স্বাস্থ্য

ডেটলের লোগোতে কোভিড প্রোটেক্টর

ডেটলের লোগোতে কোভিড প্রোটেক্টর

ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করল - #ডেটলস্যাল্যুটস। এই প্রথমবার নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডেটল এরকম ১০০টি কাহিনী সংগ্রহ করেছে ও সেগুলিকে তাদের লিকুইড হ্যান্ডওয়াশের প্যাকে স্থান দিয়েছে। #ডেটলস্যাল্যুটস ক্যাম্পেনের অঙ্গ হিসেবে ডেটল একটি অ্যান্থেম সৃষ্টি করেছে, যার মাধ্যমে এই কঠিন সময়কালে আশা ও সমাধানের বার্তা প্রচার করা হবে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে ৪ মিলিয়ন #ডেটলস্যাল্যুটস প্যাক পাওয়া যাবে ই-কমার্স চ্যানেলগুলি ও ৫০০,০০০ স্টোর্স থেকে। এছাড়া, ডেটল একটি ওয়েবসাইট (www.DettolSalutes.com) চালু করেছে, যেখানে দেশের…
Read More
রাণিনগরে বিনামূল্যে এইচসিসিবি’র রেশন কিটস

রাণিনগরে বিনামূল্যে এইচসিসিবি’র রেশন কিটস

জলপাইগুড়ির রাণিনগরে ভারতের অন্যতম অগ্রণী এফএমসিজি কোম্পানি এইচসিসিবি অভাবী গ্রামবাসীদের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী বন্টন করল। এনজিও পার্টনার রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ নিধির সহায়তায় ও ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির (জলপাইগুড়ি) সহযোগিতায় এই কর্মসূচি রূপায়িত হয়। এইচসিসিবি’র দেশব্যাপী ‘কোভিড কেয়ার’ প্ল্যানের অঙ্গ এই উদ্যোগ। এছাড়া কোম্পানির তরফে দেশের বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটর, আইসিইউ বেড, আইসিইউ সরঞ্জাম, বাইপাপ মেশিন ও অন্যান্য অত্যাবশ্যক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করছে এইচসিসিবি। অক্সিজেন সরবরাহের সঙ্কট হ্রাস করতে এইচসিসিবি ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন কনসেন্ট্রেটর বিতরণ করছে।
Read More
ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ডেটলের লোগোতে প্রথম পরিবর্তন

ভারতের সর্বাধিক বিশ্বাসযোগ্য জার্ম প্রোটেকশন ব্র্যান্ড ডেটল একটি নতুন ক্যাম্পেন শুরু করল - #ডেটলস্যাল্যুটস। এই প্রথমবার ডেটল কোভিড-যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে নিজস্ব আইকনিক লোগোতে পরিবর্তন ঘটিয়ে একজন কোভিড-যোদ্ধার ছবি ও তাঁর প্রেরণাদায়ক কাহিনী তুলে ধরলো। কোভিড-১৯’এর দ্বিতীয় ঢেউ জোরদার হয়ে উঠলে কলকাতার এক ছাত্র আকাশ সরকার (২৩) তাঁর ১৪ দিনের নিভৃতবাস চলাকালীন চ্যালেঞ্জের সঙ্গে সারমেয়দের রক্ষায় এগিয়ে আসেন। তাঁর নিজের পোষ্য সারমেয়টির নাম স্যান্ডি। সোস্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তিনি পথকুকুর এবং বাড়ির পোষা কুকুরদের দেখভাল করার ইচ্ছা প্রকাশ করেন। একসপ্তাহের মধ্যে তিনি ৫টি কুকুরের দেখাশোনার দায়িত্ত্ব পান এবং খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ডেটল এরকম…
Read More
শিলিগুড়িতে শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শিক্ষক দ্বারা পরিচালিত সংগঠন

শিলিগুড়িতে শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন শিক্ষক দ্বারা পরিচালিত সংগঠন

