স্বাস্থ্য

তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

তৃতীয়বার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখী

কিছুদিন পর ফের অনেকটাই নেমে এল দেশের করোনা গ্রাফ। চিন্তার মাঝে সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের বর্তমান দৈনিক পরিসংখ্যান। দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের নতুন করো করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। রবিবার এই সংখ্যা ছিল ৫০ হাজার ৪০ জন। দেশে কিছুটা স্বস্তি মৃত্যু পরিসংখ্যানে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। দেশে করোনার বলি মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০। প্রায় আড়াই মাস পর এই প্রথম কোভিডে দৈনিক মৃত্যু কমল এক হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৬.৮ শতাংশ।…
Read More
এবার থেকে গর্ভবতীদের টিকাকরণেও অনুমতি দিল কেন্দ্র সরকার

এবার থেকে গর্ভবতীদের টিকাকরণেও অনুমতি দিল কেন্দ্র সরকার

বাড়তে থাকা দ্বিতীয় ঢেউ থেকে সবে মাত্র ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে দেশ। করোনা সংক্রমণ রোধের সব চেয়ে বড় ভূমিকা টিকাকরণের। তাই আসন্ন তৃতীয় ঢেউয়ের আগে টিকাকরণকেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তৃতীয় ঢেউয়ের আগে কোমর বেঁধে নেমেছে রাজ্যর সরকার থেকে প্রশাসন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গর্ভবতী মহিলাদের জন্য করোনা টিকা নেওয়ায় কোনও সমস্যা নেই বলে এ বার জানাল কেন্দ্রীয় সরকার। এবার গর্ভবতীরাও নিতে পারবেন করোনার টিকা। কোনো অসুবিধা নেই তাতে। তবে গর্ভবতী মহিলাদের করোনা টিকা দেওয়ার অনুমতি দিলেও শিশুদের টিকাকারণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে উঠতে পারেনি কেন্দ্র। দেশে…
Read More
সামান্য স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়িয়ে সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

সামান্য স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়িয়ে সামান্য বাড়ল সংক্রমণের সংখ্যা

বেশ কিছুদিন পর ফের দেশে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছিল ৫০ হাজারের নীচে। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ০২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১,২৫৮ জনের। ২৭ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩। তবে নিম্নমুখী অ্যাকটিভ কেস। তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর…
Read More
আরও এক নতুন টিকার উৎপাদন শুরু হল দেশে

আরও এক নতুন টিকার উৎপাদন শুরু হল দেশে

সবে মাত্র কিছুদিন হল ধীরে ধীরে করোনা সংক্রমণের থেকে সুস্থতার মুখ দেখছে দেশ। এরই মাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে দেখা দিয়েছে ডেল্টা প্লাসের সংক্রমণে আক্রান্ত হয়েছে বেশ কিছু। ডেল্টা প্লাসের এই চোখ রাঙানির মধ্যেই এল সুখবর। মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা নোভোভ্যাক্সের তৈরি টিকা কোভোভ্যাক্সের প্রথম ব্যাচের উত্পাদন শুরু হল ভারতে। এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল সম্পন্ন হয়েছে। পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের কারখানাতে এই টিকার উৎপাদন শুরু হয়েছে। আমেরিকার ফার্মা সংস্থা নোভাভ্যাক্সের সেখানে দেখা গিয়েছে টিকাটি করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী। কোভোভ্যাক্সের উৎপাদন নিয়ে টুইট করেন সেরামের প্রধান আদর পুনাওয়ালাও। তিনি জানান, এই টিকা করোনার ভাইরাস থেকে ১৮ বছরের কম…
Read More
দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ

দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ হবে না তৃতীয় ঢেউ

করোনার দ্বিতীয় ঢেউয়ের যে ভয়াবহতা দেখেছেন দেশবাসী, তাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব কতটা মারাত্মক হবে, সে নিয়ে উদ্বেগে রয়েছেন সকলেই। এর মধ্যেই চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। করোনার এই প্রজাতিকে নিয়ে রাতের ঘুম উড়েছে স্বাস্থ্য মহলের। এই আবহে অনেকটাই স্বস্তির বার্তা শোনালেন এমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়াবহ আকার ধারণ করবে না করোনার তৃতীয় ঢেউ। এমন আশার বাণীই শুনিয়েছেন এমস প্রধান। তিনি বলেছেন, 'তৃতীয় ঢেউ আরও মারাত্মক চেহারা নেবে কিনা এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে...আমার মনে হয়, দ্বিতীয় ঢেউয়ের মতো অতটা ভয়াবহ হবে না'। এদিকে, দেশে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্ট। এই প্রসঙ্গে…
Read More
এবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

