দেশ

অবশেষে দোষী সাব্যস্ত হলেন লালু

অবশেষে দোষী সাব্যস্ত হলেন লালু

সম্প্রতি জামিন মিলেছিল। কিছুদিনের জন্যে হলেও মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু জামিন পেয়েও মুক্তি মিললো না, অবশেষে দোষী সাব্যস্ত হলেন তিনি। অবশেষে প্রমানিত হলো যে তিনি দোষী। কথা হচ্ছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব কে নিয়ে। পশুখাদ্য দুর্নীতি সংক্রান্ত চার মামলায় দোষী সাব্যস্ত ছিলেন তিনি কিন্তু চারটেতেই পেয়েছিলেন জামিন। তবে পঞ্চম মামলায় ফের দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। তাঁকে দোষী সাব্যস্ত করল সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি তাঁর সাজা ঘোষণা হওয়ার কথা। আগের মামলাগুলি থেকে গত বছর এপ্রিলে জামিন পেয়েছিলেন তিনি, তার পর থেকেই রয়েছেন জেলের বাইরেই। এবার ফের একবার জেলে যেতে হতে পারে তাঁকে। পশুখাদ্য…
Read More
নেই কোভিড বিধি!‌ অবাধে প্রবেশ করা যাবে পুরীর মন্দিরে

নেই কোভিড বিধি!‌ অবাধে প্রবেশ করা যাবে পুরীর মন্দিরে

কোভিডের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের গোড়ায় খুলেছে পুরীর জগন্নাথ মন্দির। খুশি হয়েছিলেন পুণ্যার্থীরা। তবে জারি ছিল কড়া কোভিড প্রটোকল। মন্দিরে প্রবেশে বাধ্যতামূলক ছিল নেগেটিভ আরটি-পিসিআর (RT-PCR) রিপোর্ট অথবা সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র। এবার এই বিধিও শিথিল করল মন্দির কর্তৃপক্ষ।প্রায় দু’বছর পর আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পুণ্যার্থীদের জন্য কার্যত অবাধ হচ্ছে মন্দিরে প্রবেশ। আগামী ১৯ ফেব্রুয়ারিতে জগন্নাথ মন্দির দর্শনে পুরীতে আসছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার আগে বৈঠকে বসেন পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সেখানেই সিদ্ধান্ত হয়, এবার থেকে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশে সম্পূর্ণ টিকাকরণের শংসাপত্র বা নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট, কোনও কিছুই লাগবে না। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম। মন্দির…
Read More
স্বস্তি দিয়ে ঊর্ধমুখী দেশের সুস্থতার সংখ্যা

স্বস্তি দিয়ে ঊর্ধমুখী দেশের সুস্থতার সংখ্যা

বেশ খানিকটা স্বস্তি মিলল করোনা দেশের সংক্রমনের সংখ্যায়। মৃত্যুর সংখ্যা কমলেও তা নিয়ে চিন্তা এখনও রয়ে যাচ্ছে। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৩৫ হাজারের নীচে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের, যা আগের তুলনায় অনেকটাই কম। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দেশে…
Read More
দেশ জুড়ে চলতে থাকা হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

দেশ জুড়ে চলতে থাকা হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ শুরু হয়েছে শিক্ষা না হিজাব নিয়ে। শুরু হয়েছে বিতর্ক, উঠছে অভিযোগ। শরিয়ত নয়, মানতে হবে দেশের সংবিধান। উত্তরপ্রদেশ ভোটের আবহেই হিজাব বিতর্ক নিয়ে মুখ খুললেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সম্প্রতি কর্নাটকে যে ঘটনা ঘটেছে এবং তা নিয়ে যে বিতর্ক চলছে, সেই নিয়েই মুখ খুলে কড়া বার্তা দিলেন তিনি। স্পষ্ট করলেন, দেশের সংবিধান মেনে চলতে হবে। গজওয়া-ই-হিন্দ স্থাপন করার স্বপ্ন কখনই সফল হবে না ভারতবর্ষে। কর্ণাটকের কলেজে হিজাব পরা ছাত্রীদের প্রবেশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। হিজাব পরে কলেজে ঢোকা যাবে না, এই আওয়াজ তুলে বিক্ষোভ শুরু হয়। হিন্দুত্ববাদী একদল পড়ুয়া গেরুয়া উত্তরীয় পরে এবং জয়…
Read More
বুধবার থেকে কর্নাটকে খুলছে ১১–১২ ক্লাস, কড়া নিরাপত্তার নির্দেশ

বুধবার থেকে কর্নাটকে খুলছে ১১–১২ ক্লাস, কড়া নিরাপত্তার নির্দেশ

হিজাব বিতর্কের সুরাহা হয়নি এখনও। মামলা চলছে কর্নাটক হাইকোর্টে। এর মধ্যেই বুধবার থেকে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং কলেজ খুলছে কর্নাটকে। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।  তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, হিজাব ব্যবহার নিয়ে শিগগিরই কিছু কার্যকর প্রক্রিয়া ঘোষণা করা হবে। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, যে হাইকোর্টের রায়কে মেনে চলতে হবে প্র‌ত্যেক পড়ুয়ার। হাইকোর্টে এই হিজাব পরার অধিকার দাবি করে মামলা করেছেন বেশ কয়েক জন ছাত্রী। রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। তার পরেই সিদ্ধান্ত নেন, কর্নাটকে প্রি–ইউনিভার্সিটি কোর্স (‌অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী)‌ পড়ানো হয়, এমন কলেজ খুলে দেওয়া…
Read More
অনলাইন শিক্ষায় যেনো ডিজিটাল বিভাজন না থাকেঃ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

