স্বাস্থ্য

আলিপুরদুয়ার জেলায় আক্রান্তদের পরিষেবার প্রশংসা করেন ডাঃ সুশান্ত রায়

আলিপুরদুয়ার জেলায় আক্রান্তদের পরিষেবার প্রশংসা করেন ডাঃ সুশান্ত রায়

কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। সাধারনত লালারসের নমুনা এর আগে পাঠানো হত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট পেতে সেক্ষেত্রে একটু হলেও দেরি হত। এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডি ল্যাব শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজন কর্মীর। স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্ত বাবু। ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার। অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি। কারণ জেলার চার স্থানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন…
Read More
কলারটিউনে করোনা প্রতিষেধকের  বার্তা দেওয়া হচ্ছে, অথচ দেশে প্রতিষেধকই নেই!

কলারটিউনে করোনা প্রতিষেধকের বার্তা দেওয়া হচ্ছে, অথচ দেশে প্রতিষেধকই নেই!

দিল্লি হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। ফোনের কলারটিউনে করোনা প্রতিষেধক নেওয়ার জন্য বার্তা দেওয়া হচ্ছে, অথচ দেশে প্রতিষেধকই নেই! এই অবস্থা তৈরি হতে দেওয়ার জন্য কেন্দ্রকে তিরস্কার করেছে হাই কোর্ট। বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি রেখা পাল্লির বেঞ্চ বলেছে, ‘‘যখনই ফোন করা হচ্ছে, আপনারা বিরক্তিকর মেসেজ শুনিয়ে যাচ্ছেন কে জানে কত ক্ষণ ধরে! অথচ প্রতিষেধক নেই! টিকা দিচ্ছেন না, কিন্তু লোককে বলছেন টিকা নিতে! টিকা না থাকলে নেবেটা কে?’’ অক্সিজেন সঙ্কট, হাসপাতালের শয্যা সঙ্কট, ওষুধের সঙ্কট এবং প্রতিষেধকের সঙ্কট— কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সব দিক থেকেই নাজেহাল সরকার। নাগরিক সমাজ, সংবাদমাধ্যম, বিরোধী শিবির থেকে আদালত— সর্বত্র রোজ মুখ পুড়ছে।…
Read More
ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

ভারত এবং সব দক্ষিণ এশিয়ার পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল মলদ্বীপ

কোভিডের দ্বিতীয় তরঙ্গ ভয়াবহ হয়ে ওঠায় ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে ইচ্ছুক পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য দেশের সীমান্ত সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মলদ্বীপ সরকার। বৃহস্পতিবার (১৩ মে) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মলদ্বীপ সরকারের অভিবাসন দফতরের তরফে একটি টুইটে জানানো হয়েছে।টুইটে মলদ্বীপের অভিবাসন দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৩ মে থেকে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির পর্যটক ও সব ধরনের ভিসাধারীদের জন্য সাময়িক ভাবে দেশের সীমান্ত বন্ধ রাখা হবে। যাঁরা অন্য দেশ থেকে গত ১৪ দিনে দক্ষিণ এশিয়ার কোনও না কোনও দেশে গিয়েছেন তাঁদের জন্যও বলবৎ হবে এই নিষেধাজ্ঞা। স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া…
Read More
কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার ৬ মাস পরেও হতে পারে সেরিব্রাল স্ট্রোক: বলছে আমেরিকান গবেষণা

কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার ৬ মাস পরেও হতে পারে সেরিব্রাল স্ট্রোক: বলছে আমেরিকান গবেষণা

হাসপাতালে গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন, বাঁচিয়ে রাখতে সব সময় দিতে হচ্ছিল অক্সিজেন, এমন কোভিড রোগীদের বাড়ি ফেরার ৬ মাস পরেও হতে পারে বড় ধরনের সেরিব্রাল স্ট্রোক। নানা ধরনের জটিল স্নায়ুঘটিত রোগের শিকার হয়ে তাঁরা হাত, পা, শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ চালনার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। হারিয়ে ফেলতে পারেন স্মৃতিশক্তিও। দীর্ঘ দিন হাসপাতালে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ঘরে ফেরা কোভিড রোগীদের নিয়ে একটি বড় মাপের সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছেন আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ও জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী, গবেষকরা। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নি‌উরোবায়োলজি অব স্ট্রেস’-এ। গবেষকরা দেখেছেন, হাসপাতালে গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন, বাঁচিয়ে রাখতে সব সময়…
Read More
শিশুদের উপর কোভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

শিশুদের উপর কোভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর এবার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে চলেছে ভারত বায়োটেক। মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটি এই অনুমতি দেয়। খুব শীঘ্রই এই ট্রায়াল শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিনের ডোজ দেওয়া যাবে। দেশে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই দাবি করেছেন। তার জেরে শিশুদের জন্য ভ্যাকসিনের চাহিদা বাড়ছিল।  এই রিপোর্ট প্রকাশ হওয়ার পরই ভারত বায়োটেককে অনুমতি দেওয়া হল শিশুদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের জন্য। কমপক্ষে ৫২৫ জনের উপর দিল্লি ও পটনার এইমস হাসপাতালে ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে বলে…
Read More
বিশ্ব সেবিকা দিবস এবং আজকের পরিস্থিতিতে তাদের ভূমিকা

