দেশ

অর্থমন্ত্রীর তরফে ডিজিটাল কারেন্সি নিয়ে বড় ঘোষণা

অর্থমন্ত্রীর তরফে ডিজিটাল কারেন্সি নিয়ে বড় ঘোষণা

বাজেট অধিবেশন শুরু হয়ে রদবদল হয়েছে একাধিক জিনিসে৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সঙ্গে রয়েছে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দুয়ারে অস্বস্তি বাড়িয়ে রেখেছে করোনা৷ রয়েছে পাঁচ রাজ্যের ভোট৷ এই আবহে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ২০২২-২৩ সালের এই বাজেট মোদি সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের৷ কারণ, টানা দু’বছর করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি, জীবন-জীবিকায় প্রভাব৷ শিক্ষা, স্বাস্থ্যও মুখ থুবড়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে ভারসাম্যের বাজেট প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গোটা দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানান, দেশজুড়ে চালু হবে 5G পরিষেবা। দেশের প্রান্তিক এলাকাগুলিতে ইন্টারনেট পৌঁছে দিতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। ২০২৫ সালের মধ্যে সব গ্রামে অপটিকাল ফাইবার পরিষেবা পৌঁছে দেওয়া…
Read More
খুলে গেলো শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হলো ক্লাস

খুলে গেলো শিক্ষা প্রতিষ্ঠান, শুরু হলো ক্লাস

রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো কিছুটা টালবাহানা চলছে৷ গোটা বিষয়টা রয়েছে আলোনার স্তরে৷ কিন্তু করোনার প্রভাব কিছুটা কমতেই বেঙ্গালুরুতে খুলে দেওয়া হল স্কুল৷ কোভিডবিধি মেনে স্কুলে গিয়ে ক্লাস করছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা৷ স্কুল খোলায় স্বভাবতই খুশি অভিভাবকরাও৷  বেঙ্গালুরুর মতো এ রাজ্যেও স্কুল খুলে দেওয়া হোক৷ শিশু চিকিৎসক থেকে শিক্ষক মহল, দাবি তুলেছে সমাজের অধিকাংশ৷ বেঙ্গালুরুর শিবাজীনগর এলাকার সরকারি একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা বলেন, ‘‘কোভিডবিধি মেনেই আমরা স্কুলে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পঠনপাঠন শুরু করলাম৷ তবে এখনই আপার কিন্ডারগার্টেন (ইউকেজি) এবং লোয়ার কিন্ডারগার্টেন (এলকেজি)শিশুদের স্কুলে ডাকা হচ্ছে না।’’   এদিকে স্কুলে আসতে পেরে দারুণ খুশি…
Read More
কোভিড বিধি মেনে খোলা হলো পুরির মন্দির

কোভিড বিধি মেনে খোলা হলো পুরির মন্দির

কড়া নিধিনিষেধের ফলে বেশ কিছুটা আয়ত্তে এসছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা স্ফীতি কিছুটা কমতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরী ও তারাপীঠ মন্দিরের দরজা৷ আজ থেকে খুলল জগন্নাথ মন্দির ও বীরভূমের তারাপীঠ৷ পুরোপুরি তুলে দেওয়া হল করোনা বিধি৷ মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবেই মন্দিরে আসতে পারবেন ভক্তরা৷  করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই খুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির। দীর্ঘ ১ মাস পর বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা। তবে মন্দিরে ঢুকতে গেলে নামতে হচ্ছিল একাধিক শর্ত। করোনাবিধি মেনেই চলছিল মন্দির৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আরও একবার মন্দির বন্ধ…
Read More
আগামী কয়েক বছরের কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী

