15
Jun
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ায় চলতি মাসের শেষের দিকেই দেশে হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন৷ পূর্বেই ঘোষণা হয়েছে তার দিনক্ষণ৷ এবার সামনেই রাষ্ট্রপতি নির্বাচন৷ তাঁর ঠিক আগে বিরোধী ঐক্যের সলতে পাকাতে দিল্লি গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কে? এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে জাতীয় রাজনীতির অলিন্দে৷ এনসিপি নেতা শরদ পওয়ারকে নিয়ে জল্পনার মাঝেই উঠে এল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম। সূত্রের খবর, বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য গোপালকৃষ্ণের ‘শরণাপন্ন’ হয়েছেন বিরোধী শিবিরের একাংশ৷ উল্লেখ্য, ২০১৭ সালে দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য বিরোধীদের মনোনীত প্রার্থী হয়েছিলেন গোপালকৃষ্ণ গান্ধী। তবে বেঙ্কাইয়া নাইডুর কাছে হেরে যান গান্ধী-পৌত্র। তবে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলায় রাজ্যপাল…