অনলাইন শিক্ষায় যেনো ডিজিটাল বিভাজন না থাকেঃ উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু

সোমবার সহ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু বলেছেন যে যখন কেন্দ্রীয় ও রাজ্য সরকার ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য ব্যবস্থা নিচ্ছে, তখন এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে কোনও ডিজিটাল বিভাজন যেন না থাকে। এটি নিশ্চিত করার জন্য, ভাইস প্রেসিডেন্ট বিশেষ করে গ্রামীণ এলাকায় এবং প্রত্যন্ত জায়গাগুলিতে ইন্টারনেটে অ্যাক্সেস বাড়ানোর জন্য এবং 'শিক্ষাগত অভিজ্ঞতার কেন্দ্রবিন্দুতে অন্তর্ভুক্তি বজায় রাখার' আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ(এনআইটিটিটিআর)-এ স্পোর্টস সেন্টারের উদ্বোধন করার সময়, মিঃ ভেঙ্কাইয়া নাইডু শিক্ষার উপর মহামারীর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেছিলেন যে স্কুল বন্ধ হওয়ার ফলে মেয়েরা এবং সুবিধাবঞ্চিত সকল শিশুরা এতে প্রভাবিত হয়েছে। ভাইস প্রেসিডেন্ট এনআইটিটিটিআর-এর ওপেন…
Read More
নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা

ইসরোর মুকুটে নয়া পালক। নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে ৩টি উপগ্রহ পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৫.৫৯ মিনিটে মহাশূন্যে পাড়ি দেয় ইসরোর PSLV-C52 রকেট। এরমধ্যে রয়েছে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ‘EOS-04’। প্রায় ১ হাজার ৭০০ কিলোগ্রাম ওজনের ওই উপগ্রহটি কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের সাহায্য করতে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে। এদিন পিএসএলভি চেপে কক্ষপথের উদ্দেশে পাড়ি দেয় ‘INSPIRE-1’ এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট ‘আইএনএস-২বি’ নামের আরও দু’টি অপেক্ষাকৃত ছোট কৃত্রিম উপগ্রহ। আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে ওই দুই…
Read More
কেন্দ্রের তরফে বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশিকা

কেন্দ্রের তরফে বুস্টার ডোজ নিয়ে নতুন নির্দেশিকা

করোনা সংক্রমণকে রোধ করতে টিকাকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোভিড আটকাতে দ্বিতীয় টিকার পাশাপাশি এখন দেশে চলছে বুস্টার ডোজ। আবার ১৮ বছরের নীচের বয়সিদের টিকা দেওয়ার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। কিন্তু সাধারণ জনতা কি এখন পাবে বুস্টার ডোজ? না পেলে কবে পাবে? সেই প্রশ্ন এখন ইতিউতি। অবশেষে এই প্রশ্ন জবাব মিলল কেন্দ্রীয় সরকারের থেকে। জানান হল, আপাতত এই নিয়ে কোনও রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি তাদের তরফে। তবে পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশে কোভিড যোদ্ধা, বয়স্ক এবং কোমরবিডিটি রয়েছে এমন মানুষদের বুস্টার টিকা দেওয়া হচ্ছে। তবে কেন্দ্র জানাচ্ছে, এমনও অনেক মানুষ আছেন যারা বুস্টার নিতে আসছেন না। সেক্ষেত্রে সেই সব মানুষদের টিকা নিতে উৎসাহিত…
Read More
ক্রমাগত দেশে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা

ক্রমাগত দেশে বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা

সংক্রমণের সংখ্যা কমলেও দেশে লামাগছাড়া ভাবে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা। এখনও প্রায় লাগামছাড়া দৈনিক মৃত্যু। আজ ১ হাজার ২০০ ছাড়িয়ে গিয়েছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ কিছুটা কমেছে তুলনায়। তবে আজ দৈনিক আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি একটু একটু করে হয়তো ভাল জায়গায় ফিরছে কিন্তু কাঁটা সেই মৃত্যুই। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আবার চলতি টিকাও তা ঠেকাতে পারবে না বলেই অনুমান। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা…
Read More
বিতর্ক বাড়ছে শিক্ষ না হিজাব নিয়ে

বিতর্ক বাড়ছে শিক্ষ না হিজাব নিয়ে

বড় আকার ধারণ করছে হিজাব না শিক্ষার বিতর্ক। কর্ণাটকে বিগত কয়েক মাস ধরে যা চলছে তার আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে। কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নাগাড়ে একাধিক ঘটনা ঘটছে যেখানে হিজাব পরা মুসলিম ছাত্রীদের দেখলেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে না। 'জয় শ্রীরাম' স্লোগান তোলা হচ্ছে। গতকাল এই ঘটনায় নয়া মোড় আসে যখন এক মুসলিম ছাত্রী তাদের পালটা 'আল্লাহু আকবর' স্লোগান দেয়। এই নিয়ে এখন উত্তাপ। এই ইস্যুতে এবার মুখ খুললেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। গতকালের ঘটনাকে তিনি ভয়ঙ্কর বলে অ্যাখ্যা দিয়েছেন। কর্ণাটকের ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টুইট করে লিখেছেন, হিজাব পরলে যে মেয়েদের কলেজে…
Read More