25
Oct
সমাপ্তি হয়েছে উৎসবের, কিন্তু এবার বাড়ছে চিন্তা ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা নিয়ে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ নাইট কারফিউর উপর বেশি করে জোড় দেওয়া হচ্ছে৷ স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে কলকাতা তো বটেই সংক্রমণ বাড়তে শুরু করেছে হাওড়া, হুগলী, দুই ২৪ পরগণা, নদিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং দার্জিলিংয়ে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগণায় মাইক্রো কনটেনমেন্ট এলাকা ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও আলিপুর (সদর), বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার ১৩টি থানা এলাকায় মোট ৪২টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। জেলা স্বাস্থ্যদফতর ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি এলাকায় সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ ফের…