"সাথে স্বজন, পাশে স্বজন" মুষ্টিমেয় শিক্ষক দ্বারা পরিচালিত এই সংগঠন দীর্ঘদিন ধরেই করোনা সময়কালে সমাজসেবা মুলক কাজ সংগঠিত করে চলেছে। ব্যাতিক্রম নয় আজও। সোমবার সেই শিবমন্দিরের শিক্ষক দ্বারা পরিচালিত এই সংস্থা শতাধিক শিশুর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেন। তাদের মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাগডোগরা যুব সমাজ। এদিনের এই কর্মসুচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রান কুমার রায়, প্রসুন সুন্দর তরফদার, মিজানুর আলি, শর্মিষ্ঠা চন্দ।সংস্থার পক্ষ থেকে মিজানুর আলি জানান, শুধু শিশুদের পুষ্টিকর খাদ্যই নয়, করোনায় আক্রান্ত কোন রোগীর যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাদের সংস্থার পক্ষ থেকে তারও ব্যাবস্থা গ্রহন করবে।
Read More
কয়েক‌শো রিকশা চালকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কোতোয়ালি থানার পুলিশ

কয়েক‌শো রিকশা চালকের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন কোতোয়ালি থানার পুলিশ

করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধ রয়েছে তাদের কাজকর্ম। এই অবস্থায় কোনও রকমে জীবন যাপন করছেন রিকশা চালকরা। এজন্য তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অসহায় কয়েক‌শো রিকশা চালকের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। চাল, ডাল, তেল, নুন ও আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী পেয়ে বেশ খুশি রিকশা চালক‌রা। তারা বলেন, "পুলিশের এই মানবিক কাজের জন্য আমরা খুব খুশি। কয়েক দিনের পেট ভরে খাবারের ব‍্যবস্থা হল। পুলিশ প্রশাসনের কাছে আমরা চির কৃতজ্ঞ থাকবো।"
Read More
শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডে স্যানিটেশন করছেন রেড ভলেন্টিয়ারস

শিলিগুড়িতে বিভিন্ন ওয়ার্ডে স্যানিটেশন করছেন রেড ভলেন্টিয়ারস

শিলিগুড়ি পুরো নিগমের ২০ নাম্বার ওয়ার্ডের রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে সোমবার শিলিগুড়ি বাগরাকোট এলাকা থেকে সংশোধনাগার পর্যন্ত সমস্ত রাস্তাঘাট, দোকান, গাড়ি স্যানিটেশন করা হয়। তাদের মূলত কারণ ১৮, ১৯, ২০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত সংখ্যা অনেকটাই বেশি। এই করোনা আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে। এই ওয়ার্ডের বিভিন্ন মানুষরা নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য দোকানে আসছেন। তাই সেই কারণেই রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে এই এলাকার দোকান, রাস্তাঘাট স্যানিটেশন করে জীবাণুমুক্ত করা হচ্ছে। পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় করোনার প্রথম দিক থেকেই রেড ভলেন্টিয়ার সদস্যরা মানুষকে সহযোগিতায় হাত বাড়ানোর জন্য রাস্তায় নেমে পড়েছেন। রেড ভলেন্টিয়ার সদস্য সুজিত কুন্ডু বলেন, তাদের পক্ষ থেকে ২০…
Read More
লাইনে দাঁড়িয়ে হয়রানি নয়, কলকাতা পুরসভার দেখানো পথেই গোটা রাজ্যে ভ্যাকসিন পরিষেবা

লাইনে দাঁড়িয়ে হয়রানি নয়, কলকাতা পুরসভার দেখানো পথেই গোটা রাজ্যে ভ্যাকসিন পরিষেবা

কলকাতা পুরসভার আদলেই এবার গোটা রাজ্যে করোনার টিকাকরণের পরিষেবা চালু করতে উদ্যোগী রাজ্য সরকার ৷ মানুষকে আর ভ্যাকসিন পাওয়ার জন্য দীর্ঘ লাইনে ভিড় করতে হবে না৷ শহরবাসীর হয়রানি কমাতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে কলকাতা পুরসভা৷ সেই নম্বরে যোগাযোগ করে নির্দিষ্ট কয়েকটি তথ্য জমা দিলেই কবে, কোথায় এবং কখন ভ্যাকসিন দেওয়া হবে,তা ঘরে বসেই আবেদনকারী জানতে পারবে।পুরসভার এই ব্যবস্থার ফলে যেমন মানুষের হয়রানি কিছুটা কমবে সেইরকম টিকাকরণ কেন্দ্রেও ভিড় এড়ানো সম্ভবপর হবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের মাধ্যমে এই নির্দেশ গিয়েছে প্রত্যেক জেলাশাসকের কাছে৷ এই পদ্ধতিতেই গোটা রাজ্যে টিকাকরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দফতরের তরফে এই বিষয়টি নিয়ে সব…
Read More
ভ্যাকসিনের দাবিতে থালা বাটি হাতে প্রতিবাদ জলপাইগুড়িতে

