দেশ

নতুন নির্দেশ এলো রেশন ডিলারদের জন্য

নতুন নির্দেশ এলো রেশন ডিলারদের জন্য

করোনা আবহ থেকে সাধারণ মানুষের রেশন নিয়ে একাধিক নয়া নির্দেশিকা প্রদান করেছে কেন্দ্র। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় নতুন ব্যবস্থায় রেশনে খাদ্যশস্য তোলার জন্য গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য না মিললেও বিকল্প পদ্ধতিতে তাঁদের রেশন দেওয়া হবে। প্রকৃত গ্রাহকরা যাতে রেশন পাওয়া থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সমস্ত রেশন ডিলারদের নির্দেশিকা দেওয়া হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, মূলত বয়সজনিত কারণে একাধিক গ্রাহকের আধার নম্বর ই-পস যন্ত্রে যাচাই করা সম্ভব হচ্ছে না। আবার গ্রামীণ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা যথেষ্ট দুর্বল হওয়ায় আধার কার্ডের নম্বর যাচাই করা নিয়ে সমস্যা হচ্ছে। ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে কোনও গ্রাহক যদি…
Read More
ওমিক্রনের সংক্রমণ নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ওমিক্রনের সংক্রমণ নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ক্রমাগত চিন্তা বাড়ছে দেশের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে ভারতবর্ষে। সম্প্রতি আবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে আরো ২৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ওমিক্রন নিয়ে। তবে আদতে এই নতুন প্রজাতি কতটা উদ্বেগের বা আতঙ্কের আদৌ কারণ আছে? এই প্রশ্নের উত্তর বিবৃতি দিয়ে কার্যত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, আপাতত দেশে যে কজন এই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই সুস্থ আছেন এবং তাদের মৃত উপসর্গ দেখা গিয়েছে। কেউই বিপদের মধ্যে নেই এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল জানান,…
Read More
জীবন পথের সঙ্গী মরণপথেও ছিলেন পাশে, শেষকৃত্য সম্পন্ন হলো বিপিন-মধুলিকার

জীবন পথের সঙ্গী মরণপথেও ছিলেন পাশে, শেষকৃত্য সম্পন্ন হলো বিপিন-মধুলিকার

জীবনের পথচলা একসঙ্গে শুরু করেছিলেন তারা, আবার মৃত্যুও কেড়ে নিলো তাদের একসাথে৷ চোখের জলে শেষ বিদায় ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে৷ ১৭ গান স্যালুট বা তোপ ধ্বনিতে চিরবিদায় জানানো হল সস্ত্রীক সিডিএসকে৷ শুক্রবার বিকেলে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তাঁর৷ একই চিতায় শায়িত হলেন বিপিন ও মধুলিকা রাওয়াত৷ বুধবার দুপুরে সুলুর থেকে কুন্নুর যাওয়ার পথে নীলগিরির উপর ভেঙে পড়ে সিডিএস-এর চপার৷ মৃত্যু হয় সস্ত্রীক জেনারেল রাওয়াত সহ ১৩ জনের৷ বৃহস্পতিবার তামিলনাড়ু থেকে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে আসা হয় তাঁদের মরদেহ৷ আজ বিকেলে সম্পন্ন হল শেষকৃত্য৷ জেনারেল রাওয়াতের শেষ যাত্রায় নেমেছিল মানুষের ঢল৷ কামরাজ…
Read More
জল্পনা উস্কে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন লকেট

জল্পনা উস্কে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন লকেট

রাজ্যে পুরভোটের আগে সরগরম রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি৷ আগামী ১৯ ডিসেম্বর কলকাতার পুরভোট৷ তার আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে অবগত করতে দিল্লি উড়ে গিয়েছিলেন বিজেপি সাংসদদের প্রতিনিধি দল৷ একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে খুঁটিনাটি বিষয় তুলে ধরেন তাঁরা৷ তবে সেই দলে ছিলেন না লকেট চট্টোপাধ্যায়৷ যা নিয়ে শরু হয়েছিল কানাঘুষো৷ এবার যাবতীয় জল্পনায় জল ঢেলে একাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন হুগলীর সাংসদ৷ প্রধানমন্ত্রীর দরবারে গিয়ে বাংলার রিপোর্ট পেশ করলেন তিনি৷ নিজের ফেসবুকে সেই ছবিও পোস্টও করেছেন সাংসদ-অভিনেত্রী৷  প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে আপাতত দিল্লিতেই রয়েছেন দলীয় সাংসদরা৷ সংসদের কাজের ফাঁকেই এদিন সোজা প্রধানমন্ত্রীর দফতরে হাজির হন লকেট চট্টোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর…
Read More
টিকাকরণ নিয়ে ভুল তথ্যের কথা স্বীকার করা হলো কেন্দ্রের তরফে

