়ে বড় রকমের শান্তি পেয়েছে দেশবাসী। যদিও এখনই আগের মতো হাল ছেড়ে দেওয়ার কোন ব্যাপার হয়নি বলে বারবার সতর্ক করছেন বিজ্ঞানী এবং গবেষকরা। আজকের ভারতের করোনাভাইরাস তথ্য বলছে, একদিনে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১৯০ জনের। সব মিলিয়ে ভারতের মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ জন এবং মোট মৃত্যু…
Read More
বাড়তে চলেছে ওমিক্রনের আশংকা, সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

বাড়তে চলেছে ওমিক্রনের আশংকা, সংক্রমণ রুখতে বিশেষজ্ঞদের পরামর্শ

সদ্যমাত্রই সামলে করোনা সংক্রমণ থেকে সামলে উঠছে ভারত। এরই মাঝে আবার বাড়ছে নতুন উদ্বেগ।ভারতে ক্রমশ জাঁকিয়ে বসেছে ওমিক্রন আতঙ্ক। ইতিমধ্যেই একাধিক দেশে নতুন এই করোনাভাইরাস প্রজাতির খোঁজ মিলেছে যা নিয়ে উদ্বেগের খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দক্ষিণ আফ্রিকায় প্রথম পাওয়া এই নতুন প্রজাতি ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে হংকং থেকে শুরু করে ভারতেও। তাই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সতর্ক হয়ে গিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারতকে সতর্কবাণী দিয়েছে। এই প্রেক্ষিতে নতুন এই করোনাভাইরাস প্রজাতির রুখতে কোনটা করা উচিত বা উচিত নয় সেই সংক্রান্ত তালিকা সরকারকে দিয়েছে বিশেষজ্ঞদের একাংশ। প্রথমেই তাদের বক্তব্য যে এই সংক্রমণ রুখতে দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানা থেকে নাগরিকদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ…
Read More
ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ডিসেম্বরেই চালু হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল, করোনা আতঙ্ক কাটিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

কমেছে করোনার দাপট, আতঙ্ক কাটছে। দেড় বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক বিমান চলাচলে অনুমোদন দিল কেন্দ্র। ডিসেম্বরের ১৫ তারিখ থেকে চালু হচ্ছে বিদেশে উড়ান পরিষেবা। যদিও এই সিদ্ধান্তের পিছনে কিছু শর্তও রয়েছে।  অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, যে সব দেশে এখনও কোভিড পরিস্থিতি স্বাভাবিক নয়, সেসব দেশ থেকে আপাতত বিমান চলাচল বন্ধই থাকবে।  ক্রিসমাসের আগেই কেন্দ্রের এই সিদ্ধান্ত খুশি অনেকেই। বুধবারই দ্রুত আন্তর্জাতিক বিমান চলাচল চালুর ব্যাপারে ইঙ্গিত মিলেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছিল, নতুন বছর থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান। তার আগে গত সপ্তাহে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, নতুন করে কিছু দেশে করোনার প্রকোপ…
Read More