ভ্যাকসিনের দাবিতে থালা বাটি হাতে প্রতিবাদ জলপাইগুড়িতে

অভিযোগ প্রশাসনের কাছে, দাবি করেও ভ্যাকসিন পাচ্ছেন না স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তাই বেসরকারি ভাবে ভ্যাকসিনের জন্য থালা বাটি নিয়ে ভ্যাকসিনের অভিনব প্রতিবাদ জলপাইগুড়িতে। জলপাইগুড়ির কদমতলা দূর্গা বাড়ির কাছে শনিবার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভ্যাকসিনের দাবিতে থালা বাটি নিয়ে পথে বসেন। সংস্থার সম্পাদক অংকুর দাস বলেন, 'আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে শববাহী গাড়ির পরিষেবা যেমন দিচ্ছি, করোনা আক্রান্ত পরিবার গুলির পাশে দাঁড়াচ্ছি, দুস্থ মানুষের জন্য পৌঁছে দিচ্ছি খাদ্য সামগ্রী, ভবঘুরেদের হাতে তুলে তুলে দিচ্ছি রান্না করা খাবার। ফলে যখন তখন আমরাও করোনা আক্রান্ত হতে পারি। তাই মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রশাসন কে আবেদন করেছিলাম ভ্যাকসিনের জন্য। কিন্তু প্রশাসন…
Read More
উত্তরবঙ্গ মেডিকেলে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প চলছে ধীর গতিতে

উত্তরবঙ্গ মেডিকেলে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প চলছে ধীর গতিতে

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর প্রকল্প কার্যত বিশ বাঁও জলে।করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে অক্সিজেনের বিপুল প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে উত্তরবঙ্গ মেডিকেলে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এখনও একটিরও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। আর এই নিয়েই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের বিরোধ চরমে উঠেছে। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের বক্তব্য, অক্সিজেনের চাহিদা মারাত্মকভাবে বাড়ছে। পরিস্থিতির কথা মাথায় রেখেই এখানে দুটি অক্সিজেন প্ল্যান্টের কাজই যুদ্ধকালীন তৎপরতায় করতে বলা হয়েছিল। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ঢিলেমির জন্যই দ্বিতীয় ঢেউ দূরে থাক করোনার তৃতীয় ঢেউতেও এখানকার প্ল্যান্ট তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে।
Read More
গঙ্গা ঘাটে ভেসে আসা মৃতদেহকে ঘিরে শোরগোল মালদায়

গঙ্গা ঘাটে ভেসে আসা মৃতদেহকে ঘিরে শোরগোল মালদায়

মানিকচক ব্লকের ভুতনি থানা হীরানন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর গঙ্গার ঘাটে ভেসে আসলো দুটি মৃতদেহ। করোনায় আক্রান্ত হয়ে ওই দুটি মৃতদেহ ভিন রাজ্য থেকে নদীপথে ভেসে এসেছে মালদার ভুতনি এলাকার গঙ্গা নদীতে, এমনটাই অনুমান জেলা পুলিশ ও প্রশাসনের। শনিবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় এলাকার জেলেদের। এরপরই খবর পৌঁছায় ভুতনি থানায়। অবশেষে পুলিশ ও প্রশাসনের কর্তারা হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কেশরপুর গঙ্গার ঘাটে ওই মৃতদেহ উদ্ধারের জন্য তদারকির কাজ শুরু করেন। দেহ দুটি মধ্য বয়স্ক পুরুষের বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এদিকে এই ঘটনায় গোটা জেলা জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে গঙ্গায় করোনার মৃতদেহের ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।…
Read More