বিশ্ব সেবিকা দিবস এবং আজকের পরিস্থিতিতে তাদের ভূমিকা

‘বিশ্ব সেবিকা দিবস’ ( International Nurses Day) । প্রতিবছর ১২ মে এই দিনটি বিশ্বের প্রতিটা প্রান্তের সেবিকাদের জন্য উৎসর্গ করা হয়। যারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে প্রতি মুহুর্তে অসুস্থ রোগীদের শুশ্রূষা করে তাঁদের সুস্থ করে তোলেন তা সবাইকে জানাতেই প্রতিবছর ১২ মে নার্সদের উদ্দেশ্যে বিশেষ এই দিনটি উদযাপিত করা হয়। একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের মতো এই নার্সদের অবদান কোনও অংশে কম নয়। বিশেষ করে বর্তমান এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। চিকিৎসকদের মতোই দিনরাত এককরে দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কোভিড হাসপাতালে মুখ বুজে কাজ করে চলেছেন তাঁরা। অতিমারীর ছোবল থেকে মানুষের…
Read More
১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন দিচ্ছে আমেরিকা

১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন দিচ্ছে আমেরিকা

আমেরিকায় ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করার অনুমতি দিয়েছে  মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল চালিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ), তার পরেই এই টিকাকে নিরাপদ ঘোষণা করেছে। ট্রায়ালে দেখা গেছে এই ভ্যাকসিনের প্রয়োগে শিশুদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ফাইজারের ভ্যাকসিন অল্প বয়সীদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এখনও আমেরিকার ভ্যাকসিন পরামর্শদাতা কমিটির সুপারিশের জন্য অপেক্ষা করা হচ্ছে।   ইতিমধ্যেই কানাডায় ফাইজারের ভ্যাকসিন ব্যবহার শুরু হয়েছে। এই সপ্তাহতেই ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের  সুপারিশ মিলতে পারে বলে মনে করা হচ্ছে। সুপারিশ পেলেই  ১২ বছর বয়সের ওপরে সবার জন্য শুরু হয়ে যাবে ভ্যাকসিন কর্মসূচী। বাচ্চাদের ক্ষেত্রে…
Read More
বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও কমছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)

বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’ যদিও…
Read More
আমেরিকায় এবার টিকা দেওয়া হবে ১৮ বছরের কম বয়সীদেরও

আমেরিকায় এবার টিকা দেওয়া হবে ১৮ বছরের কম বয়সীদেরও

১২ থেকে ১৫ বছর বয়সিদের দেওয়া যাবে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি কোভিড টিকা। সোমবার আমেরিকার ফু়ড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ কথা জানিয়েছে। কমবয়সিদের টিকা দেওয়ার ছাড়পত্রের ব্যাপারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সিদের জন্যই ফাইজারের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। এ বার আমেরিকায় কম বয়সিদেরও দেওয়া হবে এই টিকা। এ নিয়ে এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস বলেছেন, ‘‘কমবয়সিদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ কোভিড অতিমারি শেষ করতে এই পদক্ষেপের গুরুত্বের কথা মনে করিয়েছেন তিনি। এফডিএ জানিয়েছে, গত বছর ১ মার্চ থেকে ২০২১…
Read More
আমন্ডের সঙ্গে আন্তর্জাতিক পরিবার দিবস

আমন্ডের সঙ্গে আন্তর্জাতিক পরিবার দিবস

প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হতে চলেছে ১৫ মে। চলতি বছরের থিম হিসেবে পরিবারের সুস্থতার ওপরে টেকনোলজির প্রভাবকে বেছে নেওয়া হয়েছে। সকলের উচিত আন্তর্জাতিক পরিবার দিবসে নিজেদের ও পরিবারের অন্যান্যদের সুস্থতার জন্য লাইফস্টাইলে প্রভাবদায়ী পরিবর্তন আনা। এই কাজ শুরু করা যায় সুখাদ্য নির্বাচন ও সঠিক স্ন্যাকিংয়ের ওপর গুরুত্ত্ব আরোপ করার মধ্য দিয়ে। আমন্ডের মতো বাদাম ১৫টি পুষ্টি উপাদানে পূর্ণ। আরও অনেক স্বাস্থ্যকর গুণ রয়েছে আমন্ডের। পরিবারের দৈনিক খাদ্যতালিকায় স্বাস্থ্যসম্মত আমন্ড যুক্ত করার পরামর্শ দিয়ে বলিউড অভিনেত্রী সোহা আলি খান বলেন, প্রতিদিন আমন্ড খাওয়া হলে তা ইমিউনিটি বৃদ্ধির সহায়ক হয়। ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড (ডায়েটেটিক্স) ঋতিকা সমাদ্দার মনে…
Read More