আগামী কয়েক বছরের কর্মসংস্থান নিয়ে বড়ো ঘোষণা করলেন অর্থমন্ত্রী

শুরু হয়েছে দেশের নতুন অর্থ বর্ষের অধিবেশন। দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম বৃদ্ধির প্রেক্ষাপটে লোকসভায় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেটের শুরুতেই তিনি বলেন, যাঁরা অতিমারির মধ্যে অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই৷ আগামী ১০০ বছরে ভারত কী হবে, তাঁর রূপরেখা দিয়েছে প্রধানমন্ত্রী৷ অর্থমন্ত্রী জানান, চলতি বছর আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হতে পারে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন তিনি৷ জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে৷  এছড়াও আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে…
Read More
ফিরছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি

ফিরছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি

শুরু হয়েছে দেশের নতুন বছরের বাজেট অধিবেশন৷ আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি৷ সঙ্গে রয়েছে ৪৫ বছরের রেকর্ড বেকারত্ব৷ দুয়ারে অস্বস্তি বাড়িয়ে রেখেছে করোনা৷ রয়েছে পাঁচ রাজ্যের ভোট৷ এই আবহে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ ২০২২-২৩ সালের এই বাজেট মোদি সরকারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জের৷ কারণ, টানা দু’বছর করোনার পরিস্থিতিতে দেশের অর্থনীতি, জীবন-জীবিকায় প্রভাব৷ শিক্ষা, স্বাস্থ্যও মুখ থুবড়ে পড়েছে৷ এই পরিস্থিতিতে ভারসাম্যের বাজেট প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ সংসদে চতুর্থবার কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি৷ ভারত ধীরে ধীরে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হয়ে উঠছে৷ গরিবদের জীবনে বদল আনা হচ্ছে৷ দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে৷
Read More
কি কি বদল হতে চলেছে নতুন বাজেটে, প্রতীক্ষায় গোটা দেশ

কি কি বদল হতে চলেছে নতুন বাজেটে, প্রতীক্ষায় গোটা দেশ

গতকালই নতুন বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে দেশে৷ আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা৷ চতুর্থ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ গত দুই বছর ধরে কোভিডের আক্রমণে টালমাটাল দেশের অর্থনীতি৷ এই অবস্থাকে সামনে রেখে বাজেট পেশ করা নিশ্চিত ভাবেই চ্যালেঞ্জের৷ কোভিড মোকাবিলা করে অর্থনীতিকে চাঙ্গা করাই লক্ষ্য অর্থমন্ত্রীর৷ বিনিয়োগ বৃদ্ধি থেকে কর্মসংস্থান, বিভিন্ন বিষয়ে নজর থাকবে তাঁর৷ আর তাঁর দিকে নজর থাকবে গোটা দেশের৷  এ বছরের বাজেট কেমন হবে, কিছুটা হলেও সেই ইঙ্গিত গতকাল মিলেছে৷ অর্থমন্ত্রী সংসদে যে আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন, তাতে আগামী অর্থবর্ষে দেশের অর্থনৈতিক গতিবিধির কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আগামী অর্থবর্ষে ভারতের…
Read More
আজ থেকে শুরু বাজেট অধিবেশন

আজ থেকে শুরু বাজেট অধিবেশন

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে শুরু হলো বাজেট অধিবেশন৷ দুই পর্বে বাজেট অধিবেশন হবে৷ অধিবেশনের সূচনায় ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা অতিমারীর তৃতীয় বর্ষ চলছে৷ এই সময়ের মধ্যে দেশবাসীকে আরও বেশি কর্তব্যপরায়ণ হতে দেখেছি৷ আজ ভারত স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছে৷ সংসদ ভবনের ঐতিহাসিক সেন্ট্রাল হল থেকে প্রত্যেক ভারতবাসীকে অভিনন্দন জানাই৷ দেশের স্বাধীনতা সংগ্রামীদের শতকোটি প্রণাম জানাই৷ যাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন৷ স্বাধীনতার ৭৫ তম বর্ষে দেশের বিকাশ যাত্রায় যোগদান করা সকল মহানুভবের প্রতিও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি৷  রাষ্ট্রপচি আরও বলেন, আজাদির অমৃত মহোৎসবে গুরু তেগ বাহুদুরের ৪০০ তম আবির্ভাব দিবস, শ্রী অরবিন্দের ১৮৫…
Read More
দুর্ঘটনা রাখতে তৎপর হলো রেল কতৃপক্ষ

