13
Aug
চিন্তা ধরাচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। ক্রমাগত বেড়েই চলছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডের বলি ৫৮৫জন। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জন। সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৭৬০। এই মুহূর্তে তা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭। অন্যদিকে, দেশে এখনও পর্যন্ত করোনা ভ্যাকসিন পেয়েছেন মোট ৫২ কোটি ৯৫ লক্ষ ৮২ হাজার ৯৫৬ জন। এই হার আরও ত্বরান্বিত…
