স্বাস্থ্য

বৃদ্ধি পেলো রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

বৃদ্ধি পেলো রাজ্যের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

প্রতিদিন একটু একটু বাড়তে বাড়তে আবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এইমুহুর্তে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা। রাজ্যের কোভিড এই মুহূর্তে যে কমবে না তা আপাতত পরিষ্কার। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।   শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২১৩ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৮ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ লক্ষ ১১ হাজার ৯৫৭, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৬৪। এদিকে, রাজ্যে…
Read More
বদল হলে আরো ভয়ঙ্কর হবে ওমিক্রনের পরিবর্তিত নয়া রূপ

বদল হলে আরো ভয়ঙ্কর হবে ওমিক্রনের পরিবর্তিত নয়া রূপ

বিগত দুই বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণ। বিশ্বজুড়ে এখন ত্রাস সৃষ্টি করেছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। দৈনিক আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তবে বিজ্ঞানীদের অনেকেই মনে করেছেন যে এই ওমিক্রন 'শেষের শুরু' হতে পারে মহামারির জন্য। সংক্রমণ বাড়লেও মৃত্যু বাড়ছে না, আর এইভাবেই হয়তো মহামারি শেষ হবে। কিন্তু গবেষকদের একাংশ বলছে অন্য কিছু। আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, ওমিক্রনের পরবর্তী রূপ আরও ভয়ঙ্কর হতে পারে। ভারতীয় বংশোদ্ভুত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী এই তথ্য দিয়েছেন। ওই বিজ্ঞানী জানাচ্ছেন, ওমিক্রন ‘বির্বতনের ভুল’ হতে পারে। এখন এতে সংক্রমণ বেশি কিন্তু তীব্রতা কম হচ্ছে ঠিকই, কিন্তু আগামী…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে বাংলার টিকাকরণ নিয়ে বড় স্বস্তি

বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝে বাংলার টিকাকরণ নিয়ে বড় স্বস্তি

করোনা সংক্রমণকে রোধ করতে প্রধান উপায় হলো টিকাকরণ। তাই দেশ জুড়ে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপর। ইতিমধ্যেই দেশে ১৪৮ কোটি ৬৭ লক্ষ ৮০ হাজার ২২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। রাজ্যে রাজ্যেও বাড়ছে টিকাকরণের হার। এই পরিস্থিতিতে বাংলার টিকা তথ্য আজ সকলের সামনে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দেওয়ার পাশাপাশি এখনও যারা ভ্যাকসিন নেননি তাদেরকে সেটা নিতে আর্জি জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৭৭ লক্ষ ৬৪ হাজার ০৭ ডোজ। ১৮ বছরের ঊর্ধ্বে প্রথম ডোজ পেয়েছেন ৬ কোটি ৫৪ লক্ষ ৪ হাজার ১৩২ জন। বাকি ৪ কোটি ১৯ লক্ষ ৩…
Read More
বাংলায় ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়

বাংলায় ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যায়

এইমুহুর্তে রাজ্যের কোভিড পরিস্থিতিতে আশঙ্কার কারণ দেখা যাচ্ছে। যত সময় বাড়ছে ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছে করোনা সংক্রমণের পরিস্থিতি। গতকালের তুলনায় আজও বেড়েছে দৈনিক সংক্রমণ। টিকাকরণ বাড়লেও আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে বঙ্গবাসীর। ওমিক্রন প্রজাতি নিয়েও আলাদা চিন্তা রয়েছে। তবে কেন্দ্র, রাজ্য বার্তা দিচ্ছে সকলকে সচেতন হয়ে থাকতে এবং কোভিড বিধি মেনে চলতে।   শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪২১ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ১৯ জনের। সব মিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৩ হাজার ৭৪৪, মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ৮৪৬। এদিকে, রাজ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭…
Read More
চিন্তা বাড়িয়ে এবার লাখের কাছে পৌছালো দেশের করোনা সংক্রমণ

চিন্তা বাড়িয়ে এবার লাখের কাছে পৌছালো দেশের করোনা সংক্রমণ

বেশ কয়েকদিনের স্বস্তির পর আবার একবার করোনা সংক্রমণ মাত্রা ছড়াচ্ছে দেশে। হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ কয়েক দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল লাখের দোরগোড়ায়৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলেও স্বস্তির বিষয় হল মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২৫ জন করোনা আক্রান্ত রোগীর। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় ৬.৫ শতাংশ। অন্যদিকে বুধবারের তুলনায় সুস্থতার হার…
Read More
৫-১১ বছর বয়সী শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন অনুমোদন করল ব্রাজিল

