04
Jan
আশঙ্কা ছিল আগেই, সতর্কও করা হয়েছিল বারবার৷ কিন্তু এবার আটকানো গেল না কিছুটাই সত্যি হলো আশঙ্কা৷ দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ এই দফায় প্রধান চালিকা শক্তির আসনে বসেছে করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ একথা স্বীকার করে নিলেন খোদ সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান এনকে অরোরা। এই প্রথম কেন্দ্রীয় সরকারের শীর্ষ পদে থাকা কোনও আধিকারিক তৃতীয় ঢেউ আছড়ে পড়ের কথা স্বীকার করে নিলেন৷ তিনি জানিয়েছেন, দিল্লি, মুম্বই, কলকাতার মতো বড় বড় শহরে সংক্রমিতের ৭৫ শতাংশই করোনার নয়া প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। মঙ্গলবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় মন্ত্রকের প্রতিবেদন অনুসারে দিল্লি ও গোয়ার পরিস্থিতি উদ্বেগজনক৷ এই দুই শহরের পাশাপাশি গোটা দেশেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি…
