11
Jan
সম্প্রতি বেশ কিছুদিন আগেই করোনা সংক্রমণে আক্রান্তদের জন্য হোম আইনসোলেশনের নিয়মে বদল এনেছিল কেন্দ্র সরকার৷ এবার কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে হোম আইনসোলেশনের নিয়ম বদল করল রাজ্য স্বাস্থ্য দফতর৷ নয়া নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইনসোলেশন বা কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের রিপোর্ট পজেটিভ আসার পর সাত দিন আইসোলেশনে থাকতে হবে৷ এই সাতদিনের মধ্যে টানা তিনদিন জ্বর না এলে আইসোলেশন শেষ হয়ে যাবে৷ সাতদিন আইসোলেশন শেষ হওয়ার পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না৷ মৃদু উপসর্গ ছাড়া যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের অক্সিজেনের সাহায্য ছাড়া পর পর তিন দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিনের পর…
