06
Dec
সদ্য মাত্রই করোনা সংক্রমনের করাল গ্রাস থেকে সামলে উঠেছে দেশ। করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসলীলা চালিয়েছিল গোটা দেশে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রীতি মতো বেগ পেতে হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় ঢেউ সামলে ওঠার আগেই প্রশ্ন উঠছিল, এবার কি তৃতীয় ঢেউয়ের সম্মুখীন হতে হবে আমাদের? কতটা ধাক্কা আসবে? ফের লকডাউনের পথে হাঁটবে সরকার? সেই সকল প্রশ্নের জবাব দিলেন আইআইটি কানপুরের অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল। করোনার নয়া ভ্যারিয়েন্ট বা নয়া রূপ ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে৷ ওমিক্রনের সংক্রামক ক্ষমতাও অনেক বেশি বলে মনে করা হচ্ছে৷ এই পরিস্থিতিতে অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেন, তৃতীয় ঢেউয়ের হাত থেকে রেহাই…