৫-১১ বছর বয়সী শিশুদের জন্য কোভিড ভ্যাকসিন অনুমোদন করল ব্রাজিল

বুধবার, ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য কোভিড -১৯ টিকা অনুমোদন করেছে। ওষুধ নিয়ন্ত্রক সংস্থা আনভিসা, Pfizer-BioNTech-এর ডোজকে নিরাপদ এবং কার্যকর বলে ঘোষণা করার তিন সপ্তাহ পর, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রালয়ের চূড়ান্ত সম্মতি আসে। ব্রাসিলিয়ায় স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেছেন, "যে সমস্ত পিতামাতারা তাদের বাচ্চাদের টিকা দিতে চান, তাদের স্বাস্থ্য মন্ত্রক কোভিড টিকার ডোজ নিশ্চিত করবে।" দেশে সংক্রমণের ক্রমবর্ধমান হার এবং স্বাস্থ্য মন্ত্রকের হ্যাকড কোভিড ওয়েবসাইট মেরামত করার লড়াইয়ের মধ্যে চূড়ান্ত অনুমোদন আসে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রালয়,মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্যে ২৪ ঘন্টায় ১৮,৭৫৯ টি নতুন কেস রেকর্ড করেছে, যা ৫ অক্টোবরের পর সর্বোচ্চ। সংক্রমন বেড়ে নতুন ৯,৮৭৬ কেস হয়েছে,…
Read More
রাজ্যে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেলো করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যে প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেলো করোনা সংক্রমণের সংখ্যা

ইতি মধ্যেই চারদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা হচ্ছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ০৯৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট…
Read More
৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

মুম্বাইতে ক্রমবর্ধমান কোভিড-১৯ মামলার কারণে, সোমবার নাগরিক সংস্থা, ১ থেকে ৯ শ্রেণী পর্যন্ত এবং ১১ শ্রেণী পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত মাধ্যমের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বীএমসি বলেছে, ক্লাস ১০ এবং ১২ এর ছাত্রদের এই সিদ্ধান্ত থেকে বাদ দেওয়া হয়েছে, যার অর্থ তারা ব্যক্তিগতভাবে স্কুলে যেতে পারবে। ১ থেকে ৯ এবং ১১ এর শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলি আগের নির্দেশ অনুসারে অনলাইন মোডে চলবে, এটি বলেছে। ইতিমধ্যে,১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা অভিযানের প্রথম দিনে, বীএমসি বুলেটিন অনুসারে, মুম্বাইতে ৬,১১৫ জন শিশুকে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছিল। বুলেটিন অনুসারে, এর মধ্যে ৪,৮০৬ টি কিশোরকে বিএমসি পরিচালিত কেন্দ্রে, ১৪৮ জনকে…
Read More
এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত

এই মুহূর্তে দেশে করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত

চিন্তা বাড়ছে দেশের চারিদিকের করোনা পরিস্থিতি নিয়ে। আরো একবার করোনা সংক্রমনের করাল থাবার মুখোমুখি হতে চলছে দেশ। পূর্ব আশঙ্কা অনুযায়ী ভারতে যে ডেল্টা প্রজাতিকে ওমিক্রন প্রজাতি টপকে যাচ্ছে যা আগে থেকেই জানান হচ্ছিল। সেই প্রেক্ষিতে এখন প্রমাণও মিলছে বটে। মহারাষ্ট্র ইতিমধ্যেই ওমিক্রন সংক্রমণের শীর্ষে। এদিকে, রাজধানী দিল্লিতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ জানা গেল, সেখানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হওয়ার মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন আক্রান্ত। এই তথ্য অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ২০২১ সালের ৩০ এবং ৩১ ডিসেম্বররে মধ্যে সেখানে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৮৪ শতাংশই ওমিক্রন সংক্রমণ। সরকারি সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় দেশের রাজধানীতে ৪ হাজার মানুষ…
Read More
নতুন সংক্রমন ওমিক্রনে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে এই উপসর্গগুলি

নতুন সংক্রমন ওমিক্রনে আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে এই উপসর্গগুলি

বিগত কয়েক মাসের আশঙ্কাকে সত্যি করে বিশ্বজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ ডেল্টাকে পিছনে ফেলে দাপট দেখাচ্ছে ওমিক্রন৷ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে রোগী উপসর্গহীন৷ সে কারণেই বাড়ছে গোষ্ঠী সংক্রমণ৷ তাহলে কী ভাবে বোঝা যাবে রোগী ওমিক্রন আক্রান্ত?  ব্রিটেনের গবেষকরা ওমিক্রন আক্রান্তদের মধ্যে দুটি উপসর্গ খুঁজে পেয়েছেন৷ যা সাধারণ সংক্রমণের চেয়ে কিছুটা আলাদা৷  লন্ডনের কিংস কলেজের জেনেটিক এপিডেমিওলজির অধ্যাপক টিম স্পেকটর জানাচ্ছেন, শুধু সাধারণ জ্বর, সর্দি-কাশি দিয়ে ওমিক্রনকে চিহ্নিত করা যাচ্ছে না৷ ওমিক্রনের উপসর্গ অনেকটাই আলাদা। দেখা যাচ্ছে ওমিক্রন আক্রান্তদের মধ্যে বমি বমি ভাব রয়েছে৷ রোগীদের খিদে নষ্ট হয়ে যাচ্ছে৷ সেই সঙ্গে করোনার সাধারণ উপসর্গ হিসাবে জ্বর, গলা ব্যাথা বা মাথা…
Read More