টিকাকরণ নিয়ে ভুল তথ্যের কথা স্বীকার করা হলো কেন্দ্রের তরফে

করোনা সংক্রমণ রোধের প্রধান উপায় হলো টিকাকরণ, আর এই টিকাকরণ নিয়েই বড় ঘোষণা করা হয়েছিল কেন্দ্র তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রেকর্ড টিকাকরণ হয় ভারতে। কেন্দ্রীয় সরকার ব্যাপকভাবে প্রচার করেছিল। কিন্তু বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করে আসছিল যে এই রেকর্ডে গোঁজামিল আছে। কেন্দ্রীয় সরকারের টিকাকরণ তথ্যে গলদ রয়েছে। কিন্তু সেই সময়ে এই বিষয়ে স্বীকার করে না নেওয়া হলেও এখন তা স্বীকার করছে কেন্দ্র। আর এর মূলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্নের উত্তরেই কার্যত কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটি স্বীকার করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কিছু কিছু জায়গায় তথ্যে গলদ ছিল। আসলে দেশের…
Read More
ওমিক্রন রোধে কড়া নির্দেশ রাজ্যের তরফে

ওমিক্রন রোধে কড়া নির্দেশ রাজ্যের তরফে

যত সময় এগোচ্ছে টোটো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন সংক্রমন ওমিক্রন। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রণ নিয়ে চিন্তা বাড়ছে দিন দিন। প্রথম খোঁজ মেলার পর দেশে একাধিক আক্রান্তের সংখ্যা মিলেছে ইতিমধ্যেই। তাই এই প্রজাতি নিয়ে বাড়তি সতর্কতা আগেই নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেই প্রেক্ষিতে এই প্রজাতি নিয়ে কড়া ব্যবস্থা নিচ্ছে বাংলার সরকার। নজর রাখা হচ্ছে বিমান যাত্রীদের ওপর। এই নয়া করোনা প্রজাতি প্রতিরোধের লক্ষ্যে রাজ্য সরকার আন্তর্জাতিক বিমান যাত্রীদের উপর বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে কলকাতায় যাত্রীদের বিমান বন্দরে আরটিপিসিআর পরীক্ষার ফল নেগেটিভ হলেও তাঁদের শারীরিক অবস্থার ওপর ভবিষ্যতে কিছুদিন নজর রাখার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর জেলা গুলিকে…
Read More
প্রিয় বন্ধুর চলে যাওয়ায় দেশের বড় ক্ষতি বললেন মনদীপ সিং সাধু

প্রিয় বন্ধুর চলে যাওয়ায় দেশের বড় ক্ষতি বললেন মনদীপ সিং সাধু

এখনো অনেকেই বিশ্বাস করে উঠতে পারছেনা তিনি আর নেই৷ দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের অকাল প্রয়াণে শোকের ছায়া সেনা শিবিরে৷ রাওয়াতের মৃত্যু দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে ‘বড় ক্ষতি’ বলে মন্তব্য করেরলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ব্যাচমেট ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু৷ তাঁর কথায়, দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে ‘দূরদর্শী’ রাওয়াতই ছিলেন সঠিক পছন্দ৷  ব্রিগেডিয়ার মনদীপ সিং সাধু (অবসর) পুরনো কথা স্মরণ করে বলেন, দেশ ও সেনাবাহিনীর জন্য কিছু করার লক্ষ্যে অবিচল ছিলেন জেনারেল রাওয়াত৷ একাধিক অভিযানে নেতৃত্ব দেওয়া রাওয়াতের বিপুল অভিজ্ঞতা ছিল৷ দেশের প্রথম সিডিএস হিসাবে তিনি ছিলেন একেবারেই সঠিক পছন্দ৷ মনদীপ আরও বলেন, ‘‘দেশের সেনাবাহিনীকে কী…
Read More
বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন লালুর পুত্র

