স্বাস্থ্য

করোনাকালে  ‘যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী’ ;আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদির

করোনাকালে ‘যোগাভ্যাস নেতিবাচকতা থেকে ইতিবাচক, ক্লান্তি থেকে শক্তির পথপ্রদর্শনকারী’ ;আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদির

করোনাভাইরাস কালের যোগাভ্যাস মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। অভ্যন্তরীণ শক্তি জোগান দানকারী শক্তির সঙ্গে মোকাবিলা করতে গিয়ে যোগাভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক যোগ দিবসে জাতির উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেছেন যোগাভ্যাস নেতিবাচক থেকে ইতিবাচক , ক্লান্তি থেকে শক্তি পথপ্রদর্শনকারী। সোমবার, ২১ জুন পূর্ব নির্ধারিত সময় মতোই ভোর সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি।তিনি বলেছেন, যখন কোভিড আছড়ে পড়েছিল, তখন কোনও দেশই প্রস্তুত ছিল না। যোগাভ্যাস এই ভাইরাসের মোকাবেলা করার শক্তির যোগান দেয় এবং প্রথমসারির করোনার যোদ্ধারা আমাকে বলেছেন, যোগাভ্যাস তাঁদের এই শক্তি দিয়েছে। মোদির দাবি করোনাকালের যোগাসনের প্রতি মানুষের ঝোঁক আরওবৃদ্ধি পাচ্ছে। এই…
Read More
সুস্থ হয়ে উঠছে দেশ

সুস্থ হয়ে উঠছে দেশ

ক্রমশ করোনা জয়ের পথে এগোচ্ছে দেশ। আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সোমবারের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। প্রায় ৩ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা এতটা কম হল। এ নিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৯৯ লক্ষ ৩৫ হাজার ২২১। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৪২২ জন করোনা রোগী মারা গিয়েছেন। ১৭ এপ্রিলের পর এই প্রথমবার দৈনিক মৃত্যু দেড় হাজারের নীচে নামল। গোটা অতিমারি পর্বে কোভিড প্রাণ কেড়েছে ৩ লক্ষ ৮৮ হাজার ১৩৫ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। এখনও পর্যন্ত…
Read More
ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

ইটাহারে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন

গ্রামীন সাধারন মানুষের কেনাবেচার সুবিধার্থে ইটাহার বিধানসভা এলাকায় "নটলা গ্রামীন হাট" এর উদ্বোধন করলেন ইটাহারের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। এর পাশাপাশি এদিনই ইটাহারের মুকুন্দপুর এলাকায় একটি মাদ্রাসার উদ্বোধন করলেন বিধায়ক মুশাররফ হোসেন। একদিকে গ্রামীন মানুষের তাঁদের ফসল বিক্রি করার জন্য গ্রামীন হাট আর অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নে চালু করলেন মাদ্রাসা। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরেই ইটাহার বিধানসভা কেন্দ্রে জনকল্যানমুখী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক মুশাররফ হোসেন। বিধায়কের এই কর্মকান্ডে খুশী ইটাহার বিধানসভার বাসিন্দারা। গ্রামের মানুষদের দূরে কোথাও কোনও হাটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে সমস্যা হত। সেই সমস্যার…
Read More
স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

স্কিল ইন্ডিয়া: কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ৬টি ক্র্যাশ কোর্স

এক লক্ষেরও বেশি কোভিড যোদ্ধাকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার জন্য ও কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি স্বল্পমেয়াদী কোর্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোর্সের নাম ‘কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রাম ফর কোভিড-১৯ ফ্রন্টলাইন ওয়ার্কার্স ইন হেলথকেয়ার’। কোভিড-১৯ বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর ওপর বাড়তি চাপের সৃষ্টি করেছে, আর সেজন্য দেশে দক্ষতাসম্পন্ন কর্মীর প্রয়োজনও বেশি হচ্ছে। এইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শক্রমে ‘স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ’ (এমএসডিই) মন্ত্রকের উদ্যোগে এক লক্ষাধিক প্রশিক্ষিত ও দক্ষ স্বাস্থ্যকর্মীকে নিয়োগ করা হবে, যারা কোভিড-১৯’এর বিরুদ্ধে লড়াই চালাতে পারবেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, অদূর ভবিষ্যতে করোনা ভাইরাস আবার ফিরে আসতে পারে, সেজন্য স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করা ও অতিরিক্ত দক্ষ কর্মীর…
Read More
ঝাড়খন্ড সরকারের পাশে বেদান্ত ইএসএল