এবার রাজ্যেও দেখা মিলল নতুন করোনা প্রজাতির

উদ্বেগ বাড়লো এবার আরও বেশি। সবে মাত্র কদিন হল করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছিলো রাজ্য। এরইমধ্যে রাজ্যে আবার দেখা দিল করোনার নতুন রূপ। তবে আশঙ্কাই সত্যি হতে চলেছে? আশঙ্কা প্রথম থেকেই করা হয়েছিল যে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের কারণ হয়ে উঠবে ভাইরাসের 'ডেল্টা' প্রজাতি। বঙ্গবাসীর উদ্বেগ বাড়িয়ে কেন্দ্র আজ জানাল, দেশের যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ডেল্টা প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে, তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। গোটা দেশে চতুর্থ স্থানে রয়েছে এ রাজ্য। ডেল্টা প্রজাতির সংক্রমণ নিয়ে আশঙ্কার কালো মেঘ জমছে বাংলার আকাশে। সংক্রমণের প্রশ্নে ‘ভ্যারিয়েন্ট অব কনর্সান’ তালিকায় থাকা স্ট্রেনগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী ডেল্টা প্রজাতি। তথ্য বলছে, এই মুহূর্তে…
Read More
টিকার ২টি ডোজ নিয়েও Delta plus-এ আক্রান্ত এক মহিলা

টিকার ২টি ডোজ নিয়েও Delta plus-এ আক্রান্ত এক মহিলা

রাজস্থানে ৬৫ বছরের এক মহিলার দেহে পাওয়া গিয়েছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। তিনি করোনা টিকার দু'টি ডোজই গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, এর আগে মে মাসে তিনি আক্রান্ত হয়েছিলেন করোনায়। এই খবর সামনে আসার পরেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই প্রথম রাজস্থানে পাওয়া গেল নতুন ভ্যারিয়েন্ট। এতদিন পর্যন্ত গবেষকরা দাবি করছিলেন করোনার নতুন স্ট্রেন ডেল্টা প্লাসের উপর কার্যকরী করোনা টিকা। কিন্তু সেক্ষেত্রে কোভিডের দু'টি ডোজ নেওয়ার পরেও কীভাবে করোনায় আক্রান্ত হলেন এই মহিলা, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে রাজস্থানের পিবিএম হাসপাতালের সুপার পরমিন্দ্র সিসোদিয়া জানান, আক্রান্তের সোয়াবের নমুনা ৩১ মে এনআইভিতে পাঠানো হয়েছিল। তিনি বিকানির জেলার বাসিন্দা। তাঁর শরীরে ডেল্টা প্লাসের উপস্থিতি…
Read More
দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

দীর্ঘ সময় পরে সংক্রমনের সংখ্যা নিম্নমুখী

চার দিন পর দ্বিতীয়বার দেশের দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজারের নীচে নামল। সাময়িক স্বস্তি দিচ্ছে দেশের দৈনিক পরিসংখ্যান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ৪৮,৬৯৮। লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। এর আগে গত ২১ জুন করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪৩,৬৪০। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৩ জনের। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৯৪ হাজার ৪৯৩ জন। নিম্নমুখী অ্যাকটিভ কেসও। গতকাল অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ১৭,৩০৩। গত ২৪ ঘণ্টায় ৬৪,৮১৮ আক্রান্ত সুস্থ…
Read More
সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

সংক্রমণের সংখ্যা কমে স্বস্তি মিলছে রাজ্যে

মাসখানেকের উপর কড়া বিধিনিষেধের সুফল পাচ্ছে বাংলা। বিধি নিষেধ জারি করার পর রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতিতে যে ব্যাপক পরিবর্তন এসেছে তা বোঝা যাচ্ছে স্পষ্ট। ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলা। অনেকটাই উন্নতি ঘটেছে। এদিন রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৩ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ১৯০ জন। কয়েক সপ্তাহ আগেই যে সংখ্যাটা ছিল দৈনিক ৩ হাজারেরও বেশি। একটু একটু করে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯১ হাজার ২১৯। মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৫১ হাজার ৪৩৭ জন। এই একই সময়ে…
Read More
ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

ফলক ভাঙার সাথে সাথে মামলা গেল কোর্টে

টিকাকরণ নিয়ে উত্তাল রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের সব চেয়ে বড় চাঞ্চল্যকর ও বিতর্কিত খবর হল ভুয়ো ভ্যাকসিন কান্ড। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। শুরু হল রাজনৈতিক চাপানউতোর। এবার ভুয়ো টিকা কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কসবায় ভুয়ো টিকাকরণ কাণ্ডের জট খুলতে সিবিআই তদন্ত প্রয়োজন। এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন আইনজীবী সন্দীপন দাস। আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। কোন বিচারপতির বেঞ্চে মামলাটি চলবে, তাও জানা যাবে আগামী সপ্তাহে। তাঁর দাবি, ভুয়ো টিকাকাণ্ডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাংশ জড়িত আছে। রাজ্য পুলিশ সত্য উদঘাটন করতে পারবে না। তাই কেন্দ্রীয় সংস্থাকে তদন্তভার দেওয়ার আর্জি…
Read More