স্বাস্থ্য

বাড়িতে বসে ১৫ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফলাফল, দাবি মাই ল্যাব সংস্থার

বাড়িতে বসে ১৫ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফলাফল, দাবি মাই ল্যাব সংস্থার

নয়া কিটের সাহায্যে মাত্র ২ মিনিটে ঘরে বসেই করা যাবে কোভিড পরীক্ষা - দাবি মহারাষ্ট্রের পুণের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড কর্তৃপক্ষের। কিছুদিনেই বাজারে আসতে চলেছে ‘কোভিসেল্ফ টিএম প্যাথোক্যাচ’ নামের ওই র‍্যাট কিট। সংস্থার প্রধান সুজিত জৈন বৃহস্পতিবার বলেন, ‘‘আগামী সপ্তাহে ভারতের ৭ লক্ষেরও বেশি ওষুধ দোকানে এবং অনলাইনে কোভিসেল্ফ পাওয়া যাবে। দেশের ৯০ শতাংশ পিন কোড অঞ্চলে মিলবে আমাদের কিট।’’ তিনি জানান, মাত্র ২ মিনিটে বাড়িতে বসে এই পরীক্ষা করা যাবে। কোভিসেল্ফের সাহায্যে র‍্যাট পরীক্ষার ফল মিলবে মাত্র ১৫ মিনিটে। কী ভাবে করোনা পরীক্ষা করা যাবে তা জানানো হয়েছে একটি মোবাইল অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরের…
Read More
শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী, এস ডি ও শিলিগুড়ি, কমিশনার শিলিগুড়ি পুর নিগম, প্রসাশনিক এ ডি এম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এ -র যারা হোল সেল মেডিসিন সরবরাহ কন্ট্রোল করে তারা এবং রিটেল ও হোল সেল অক্সিজেন সরবরাহকারী সংস্থা। মেডিসিনের কোনো সমস্যা নেই, ব্র্যান্ডের বদলে জেনেরিক নাম হয় তাহলে কোনো সমস্যা হবে না বলে বি সি ডি এ জানিয়েছে। অক্সিজেন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মনীশ জৈন মহাশয়ের সাথে কথা বলেছি ওভার টেলিফোনে। শিলিগুড়ি হসপিটাল কে উন্নত…
Read More
মুক্ত সংশোধনাগারে থাকা ২৫ জন বন্দীকে মুক্তি দিল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ

মুক্ত সংশোধনাগারে থাকা ২৫ জন বন্দীকে মুক্তি দিল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ

অতিমারি করোনা আবহের কারনে ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে থাকা এই ২৫ জন বন্দীকে পুলিশি নিরাপত্তায় তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ। ৩২০ জন আসামীর মধ্যে ৮০ জন পুরুষ ও ৪ জন মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সংশোধনাগারের জেলার রাজেশ কুমার মন্ডল। ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। করোনার বাড়বাড়ন্তের জন্যই ওই ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। মঙ্গলবার রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ আসামীদের বাড়িতে পৌঁছে দেন। জানা গেছে, তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে মুক্ত সংশোধনাগারের এই…
Read More
কোভিডের টিকা তৈরিতে ভালো ফলাফল এসেছে: জানাল ফ্রান্স

কোভিডের টিকা তৈরিতে ভালো ফলাফল এসেছে: জানাল ফ্রান্স

নিজস্ব টিকা পেতে চলেছে ফ্রান্স। এ ব্যাপারে গত বছর থেকেই চেষ্টা চালাচ্ছিল ফ্রান্স এবং ব্রিটেনের দুই ওষুধ প্রস্তুতকারী সংস্থা সানোফি এবং জিএসকে। সোমবার তারা জানিয়েছে, তাদের টিকার পরীক্ষায় সাফল্য এসেছে। সব ঠিক থাকলে এ বছরের শেষ থেকেই টিকার উৎপাদন শুরু করা যাবে। সে ক্ষেত্রে বিশ্বের টিকা তালিকায় জুড়বে আরও একটি নাম। বাড়বে জোগানও। একই সঙ্গে এই টিকা করোনাজয়ীদের জন্য বুস্টার শট হিসেবেও বিশেষ কার্যকরী হতে চলেছে বলে জানিয়েছে ফরাসী সংস্থাটি। এই টিকার দ্বিতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষায় ৭২২ জন স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে এই টিকা করোনাজয়ীদের শরীরে তৈরি অ্যান্টিবডিকে আরও শক্তিশালী করতে পেরেছে। ফলে আগামী…
Read More
কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কে কে আগরওয়ালের

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কে কে আগরওয়ালের

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত হলেন কোভিড আক্রান্ত হয়ে। পদ্মশ্রীপ্রাপ্ত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল দিল্লির এমসে। সেখানেই সোমবার রাত্রে প্রয়াত হন তিনি। ভারতে করোনার থাবা প্রাণ কাড়ছে একের পর এক চিকিৎসকের। আক্রান্তদের সুস্থ করে তুলতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে তাঁদের। এ পর্যন্ত কোভিডে দেশে ১০০০-এরও বেশি চিকিৎসক প্রয়াত হলেন। যার মধ্যে সর্বাধিক বিহারে। ৭৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। এক দিনে ভারতে করোনায় ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আইএমএ জানিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে ভারতে। কোভিডের দ্বিতীয় তরঙ্গে এখনও…
Read More
চাঁচলে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ

চাঁচলে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ

চাঁচল মহাকুমা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেওয়া হলো। মহকুমা প্রশাসনের নির্দেশে চাচোলের বিভিন্ন এলাকার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সোমবার থেকে চাঁচল মহাকুমা প্রশাসনিক দপ্তরে শুরু হয়েছে করোণা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কাজ। আর এই কাজে রীতিমতো কর্মশালা করেই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যা তৈরি হওয়ার পর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্যোগ নেবে মহকুমা প্রশাসন বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, করোণা মোকাবিলায় সংক্রমণ রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। করোণার দ্বিতীয় ঢেউয়ে বাজারে দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে স্যানিটাইজার। সাধারণ মানুষের কথা মাথায়…
Read More
ফাইজার বা অক্সফোর্ড টিকা: ডোজ নেওয়া থাকলে সংক্রমণের হার কমে ৯০ শতাংশ

ফাইজার বা অক্সফোর্ড টিকা: ডোজ নেওয়া থাকলে সংক্রমণের হার কমে ৯০ শতাংশ

ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা-র কোভিড টিকার ১টি ডোজই সংক্রমণের হার কমাতে পারে অন্তত ৬৫ শতাংশ। ওই দু’টি টিকার ডোজ নেওয়া থাকলে সংক্রমণের হার কমে ৯০ শতাংশ। প্রবীণ ও তরুণ দুই প্রজন্মের ক্ষেত্রেই এই দু’টি টিকা সমান কার্যকর। তবে এই দু’টি টিকার ১টি বা ২টি ডোজ নেওয়া থাকলে উপসর্গহীন রোগীদের থেকে সংক্রমণের হার যতটা কমে, তার চেয়ে অনেক বেশি কমে উপসর্গ থাকা কোভিড রোগীদের থেকে সংক্রমণের হার। একই সঙ্গে সংক্রমিতের পুনরায় সংক্রমণের হারও কমায়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, সংক্রমণের গতিতে দ্রুত রাশ টানতে যে এই দু’টি টিকার ১টি বা ২টি ডোজ খুব কার্যকর হতে পারে এই গবেষণায় তার ইঙ্গিত মিলল। ভারতের মতো যে…
Read More
করোণা সংক্রমণ নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিল সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ

করোণা সংক্রমণ নির্মূল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিল সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ

লকডাউনের মধ্যে নিজেদের কাজের দুশ্চিন্তা ছেড়ে করোণা সংক্রমণ ঠেকাতে সজাগ হলেন সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জাতীয় সড়ক থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার স্কুল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় স্যানিটাইজারের কাজ শুরু করলো সুজাপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সেই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল পরিচালিত সুজাপুর গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগকে অবশ্য স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে। সোমবার সকাল থেকেই সুজাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে শুরু হয়েছে করোণা মোকাবিলায় স্যানিটাইজারের কাজ। শুধু কেমিক্যাল ছিটিয়ে সেনিটাইজার করাই নয়, প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করে ধোঁয়ার মাধ্যমেও এই জীবাণুকে নাশ করার উপযুক্ত পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।  উল্লেখ্য, কালিয়াচক ১ নং ব্লকের সব…
Read More
বিনামূল্যে ঔষধ: ধানি অ্যাপের উদ্যোগ

বিনামূল্যে ঔষধ: ধানি অ্যাপের উদ্যোগ

৯০ কোটি টাকা মূল্যের ২৫ লক্ষ কোভিড কেয়ার হেলথ কিট বিনামূল্যে বিতরণ শুরু করেছে ধানি অ্যাপ। এর ফলে ৫০ লক্ষ মানুষ উপকৃত হবেন। প্রত্যেক কোভিড কেয়ার হেলথ কিটে থাকবে ২ জনের জন্য প্রিভেন্টিভ মেডিসিন। প্রসঙ্গত ধানি অ্যাপ হল ইন্ডিয়াবুলসের হেলথকেয়ার বিজনেস সংক্রান্ত ডিজিটাল অ্যাপ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সুপারিশকৃত সামগ্রী-সহ এই কিট কোভিড-১৯’এর প্রাথমিক প্রতিরোধক হিসেবে কাজে আসবে। কিটে থাকছে এক মাসের ঔষধ, যা ইমিউনিটি বৃদ্ধি করবে, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি৩, জিংক ও প্যারাসিটামল (যদি জ্বর বা গাত্রদাহ থাকে)। বিনামূল্যে এই কিট পাওয়ার জন্য ধানি অ্যাপ খুলতে হবে অথবা ‘ফার্মাসি-ডট-ধানি-ডট-কম’ লগ-ইন করতে হবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে…
Read More
টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে

টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে

কোভিড অতিমারিতে করোনায় আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন কদমতলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি ও স্বেচ্ছাসেবী সংগঠনের। শুক্রবার জলপাইগুড়ি কদমতলা দুর্গাবাড়ি ও গ্রীন জলপাইগুড়ির যৌথ উদ্যোগে দুর্গাবাড়ি প্রাঙ্গণ থেকে এই টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হল। আক্রান্তদের পরিষেবা দেওয়ার জন্য টোটো অ্যাম্বুলেন্সের উদ্বোধন হল জলপাইগুড়ি কদমতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। শুক্রবার শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যৌথভাবে অ্যাম্বুলেন্সের সূচনা করা হয় দাবি উদ্যোক্তাদের। আক্রান্তদের বিনে পয়সার অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা দেওয়া হবে। টোটোতে থাকবে নার্স ও টেকনিশিয়ান। এদিন শহরের দুর্গাবাড়ি দুর্গা পুজোর মণ্ডপ থেকে অ্যাম্বুলেন্সের সূচনা করলেন কমিটির সদস্যরা। এই অ্যাম্বুলেন্সে থাকছে অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, পেসার মাপার যন্ত্র…
Read More