ঝাড়খন্ড সরকারের পাশে বেদান্ত ইএসএল

ঝাড়খন্ড সরকারের স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে ইএসএল স্টিল উদ্যোগী ভূমিকা নিয়েছে। কোভিড-১৯ অতিমারির সেকেন্ড ওয়েভ রোখার কাজে সাহায্য করার অভিপ্রায়ে তাদের এই উদ্যোগ। সম্প্রতি, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ১০০ বেডের বেদান্ত কোভিড কেয়ার ফিল্ড হসপিটালের উদ্বোধন করেছেন, যা বোকারোর সদর হাসপাতালের এক্সটেনশন হিসেবে কাজ করবে। ইএসএল স্টিল অতিমারি চলাকালীন প্রায় ৫০০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে। এছাড়া, প্রায় ৫০০ মেট্রিক টন লিকুইড মেডিক্যাল অক্সিজেন প্রদান করা হয়েছে ঝাড়খন্ড, বিহার ও পাঞ্জাবকে। ২০২০ সালে, ইএসএল ৮০,১০০ জন মানুষের জন্য ফুড, রিফ্রেশমেন্ট ও ড্রাই রেশন বিতরণ করেছে। কোম্পানির তরফে বোকারোর চন্দনকিয়ারিতে সিএসই হসপিটালে লাইফ-সেভিং ইকুপমেন্টস দেওয়া হয়েছে এবং ২০টি গ্রামে কোভিড সচেতনতা ও…
Read More
নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ধীরে ধীরে কমছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা যুদ্ধে একটু একটু করে এগোচ্ছে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ৭৪ দিনে সবচেয়ে কম হল। অ্যাক্টিভ কেস অত্যন্ত স্বস্তির বার্তা দিচ্ছে। সুস্থতার হারও অত্যন্ত সন্তোষজনক। একদিনের মৃতের সংখ্যা ১,৬৪৭। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৯৭,৭৪৩ আক্রান্ত। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৭ লক্ষ ৬২ হাজার ৭৯৩। ইতিমধ্যেই আশঙ্কা রয়েছে তৃতীয় ঢেউয়ের। মনে করা হচ্ছে আগামী অক্টোবর মাসেই ভারতে শুরু হয়ে যেতে পারে করোনাভাইরাস তৃতীয় ঢেউ।…
Read More
ধূপগুড়িতে ৮০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বৃহন্নলারা

ধূপগুড়িতে ৮০ জনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বৃহন্নলারা

বৃহন্নলাদের উদ্যোগে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। শুক্রবার দুপুরে ধূপগুড়ি থানা চত্বরে ৮০ জনের হাতে ৫ কেজি চাল, ৫ কেজি আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। এছাড়াও অনেকেই পরে আসায় তাদের হাতে ১০০ টাকা করে দেওয়া হয়। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এদিনের ত্রাণ বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে পিপাসা হিজরা বলেন," আমাদের জন্মই হয়েছে মানুষের জন্য। আমরা যেমন মানুষের কাছ থেকে টাকা তুলি।তাই আমরা এই করোনার সময়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তবে আমরা নীরবেই কাজ করতে ভালোবাসি। প্রকাশ্যে আসতে আমাদের ভালো লাগে না। আমরা বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ করছি। আজকেও ৮০ জনের…
Read More
আমন্ডসের সঙ্গে স্বাস্থ্যসম্মত জীবনযাপন

আমন্ডসের সঙ্গে স্বাস্থ্যসম্মত জীবনযাপন

কোভিড-১৯ আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া অতিমারি চলাকালীন পরিবারের সুস্থতার প্রয়োজনীয়তা বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করেছিল। ‘দ্য ইমপর্ট্যান্স অফ এনসিয়োরিং ফ্যামিলি হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যামিডস্ট্‌ আ প্যানডেমিক’ শীর্ষক আলোচনা সভাটির সঞ্চালক ছিলেন প্রখ্যাত আরজে শেলী। এই আলোচনায় অংশ নেন বাংলা ও ওড়িয়া অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি ও ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার। আমন্ড বোর্ড অফ ক্যালিফোর্নিয়া আয়োজিত আলোচনা সভায় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য দৈনন্দিন খাদ্য ও লাইফস্টাইলে প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ত্ব আরোপ করা হয়। সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য অর্পিতা ও ঋতিকা তিনটি বিষয়ের ওপরে বিশেষ গুরুত্ত্ব করেন: উপযুক্ত পুষ্টি ও খাদ্যাভ্যাস, নিয়মিত…
Read More
আন্তর্জাতিক যোগা দিবসে সঙ্গী হোক অ্যালমন্ড

আন্তর্জাতিক যোগা দিবসে সঙ্গী হোক অ্যালমন্ড

স্বাস্থ্য ও ভাল-থাকার সার্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর ২১ শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয়। যোগা পুরো স্বাস্থ্যের ধারণাটিকে একাত্ম করে - যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর ডায়েট, শান্ত মন এবং কর্মক্ষম শরীর। এই আন্তর্জাতিক যোগা দিবসে, যোগা অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম থাকার সর্বোত্তম উপায়টির পরিপূরক হতে পারে একটি গুরুত্বপূর্ণ উপাদান, একটি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার – অ্যালমন্ড। খাবারে ছোট্ট তবে কার্যকরী পরিবর্তন একজন ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য রক্ষায় ও যোগার প্রাত্যহিক রুটিনে সহায়তা করতে পারে। খাবারে এক মুঠো অ্যালমন্ড যুক্ত করা হল শুরু করার একটি ভাল উপায়, কারণ এগুলি পুষ্টিকর নাস্তার বিকল্প তৈরি করে এবং নিয়মিত খেলে সামগ্রিক স্বাস্থ্যের…
Read More
জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে জামাইয়ের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ফালাকাটায়

জামাই ষষ্ঠীতে প্রথম শ্বশুরবাড়ি এসে মৃত্যু হলো এক জামাইয়ের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সংশ্লিষ্ট এলাকার নিমাই দেবনাথের বাড়িতে জামাই ষষ্ঠী উপলক্ষে আসে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়া বাড়ি এলাকার বছর ৩০ এর মিঠুন সরকার নামে মেয়ের জামাই। রাতে খাওয়া দাওয়ার পর হটাৎ পেটের সমস্যা তৈরি হয়। দুই তিন বার পায়খানা করার পর অসুস্থ হয়ে পড়ে। এরপর স্থানীয় চিকিৎসকের কাছ থেকে গ্যাসের ট্যাবলেট এনে খাওয়ানোর পর কিছুটা সুস্থ অনুভব করে বলে খবর। বৃহস্পতিবার ভোরবেলা ফের অসুস্থ অনুভব করায় তাকে সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে…
Read More