স্বাস্থ্য

লিন্ডের উদ্যোগ: করোনা রোগীদের জন্য হাসপাতালের বাইরে তৈরি করা হল অক্সিজেন বুথ

এমআর বাঙুর হাসপাতালের জরুরী বিভাগের বাইরে করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ করতে তৈরি করা হল অক্সিজেন বুথ। শনিবার এই অক্সিজেন বুথের উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম। অক্সিজেন প্রস্তুতকারী সংস্থা লিন্ডের উদ্যোগে প্রথম কোন সরকারি হাসপাতালে তৈরি করা হলো অক্সিজেন বুথ । বুথে আটটি অক্সিজেনের লাইনের ব্যবস্থা থাকবে যা শ্বাসকষ্টের রোগীরা সরাসরি অক্সিজেন নিতে পারবেন। অনেক সময় দেখা যায় করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করাতে এসে বেডের অপেক্ষা করতে থাকে তাদের পরিবাররা, কখনো শ্বাসকষ্ট ভোগা রোগীকে অক্সিজেন দেওয়া হয় অ্যাম্বুলেন্স এর মধ্যেই। এতে রোগী ভর্তি না হওয়া পর্যন্ত অ্যাম্বুল্যান্সকেও অপেক্ষা করতে হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা তাই অক্সিজেনের যোগান…
Read More
চিনের সিনোফার্মের তৈরি দুই টিকাই করোনা রুখতে সক্ষম, বলে জানাছেন বিজ্ঞানিরা

চিনের সিনোফার্মের তৈরি দুই টিকাই করোনা রুখতে সক্ষম, বলে জানাছেন বিজ্ঞানিরা

আমেরিকার ডাক্তারি গবেষণা পত্রিকা ‘জামা’ (জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-য় প্রকাশিত হয়েছে, সিনোফার্মের তৈরি দুই চিনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। তাতেই দাবি করা হয়েছে যে ওই দুই টিকাই করোনা রুখতে সক্ষম। দু‌ই চিনা টিকার একটির নাম ‘ডব্লুআইভি০৪’। অন্যটির নাম ‘এইচবি০২’। গত বুধবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, দুই চিনা টিকা করোনা রুখতে যথাক্রমে ৭২.৮ শতাংশ এবং ৭৮.১ শতাংশ কার্যকর। পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসার আগেই হাঙ্গারি, সার্বিয়া, সেশেলস, পেরু-সহ বিভিন্ন দেশে ওই দুই টিকা রপ্তানি করেছে চিন। তার মধ্যে সেশেলস এবং চিলিতে বহু মানুষকে ওই টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ ধরা পড়ায় টিকার কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছিল…
Read More
৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার

৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার

করোনাভাইরাসের নয়া প্রজাতি (বি.১.৬১৭) ভারতে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি বলে মত বিশেষজ্ঞদের। করোনাভাইরাসের এই প্রজাতির বিরুদ্ধে ‘দারুণ কার্যকর’ ফাইজারের তৈরি কোভিড টিকা। আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা এ কথা সম্প্রতি জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে। তবে ভারতে টিকা আনতে কিছু নিয়মকানুন শিথিল করা হোক, এমনটাই চান সংস্থার কর্তারা। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, আমেরিকান সংস্থা ফাইজার কেন্দ্রকে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়ার জন্য তাঁদের তৈরি টিকা উপযুক্ত। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে বলেও জানিয়েছে ওই সংস্থা। জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে ফাইজার। তবে এর জন্য…
Read More
ঘূর্ণিঝড় ইয়াস: মাইকে প্রচারের মাধ্যমে সতর্ক করল ইসলামপুর মহকুমা প্রশাসন

ঘূর্ণিঝড় ইয়াস: মাইকে প্রচারের মাধ্যমে সতর্ক করল ইসলামপুর মহকুমা প্রশাসন

প্রাকৃতিক দুর্যোগ ইয়াসের মোকাবিলায় তৈরি রয়েছে ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুর মহকুমার মহকুমা শাসক সপ্তর্ষি নাগ জানিয়েছেন, যেহেতু ইয়াস বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড উড়িষ্যার দিকে যাবার কথা। ইসলামপুর মহকুমার চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি এই পাঁচটি ব্লকেরই পূর্ব দিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেকারনে সমস্ত ব্লকের বিডিওকে তৈরি থাকতে বলা হয়েছে। উদ্ধারকারী দলকেও তৈরি রাখা হয়েছে। পাশাপাশি ত্রাণ সামগ্রীও তৈরি রয়েছে। তবে এখনও পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এছাড়াও প্রতিনিয়ত সাধারন মানুষকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্ক করা হয়েছে। যেকোনও রকমের পরিস্থিতির মোকাবিলার জন্য ইসলামপুর মহকুমা প্রশাসন তৈরি রয়েছে।
Read More
লকডাউনের কারণে, সঙ্কটে একাধিক ছোট ব্যবসায়ীরা