দুর্ঘটনা রাখতে তৎপর হলো রেল কতৃপক্ষ

প্রতিনিয়ত বেড়ে চলেছে রেল দুর্ঘটনা৷ এই দুর্ঘটনা এড়াতে তৎপর হল রেল৷ রেলযাত্রাকে আরও নিরাপদ করতে জোরকদমে চলছে রেল লাইন ইন্টার লকিংয়ের কাজ৷ এই কাজের জন্যেই বাতিল করা হল দূরপাল্লার বেশ কিছু ট্রেন৷ ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য ইন্টার লকিংয়ের কাজ শুরু হয়েছে। তাই, ৩১ জানুয়ারি সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী এবং দক্ষিণ ভারতগামী এক্সপ্রেস ট্রেন। দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে- এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা। •    ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আপ ও ডাউন শালিমার-পুরী…
Read More
আরো একবার কংগ্রেসের তরফে অমর জওয়ান জ্যোতি জ্বালানো হবে আগামী মাসেই

আরো একবার কংগ্রেসের তরফে অমর জওয়ান জ্যোতি জ্বালানো হবে আগামী মাসেই

আচমকাই কেন্দ্র সরকারের নতুন ঘোষণায় ক্ষুব্ধ হলো কংগ্রেস৷ বন্ধ হলো দীর্ঘ পঞ্চাশ বছরের জিনিস৷ পাঁচ দশক পর দিল্লি গেটে নিভেছে ইন্দিরা আমলের অমর জওয়ান জ্যোতি৷ অমর জওয়ান জ্যোতিকে মিলিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অনির্বাণ শিখার সঙ্গে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে কংগ্রেস৷ প্রতিবাদে সোচ্চার হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তাই দিল্লিতে না হলেও ছত্তিশগঢ়ে ফের অমর জওয়ান জ্যোতি জ্বালাতে মরিয়া সোনিয়া-তনয়৷ ইতিমধ্যেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেলের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ রাজ্যে অমর জ্যোতি প্রজ্বলনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ শহিদ স্মৃতি সৌধ স্থাপনের জন্য ভূমিপুজো করবেন রাহুল গান্ধী৷  ১৯৭১ সালে বাংলাদেশের…
Read More
সুপ্রিম কোর্ট বাতিল করল মহারাষ্ট্রের ১২ জন বিজেপি বিধায়কের ১ বছরের সাসপেনশন

সুপ্রিম কোর্ট বাতিল করল মহারাষ্ট্রের ১২ জন বিজেপি বিধায়কের ১ বছরের সাসপেনশন

অসংযত আচরণের জন্য ১২ জন বিজেপি বিধায়ককে এক বছরের জন্য বরখাস্ত করার মহারাষ্ট্র বিধানসভার প্রস্তাব সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সুপ্রিম কোর্ট বলেছে,"অধিবেশনের বাইরে বিধায়কদের বরখাস্ত করা অসাংবিধানিক এবং বেআইনি।" যদিও নিয়ম বলছে স্থগিতাদেশ অধিবেশনের জন্য হতে পারে, ১২ জন বিধায়ককে অধিবেশনের বাইরে এক বছরের জন্য বরখাস্ত করা হয়েছিল। স্পিকারের চেম্বারে প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সাথে "দুর্ব্যবহার" করার অভিযোগে রাজ্য সরকার তাদের গত বছর ৫ জুলাই বিধানসভা থেকে বরখাস্ত করেছিল। সেই 12 জন বিধায়ক হলেন সঞ্জয় কুটে, আশিস শেলার, অভিমন্যু পাওয়ার, গিরিশ মহাজন, অতুল ভাটখালকর, পরাগ আলাভানি, হরিশ পিম্পলে, যোগেশ সাগর, জয় কুমার রাওয়াত, নারায়ণ কুচে, রাম সাতপুতে এবং বান্টি ভাংদিয়া।…
Read More