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলছেন লালুর পুত্র

এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বহু তরুণীর ‘হার্টথ্রব’৷ তাঁকে নিয়ে স্বপ্ন দেখেন অনেকেই৷ তাঁর মিষ্টি হাসি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেককেই আকৃষ্ট করেছে৷ প্রেম নিবেদন করে হোয়াটসঅ্যাপে অজস্র এসএমএস-ও এসেছে তাঁর কাছে৷ আর এই মেসেজ থেকেই স্পষ্ট, তিনি কতটা জনপ্রিয়৷ বিশেষ করে তাঁর এই জনপ্রিয়তা তরণীদের মধ্যে৷ তৎকালীন উপমুখ্যমন্ত্রীকে বিয়ের প্রস্তাব জানিয়ে প্রায় ৪৪ হাজার এসএমএস এসেছিল৷ তিনি আর কেউ নন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব৷ সেই তেজস্বীই এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন৷ কিন্তু পাত্রী কে?   দিল্লিতে তেজস্বীর এনগেজমেন্ট পার্টি৷ তবে কার সঙ্গে যাদব পরিবারের ছোট ছেলে বাগদান সারতে চলেছেন সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি৷…
Read More
বন্ধ হলো কর্মকান্ড আচমকাই বিস্ফোরণ ঘটলো দিল্লিতে

বন্ধ হলো কর্মকান্ড আচমকাই বিস্ফোরণ ঘটলো দিল্লিতে

এদিন দিল্লিবাসীর জন্য দিনের শুরুটাই হলো এক ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে। আচমকাই বিস্ফোরণ, দিল্লিতে ব্যাহত হলো সমস্ত কর্মকান্ড, থমকে গেলো সব কিছু। এদিন সকালে হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে রাজধানী দিল্লির রোহিণী আদালত। বিরাট শব্দের কেঁপে ওঠে আদালত চত্বর এবং স্বাভাবিক ভাবেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ইতিমধ্যে সেখানে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। যদিও কী ভাবে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। রোজকারের মতো এদিনও আদালত চত্বরে কাজ শুরু হয়ে যায় নির্দিষ্ট সময়ে। কিন্তু সকাল সাড়ে ১০ টা নাগাদ বিরাট শব্দে কেঁপে ওঠে আদালত চত্বর। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে এবং…
Read More
স্বামীর পাশাপাশি মধুলিকাও দেশ সেবা করে গেছেন অন্যভাবে

স্বামীর পাশাপাশি মধুলিকাও দেশ সেবা করে গেছেন অন্যভাবে

আচমকাই এক মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভিত গোটা দেশ, এখনো অনেকেই মেনে নিতে পারেনি ঘটে যাওয়া ঘটনার সত্যতাকে। গতপরশু হঠাৎই হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের সিডিএস বিপিন রাওয়াতের। সেই হেলিকপ্টারে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও, তিনিও প্রাণ হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। বিপিন রাওয়াতের ব্যাপারে দেশের মানুষ অবগত থাকলেও অনেকেই জানেন না যে, তাঁর স্ত্রী মধুলিকাও দেশের সেবা করতেন, কিন্তু সেটা একটু অন্যভাবে। যুদ্ধক্ষেত্রে বা সীমান্তে দাঁড়িয়ে নয়, ভারতীয় সেনাবাহিনীর পরিবারের পাশে দাঁড়িয়ে এবং তাদের জীবনের বড় ভরসা হয়ে দেশসেবা করতেন তিনি। আসলে বিপিন রাওয়াতের স্ত্রী একজন সমাজসেবী হিসেবে খ্যাত ছিলেন। সেনাবাহিনীর শহীদদের বিধবা স্ত্রীদের জন্য বা শহীদ সেনা কর্তা ও জওয়ানদের…
Read More