লকডাউনের কারণে, সঙ্কটে একাধিক ছোট ব্যবসায়ীরা

কেউ পান দোকান, কসমেটিক দোকান কেউ মুনিহারী দোকান, ব্যাগের দোকান, টেলার দোকান করছিলেন’। কিন্তু কয়েক দশক ধরে জড়িয়ে থাকা এ সব পেশার মানুষগুলিকে এক ধাক্কায় বদলে দিয়েছে ‘লকডাউন’। লকডাউনে একের পর এক পেশা বদলাচ্ছে চোপড়ার মানুষ। একসময় টেলারের দোকান চালিয়ে জীবন কাটানো নন্দিগছের বাসিন্দা আজিত আলম, বর্তমানে মাস্ক বিক্রেতা। আজিত আলম জানান, খুব একটা বিক্রি নেই তবে যা হচ্ছে তাতে সংসার কোনোমতে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকার লড়াইটাই বড় হয়ে উঠেছে। আর ওই টিকে থাকার জন্যই ওঁদের কেউ ‘মাস্ক’ বিক্রি করছেন, কেউ বা সেনিটাইজার। লকডাউন ঘোষণা হতেই দোকান বাজার খোলা রাখার সময় ঘোষণা হয়েছে সকাল ৭ টা থেকে ১০…
Read More
কোভিড উপসর্গ নিয়ে মৃতের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের রেড ভলান্টিয়ার্স

কোভিড উপসর্গ নিয়ে মৃতের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন আলিপুরদুয়ারের রেড ভলান্টিয়ার্স

জ্বরের উপসর্গ নিয়ে বাড়িতেই মারা যান আলিপুরদুয়ারের মাদারিহাট থানার রাঙ্গালিবাজনার বাসিন্দা প্রভাষু রায়(৪৫)। তাতেই কোভিডের আতঙ্ক ছড়ায় ওই মহল্লায়। অভিযোগ বুধবার সন্ধে ছ'টায় ওই ব্যক্তির  মৃত্যু হলেও কেউই মৃতদেহ সৎকারের জন্য এগিয়ে আসেননি। মৃৃতের অসহায় পরিবারের স্ত্রী ও একমাত্র কন্যা চরম দুর্যোগের রাতে ওই মৃতদেহ আগলে রেখে বসে থাকতে বাধ্য হন। শেষ পর্যন্ত ত্রাতার ভুমিকায় এগিয়ে আসেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট-বীরপাড়া ব্লকের রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃত্যুর প্রায় সতেরো ঘন্টা পর লাল বাহিনীর সদস্যরা গ্রামের একটি খালের ধারে ওই মৃতদেহটি সমাহিত করতে বাধ্য হন। কারন হিসেবে তাঁরা জানিয়েছেন যে, একটি মৃতদেহ দাহ করার জন্যে লাকড়ি কেনার যে টাকার প্রয়োজন,…
Read More
রাস্তায় যানজট বাঁধানোর অভিযোগ মালদার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে

রাস্তায় যানজট বাঁধানোর অভিযোগ মালদার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে

৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ দখল করে বেআইনিভাবে বালি, পাথর ফেলে রেখে রাস্তায় যানজট বাঁধানোর অভিযোগ উঠলো সংশ্লিষ্ট এলাকার এক নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘটনার জেরে চরম সমস্যায় পড়তে হয় বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার গাবগাছি এলাকায়। এমনকি রাস্তার জাতীয় সড়কের একাংশ দখল করেই বড় বড় ডাম্পার গাড়ি দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় দূরপাল্লার বিভিন্ন যানবাহন থেকে সাধারণ মানুষকে।  এদিন সকাল থেকে দুপুর গড়িয়ে যাওয়ার পর ক্ষোভ বিক্ষোভ শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছায় জেলা ট্রাফিক পুলিশের কর্তারা। পরিস্থিতি বেগতিক দেখে…
Read More
করোনা রোগীদের জন্য সেফহোমের উদ্বোধন হলো পুরাতন মালদায়

করোনা রোগীদের জন্য সেফহোমের উদ্বোধন হলো পুরাতন মালদায়

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
করোনা ও ঘূর্ণিঝড়ের কারণে দুশ্চিন্তায় মালদার পান চাষীরা

করোনা ও ঘূর্ণিঝড়ের কারণে দুশ্চিন্তায় মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More
ঘূর্ণিঝড় যশ: সতর্ক থাকার নির্দেশ দিল মালদা জেলা প্রশাসন

ঘূর্ণিঝড় যশ: সতর্ক থাকার নির্দেশ দিল মালদা জেলা প্রশাসন

করোনা আবহের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। যশের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু তার সাথে বহু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তার সংকেত মিলছে মঙ্গলবার থেকেই। যশ এর প্রভাব যে জেলাগুলির মধ্যে পড়বে তার মধ্যে রয়েছে মালদা জেলাও। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। মালদার মানিকচক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীতেও বেড়েছে জলস্তর। নদী তীরবর্তী এলাকা গুলোতে বইছে ঝড়ো হাওয়া। বেড়েছে নদীর স্রোত। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয়েছে…
Read More